ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন আগামী মার্চে

নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২২ ১৬:৪২
নিজস্ব প্রতিবেদক
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন আগামী মার্চে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ মার্চ ২০২৩ ঢাকার কেন্দ্রসমূহে এবং ৪ মার্চ ও ১১ মার্চ তারিখ ঢাকার বাইরের কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ২৫ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১ জানুয়ারি ২০২৩ থেকে ১৬ জানুয়ারি তারিখ পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৪ জানুয়ারি। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://reggrad.du.ac.bd ওয়েব সাইট থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যাবে এবং আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে নির্বাচনের আগ পর্যন্ত ভোটার কার্ড ডাউনলোড করা যাবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাকৃবি শিক্ষক সমিতির নেতৃত্বে ড. আসলাম-ড. জাহাঙ্গীর

    নিজস্ব প্রতিবেদক
    ৩০ ডিসেম্বর, ২০২২ ১৬:৯
    নিজস্ব প্রতিবেদক
    বাকৃবি শিক্ষক সমিতির নেতৃত্বে ড. আসলাম-ড. জাহাঙ্গীর

    আমান উল্লাহ, বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম আলী সভাপতি এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম. এ. সালাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

    জানা যায়, নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী ২০২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদন্দ্বী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্য একটি প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড. এম. এ. ইয়াহিয়া খন্দকারকে পরাজিত করেন। ড. ইয়াহিয়া খন্দকার ১৩১টি ভোট পান। এছাড়াও একই পদে সোনালী দলের প্যানেলের প্রার্থী ড. শহিদুল হকও সমান সংখ্যক ভোট পেয়ে ড. মো. আসলাম আলীর কাছে পরাজিত হন। এদিকে সাধারণ সম্পাদক পদে ২১২টি ভোট পেয়ে নির্বাচিত হন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদন্দ্বী সোনালী দলের প্যানেল থেকে দাঁড়ানো সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. মো. আরিফুল ইসলাম পান ১৪৮টি ভোট। এছাড়াও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্য একটি প্যানেল থেকে সম্পাদক পদপ্রার্থী ড. জাকির হোসেন ৯৯ টি ভোট পান।

    নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক-১ অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা, যুগ্ম সম্পাদক-২ মো. শফিকুল ইসলাম শিশির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোবারক হোসেন, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক জয়ন্ত কর্মকার, সমাজকল্যাণ সম্পাদক আনজুয়ারা খাতুন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ, অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ রায়হানুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মহি উদ্দিন এবং অধ্যাপক ড. মাহবুব হোসেন নির্বাচিত হয়েছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গবেষণা কাজে অংশ নিতে তুরস্কে যাচ্ছেন ইবির ২ শিক্ষার্থী

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ ডিসেম্বর, ২০২২ ১৫:১৩
      নিজস্ব প্রতিবেদক
      গবেষণা কাজে অংশ নিতে তুরস্কে যাচ্ছেন ইবির ২ শিক্ষার্থী

      ইবি প্রতিনিধি: এরাসমাস গবেষণা প্রোগ্রাম অংশ নিতে তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২ শিক্ষার্থী। তারা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু হুরাইরা ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল আমিন । শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সেলের পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ।

      এ বিষয়ে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তারা তুরস্কে যাবেন এবং আগামী ২৩ ফেব্রুয়ারি ইরাসমাস গবেষণা প্রোগ্রাম শুরু করবেন। ৪ মাসের গবেষণা প্রোগ্রাম সম্পন্ন করে পুনরায় তারা তাদের গন্তব্যস্থলে ফিরে আসবেন।

      এরাসমাস গবেষণা প্রোগ্রামের বিষয়ে শিক্ষার্থী আবু হুরাইরা বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ রকম সুযোগের মধ্য দিয়ে আমরা গবেষণার কাজে আরও আগ্রহী হতে পারবো বলে আমি মনে করি।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        গবেষণা প্রকল্পে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ইবির ৪ শিক্ষক

