ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

কোরবানির হাট কাঁপাবে কক্সবাজারের সিম্বা বাবু

নিজস্ব প্রতিবেদক
২০ জুন, ২০২৩ ২২:১৪
নিজস্ব প্রতিবেদক
কোরবানির হাট কাঁপাবে কক্সবাজারের সিম্বা বাবু

তাফহীমুল আনাম, কক্সবাজারঃ এবার কোরবানি ঈদের হাটে চমক নিয়ে আসছে ৪০ মন ওজনের গরু কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের সীম্বা বাবু। গরুর মালিক এটার দাম হেঁকেছেন ১৫ লাখ টাকা। সীম্বা বাবুকে দেখতে ভিড় করছে উৎসাহী মানুষ। কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের সবচেয়ে বড় গরু বলে দাবি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া এলাকার কৃষক আবুল কালাম গত চার বছর আগে মাত্র ৫০ হাজার টাকায় সিম্বা বাবুকে ক্রয় করেন। এরপর থেকেই নিজের সন্তানের মত লালন পালন করে বড় করেছেন সিম্বা বাবুকে।

কৃষক আবুল কালাম বলেন, সিম্বা বাবুকে দিনে ১৫ কেজি দানাদার খাবার খেতে দিতে হয়। সিম্বা বাবুকে সকালে ১০ কেজি ও রাত্রে ৫ কেজি দানাদার খাবার দেই। সিম্বা বাবুকে দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন প্রতিদিন আমার বাড়িতে ভিড় জমায়।

আবুল কালামের স্ত্রী আমেনা খোদেজা জানান, সিম্বা বাবুকে আমরা দীর্ঘ চার বছর নিজের সন্তানের মত লালন পালন করছি। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত তার যত্ন নিতে হয়।

সিম্বা বাবুর ওজন বেড়ে দাঁড়িয়েছে ৪০ মনের উপরে। উচ্চতা প্রায় ৮ ফুট ৯ ইঞ্চি। ফ্রিজিয়াম জাতের এই গরুটি পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় দেড় হাজার টাকা। প্রচন্ড গরমের তাকে দিনে ৪-৫ বার গোসল করাতে হয়। দূর থেকে মনে হয় একটি হাতি দাঁড়িয়ে আছে। গত বছর ভালো দাম পেয়েও সিম্বা বাবুকে বিক্রি করেননি দেশ সেরা বড় গরুর তকমা পাবার আশায়। কালো রংয়ের এই গরুটি ১৫ লাখ টাকায় বেচার আশা রাখছেন কৃষক আবুল কালাম। হাটে দেশ সেরা গরুর খ্যাতি অর্জন করবে বলে আশা তার।

সিম্বা বাবুকে দেখতে আসা রামুর উপজেলার রাজারকুল গ্রামের তানভীর উদ্দীন জানান, জীবনে এমন বড় গরু দেখিনি। সিম্বাবাবুর খাবার ও যত্ন নেওয়ার বিষয়ে জানছি। তিনিও এইরকম ভাবে গরু মোটাতাজা করণ করবেন বলে জানান।

শহরের বাসটার্মিনাল এলাকার শামীম সরওয়ার জানান, বাড়ির পাশে অনেকেই গরু পালন করছেন। তাদের মুখ থেকে সিম্বাবাবুর কথা শুনে দেখতে এসেছি। দেখে অনেক ভালো লাগছে।

বিজিবি এলাকার মো. সাকিন বলেন, সিম্বা বাবুকে দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দেখতে আসে। গরুটি দেখে আমরা বেশ আনন্দ উপভোগ করি।

কক্সবাজার জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অসীম বরণ সেন জানান, প্রতিটি বাড়িতে গরু মোটাতাজা করা হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় সিম্বা বাবু যা এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু বলে মনে করেন এলাকাবাসী। অনেকে আবার বলেন যদি শুঁড় লাগিয়ে দেওয়া হয় তাহলে দূর থেকে মনে হবে একটি হাতি দাঁড়িয়ে আছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঈদের ছুটি বাড়ল একদিন

    নিজস্ব প্রতিবেদক
    ১৯ জুন, ২০২৩ ১৪:৫৮
    নিজস্ব প্রতিবেদক
    ঈদের ছুটি বাড়ল একদিন

    আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৭ জুন থেকে এ ছুটি কার্যকর হচ্ছে। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এর ফলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

    এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) বিকেলে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কক্সবাজারে 'কালোমানিকের' দাম হাঁকাচ্ছেন ৮ লাখ

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ জুন, ২০২৩ ১২:১৬
      নিজস্ব প্রতিবেদক
      কক্সবাজারে 'কালোমানিকের' দাম হাঁকাচ্ছেন ৮ লাখ

      কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার মো.ইলহান উদ্দিন তার খামারে ৭ বছর ধরে ফ্রিজিয়ান গরু পালন করছেন। তার খামারে গরুর সংখ্যা সাতটি।

      পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করেছেন একটি গরু। নাম দিয়েছেন 'কালোমানিক' আর এটার দাম ধরেছেন ৮ লাখ টাকা। মাত্র তিন বছরে মানিকের ওজন হয়েছে প্রায় ৩৫ মণ। উপজেলায় গরুটিকে দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা। তার খামারে ৪টি ষাঁড় ও ৩টি গাভী গরু রয়েছে। অতি যত্নে নিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি প্রস্তুত করেছেন 'কালোমানিক' নামের একটি ষাঁড়কে।

      কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার বাসিন্দা মো. ইলহান উদ্দিন জানান, ''কালোমানিক'' আমি ভাগ্য বদলের চাকা হিসাবে দেখছি। প্রতিদিন কালো মানিকের জন্য ১৩০০ থেকে ১৬০০ টাকার মতো খরচ হয়। প্রচণ্ড তাপদাহের কারণে কালো মানিকের দৈনিক ৩-৪ বার গোসল করাতে হয়। তাছাড়া সব সময় ফ্যানের বাতাসে রাখতে হয়। তিনি কালোমানিকসহ তার খামারের অন্য গরুগুলোকে খৈল, ভুসি, ভুট্টা ও ঘাস খাওয়ান।

      কক্সবাজার জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অসীম বরণ সেন বলেন, অনেক খামারি ফ্রিজিয়ান জাতের গরু পালনে আগ্রহী। তবে মো. ইলহান ফ্রিজিয়ান গরু পালনে সফল খামারি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত 'কালোমানিক' নামের গরুটিকে আমরা মনিটরিং করছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার, খোঁজ মেলেনি রিফাতের

        নিজস্ব প্রতিবেদক
        ১১ জুন, ২০২৩ ১১:৮
        নিজস্ব প্রতিবেদক
        পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার, খোঁজ মেলেনি রিফাতের

        রাজশাহীতে গোসলে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের একজনকে উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস। রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাুকায় পন্মা নদীতে গোসলে নেমে নিখোাঁজ হন দুই কলেজ ছাত্র। আজ রোববার সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থল থেকে ৫০ গজ পূর্ব দিকে মরদেহ ভেসে ওঠে।

        রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

        উদ্ধার হওয়া মৃত শিক্ষার্থী রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার সাঈদুর রহমানের ছেলে গোলাম সারওয়ার সাইম (১৭)। অন্যদিকে নিখোজ আছে রিফাত। নিখোঁজ রিফাত নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে।

        জানা গেছে, শনিবার (১০ জুন) বেলা ১১টায় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে সাইম ও রিফাত খন্দকার (১৭) নিখোঁজ হন। খবর পেয়ে  তাদের উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে আজ সকালে সাইমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে রিফাত এখনও নিখোঁজ রয়েছে।

        অফিসার আব্দুর রউফ জানান, রোববার সকালে পদ্মা নদীতে সাইমের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয় মাঝিরা দেখে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকেরা মরদেহটি উদ্ধার করে।

        উদ্ধার হওয়া সাইমের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          তীব্র গরমে লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে আবেদন!

          নিজস্ব প্রতিবেদক
          ১০ জুন, ২০২৩ ১৫:৪৫
          নিজস্ব প্রতিবেদক
          তীব্র গরমে লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে আবেদন!

          দেশে মাঝারি তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে লোডশেডিংয়ের মাত্রাও বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায়। গরমে জনজীবন অতিষ্ট। গত কয়েদদিনে যার মাত্রা আরও বৃদ্ধি পেয়ে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। সাধারণ মানুষ গরমের হাত থেকে বাচতে বিভিন্ন পন্থা অবম্বন করছেন। খুজছেন প্রশান্তি। তাররই ধারাবাহিকতায় এবার এক ব্যতিক্রম ঘটনা ঘটেছে। গরম থেকে বাঁচতে একজন কর্মী অফিসে লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে আবেদন করেছেন।

          গত বৃহস্পতিবার (৮ জুন) নীলফামারীর সৈয়দপুরে একটি বিমা কোম্পানির কর্মী লঙ্গি পরে অফিস করার আবেদনটি করেছেন। লুঙ্গি পরে অফিস করার আবেদনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

          বিমা কোম্পানির ওই কর্মীর নাম নওশাদ আনছারী। তিনি বিমা কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সৈয়দপুর শাখায় কম্পিউটার অপারেটর পদে কাজ করেন।

          আবেদনপত্রে নওশাদ আনছারী লিখেছেন, সারাদেশে বইছে তীব্র দাবদাহ। সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। বৃষ্টিহীন অসহ্য  গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে একটানা প্যান্ট পরে কাজ করা দুরূহ হয়ে পড়েছে। এতে শরীরের নানা স্থানে চুলকানিও শুরু হয়েছে। গরমের হাত থেকে বাচতে তাই লুঙ্গি পরে অফিস করার অনুমতি চান তিনি। বিদ্যুৎ না থাকায় কম্পিউটারে কম্পোজ করতে পারেননি। তাই হাতে লিখে আবেদনটি করেছেন বলে বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করেছেন কম্পিউটার অপারেটর নওশাদ আনছারী।

          এখনও চিঠির উত্তর পাননি জানিয়ে তিনি উল্লেখ করেন, অনেকেই বিষয়টি হাসি-ঠাট্টা হিসেবে নিলেও লুঙ্গি পরে অফিস করার  আবেদনটি মন থেকেই তিনি করেছেন এবং এটাই বাস্তবতা। আর সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সৈয়দপুর শাখার পক্ষ থেকে বলা হয়েছে, লুঙ্গি পরে অফিস করার বিষয়ে একটি আবেদন তারা পেয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত