শিরোনাম
গভর্নিং বডির প্রতি অনাস্থা: আইডিয়াল কলেজ শিক্ষকদের ক্লাস বর্জন
ধানমন্ডি আইডিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউর রহমান ও কতিপয় সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে তাদের অবাঞ্চিত ঘোষণা করেছেন শিক্ষক-কর্মচারীরা। এসব অভিযোগে তাদের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন ও কর্মবিরতি ঘোষণা দিয়েছেন তারা। সেইসঙ্গে অনিয়মের অভিযোগে এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও কলেজ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন শিক্ষক-কর্মচারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, যতক্ষণ পর্যন্ত গভর্নিং বডির সভাপতি ও তাদের দোসররা পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত কলেজে কোনো ক্লাস বা কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না।
বেরোবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে স্মার্ট সোসাইটি'র আত্মপ্রকাশ
বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা বৃদ্ধির লক্ষে ’এসো এবং দক্ষতা অর্জন করে স্মার্ট হও ’ (Come and be smart with skills) এই স্লোগানকে সামনে রেখে ’স্কিলস ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্স ট্রেনিং সোসাইটি (স্মার্ট) নামের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্যালারি রুমে এক সাধারণ সভায় এ সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হক এর উপস্থিতিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজু আহম্মেদ কে আহবায়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোবাশ্বের আহমেদ শিপনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
গবেষণা, প্রবন্ধ-নিবন্ধ-গ্রন্থ প্রকাশনা, সংবাদিকতা, টিভি সংবাদ উপস্থাপনা, পাবলিক স্পিকিং, যোগাযোগ, ফটোগ্রাফি-ভিভিওগ্রাফি-ডকুমেন্টরি, লিখন শৈলী ও সম্পাদনা, আইটি প্রভৃতি বিষয়ে দক্ষতার উন্নয়নে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবে সংগঠনটি। প্রতিটি প্রশিক্ষণ ওয়ার্কশপ শেষে সার্টফিকেট প্রদানও করবে সংগঠনটি।
মাহামুদুল হক বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে যাতে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে চাকরির জন্য উপযোগী হয়ে ওঠে এবং কর্মক্ষেত্র স্মার্ট চাকরিজীবী হিসেবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেজন্যই এ ধরনের দক্ষতাভিমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানার্জনের পাশাপাশি সহশিক্ষার মাধ্যমে ধীরে ধীরে সুদক্ষ ও বাস্তব জ্ঞানমূখী করে তোলা।
ইবিতে আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
নিয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় হলের টিভি কক্ষে এই আয়োজন করে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি।
প্রতিযোগিতায় সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি আল আমিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম।
"সিন্ডিকেটই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ" শিরোনামে আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন হলের দক্ষিণ ব্লক (সরকারি দল) ও উত্তর ব্লক (বিরোধী দল)।
ছায়া সংসদে প্রধানমন্ত্রী হিসেবে সিয়াম আহসান প্রস্তাবনা উত্থাপন করেন। এছাড়া সরকার দলীয় মন্ত্রী হিসেবে রাহাত আব্দুল্লাহ ও দলীয় সাংসদ হিসেবে মোস্তাফিজুর রহমান প্রস্তাবনার পক্ষে যুক্তিতর্ক উত্থাপন করেন। এদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে নাহিদুর রহমান, উপনেতা রাসেল মহাজন ও দলীয় সাংসদ হিসেবে তুহিন বাবু প্রস্তাবনার বিপক্ষে যুক্তিতর্ক উত্থাপন করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মাসুম আলভী স্পিকারের দায়িত্ব পালন করেন। সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন হল ডিবেটিং সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সোহান।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন সরকারি দলের প্রধানমন্ত্রী সিয়াম আহসান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিদায়ীদের মাঝে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
দেশের মানুষের গুণগত মানসম্পন্ন মাংসের চাহিদা বাড়ছে
বাকৃবি প্রতিনিধিঃ বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আসিফ বলেন, ‘বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। মানুষের আর্থিক স্বচ্ছলতার কারণেই বড় বড় ডাইনিং ও রেস্টুরেন্টগুলোতে গুণগত মানসম্পন্ন মাংসের চাহিদা বাড়ছে। বেঙ্গল মিট মানুষের চাহিদা পূরণের জন্য গুণগত মানসম্পন্ন মাংস উৎপাদনে কাজ করছে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়টির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি আয়োজনে সহযোগিতা করেন পশুপালন অনুষদ ছাত্র সমিতি ও ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্ক (আইডিআরএন)।
বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির। আলোচনা সভায় পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন ও অধ্যাপক মো. আবুল হাশেম, ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুণ-অর-রশিদ, পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বাপন দে প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যারিয়ারবিষয়ক ওই আলোচনা সভায় পশুপালন অনুষদের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা
ক্যাম্পাস প্রতিনিধিঃ ‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মেহেদী হাসান পল্লবকে সভাপতি এবং ফোকলোর বিভাগের তকিব হাসানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়৷
বন্ধুসভাকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সভাপতি মেহেদী হাসান পল্লব বলেন, “তারুণ্য বান্ধব এই সংগঠনের নেতৃত্বের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। শিক্ষা,সংস্কৃতি ও মানবতা চর্চার মাধ্যমে নিজের আত্মিক উন্নয়নের পাশাপাশি সকলের সম্মিলিত প্রয়াসে অসাম্প্রদায়িক, শোষণ মুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করবো।”
সাধারণ সম্পাদক তকিব হাসান বলেন, “বন্ধুসভা নিঃসন্দেহে এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় একটি সংগঠন। এই সংগঠন ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে রয়েছে। এমনকি গতবছর দেশের ১৩০টিরও বেশি বন্ধুসভার মাঝে সেরা ১০ এ অবস্থান করেছে এই নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এই অবস্থান আমরা আমাদের কাজের মাধ্যমে ধরে রাখতে চাই। ইতোমধ্যে সেই সে লক্ষ্যে কাজ শুরু করেছি। নিজের আত্মিক উন্নয়নের পাশাপাশি প্রতিটি সদস্যকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে বিভিন্ন ধরণের কর্মশালার আয়োজন করবো ও বাস্তবিক অভিজ্ঞতায় যেন তারা উৎকর্ষ সাধন করতে পারে, সেই চেষ্টাই অব্যাহত রাখবো।”
কমিটিতে আরও রয়েছেন- সহ-সভাপতি: মো: ইশতিয়াক আহমেদ, মো: ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদকঃ আতিয়া শারমিলা আঁখি, মো: কাওছার হোসাইন, সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: সাকিবুল হাসান সজীব, সহ সাংগঠনিক: শ্রাবনী সরকার শুভদ্রা ,সাদিয়া রহমান নুন, অর্থ সম্পাদক: সুমন আহমেদ, দপ্তর সম্পাদক: হিমিকা আজিজ, পাঠচক্র সম্পাদক: আমিনা সরকার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক: সাদিয়া ইসলাম মীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো: শুভ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক: শারমিন সুলতানা স্বর্ণা, প্রশিক্ষণ সম্পাদক: রোমান হোসাইন, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক: রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক: জাফরিন হোসাইন অর্পা, জেন্ডার সমতা সম্পাদক: সাদিয়া আক্তার সাদি, স্বাস্থ্য ও ক্রিড়া সম্পাদক: সাব্বির মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: ফাহিমা আক্তার রিমি, ম্যাগাজিন সম্পাদক: আফনান আক্তার রিমি, বইমেলা সম্পাদক: আশরাফুন্নাহার সূচি, কার্যকরী সদস্য: কামরুন্নাহার সাদিয়া, মো: মাসুম বিল্লাহ,তামান্না ইয়াসমিন, তানজিনা ইসলাম, জয়া দত্ত, নিলয় ঘোষ এবং আনারুল ইসলাম।
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষ এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা যাত্রা শুরু করে। দক্ষ নেতৃত্ব, বিভিন্ন কর্মশালা, ডিবেট, পাঠচক্র, আর্তমানবতার কাছে সাহায্য পৌঁছে দেওয়া, বৃক্ষরোপণ, পথ শিশুদের জন্য পিঠা উৎসব এবং ঈদ ও পূজায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রঙ্গীন জামা উৎসব, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান,মাদক বিরোধী প্রচারণা সহ সময়োপযোগী অসংখ্য কার্যক্রমে বছরব্যাপী মুখরিত থাকে প্রথম আলো বন্ধুসভা।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য