        নিজস্ব প্রতিবেদক
        ৩০ ডিসেম্বর, ২০২২ ১৫:৭
        নিজস্ব প্রতিবেদক
        গবেষণা প্রকল্পে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ইবির ৪ শিক্ষক

        ইবি প্রতিনিধি : এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালামসহ তিন শিক্ষক। সেখানে তারা এরাসমাস প্রকল্পের আওতায় টিচার্স ট্রেনিং অ্যান্ড মবিলিটি প্রোগ্রামে অংশ নেবেন। আগামী ১৩ থেকে ১৭ মার্চ এ অনুষ্ঠিত হবে এ প্রোগ্রাম।

        বিশ্ববিদ্যালয়ের ফরেন অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

        উপাচার্যসহ প্রোগ্রামে অংশ নেওয়া তিন শিক্ষক হলেন- আইন বিভাগের অধ্যাপক ড সেলিম তোহা, ইংরেজি বিভাগের অধ্যাপক ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড মামুনুর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মিনহাজুল হক।

        জানা যায়, এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে এবারের সফরের প্রোগ্রামে দু’টি সেশন থাকবে।

        একটি টিচিং অন্যটি ওয়ার্কশপ প্রোগ্রাম। টিচিংয়ে থাকবেন অধ্যাপক ড. মামুনুর রহমান ও অধ্যাপক ড মিনহাজুল হক। ট্রেনিং প্রোগ্রামে এ থাকবেন উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম ও অধ্যাপক ড. সেলিম তোহা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাবির সেই বাবাভক্ত ওসমানের পাশে তথ্যমন্ত্রী

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ ডিসেম্বর, ২০২২ ২২:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          ঢাবির সেই বাবাভক্ত ওসমানের পাশে তথ্যমন্ত্রী

          ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান গণি আলোচনায় আসেন তার অসাধারণ বাবা ভক্তির কারণে। সমাবর্তনে অংশ নেয়ার অর্থ দিয়ে তিনি বাবার ঢাকা দেখার স্বপ্নপূরণ করেছেন। এর পরই এই খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। তারই প্রেক্ষিতে পরে তাকে ডেকে নিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

          গতকাল বুধবার সন্ধ্যায় (২৮ ডিসেম্বর) ঢাবি শিক্ষার্থী ওসমান গণিকে নিজের বাসায় ডেকে কথা বলেছেন তথ্যমন্ত্রী।

          পত্রিকায় বাবার প্রতি ভালোবাসার এ সংবাদ দেখে তথ্যমন্ত্রী তার মিন্টো রোডের বাসভবনে ওসমান গণিকে আমন্ত্রণ জানান। মন্ত্রীর বাসবভনে এলে ওসমান গণিকে বুকে জড়িয়ে ধরেন ড. হাছান। এ সময় ওসমানের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং মন্ত্রী নিজের বাবা ও ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। এসময় ওসমান গণি ও তার বাবার জন্য উপহার সামগ্রী এবং আর্থিক সহায়তা দেন ড. হাছান।

          পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ওসমান গণি তার সঞ্চয় দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের রেজিস্ট্রেশন না করে সে অর্থ দিয়ে তার বাবা বুলু আকন্দকে প্রথমবারের মতো ঢাকা মহানগরী ও পদ্মাসেতু দেখান।

          পরে ওসমান গনি সহপাঠীদের কাছ থেকে গাউন ধার করে বাবার সঙ্গে ছবি তুলে ১৯ নভেম্বর ফেসবুকে তিনি লেখেন- ‘আমাকে গড়ার মূল কারিগর আমার বাবা, আজ আমার ক্যাম্পাসে। ৫৩তম সমাবর্তন, ঢাবি।’

          ওসমান গণির মা রওশন আরা ও বাবা বুলু আকন্দ বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের বাসিন্দা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত