শিরোনাম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নাবিদ, কুবি প্রতিনিধি: 'বিশুদ্ধ বায়ু পরিষ্কার পরিবেশ, সবুজ পৃথিবী সবুজ বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২২ পালন করা হয়েছে। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
মঙ্গলবার( ১৩ ডিসেম্বর) সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ড. মোহা. হাবিবুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
উপাচার্য বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। ব্যক্তি নিজের চেষ্টায় পরিছন্ন থাকতে হবে। সুস্থ্য সুন্দর পরিবেশের জন্য নিজের পরিবর্তন প্রয়োজন। নতুন বছরের শুরুতেই ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে জনসংখ্যা বেশি।আমরা গাছপালা কেটে ফেলছি, বায়ু দূষণ হচ্ছে, বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের এগুলো প্রতিহত করতে হবে। আমরা সবুজ ক্যাম্পাস চাই, সবুজ বাংলাদেশ চাই, তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।
এসময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কুবি প্রশাসনের হ-য-ব-র-ল ওয়েবসাইট প্রকাশ: সমালোচনা ঝড়
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ওয়েবসাইট নতুন রূপে প্রকাশ করেছে মঙ্গলবার (১২ ডিসেম্বর)। তবে প্রকাশিত ওয়েবসাইটে তথ্য ও ছবির ভুল থাকায় বিতর্কের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, ভুলে ভরা ওয়েবসাইট প্রকাশ প্রশাসনের দায়িত্বহীনতাকে নির্দেশ করে।
ওয়েবসাইট ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছবির জায়গায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ছবি দেওয়া রয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় খেলার মাঠ, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারসহ বিশ্ববিদ্যালয়ের হলের বিভ্রান্তিকর ছবি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের পদবীতে তথ্যের অসংগতি লক্ষ্য করা যায়।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওবায়দুল্লাহ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু স্থানের সাথে এমন কিছু ছবি দেখলাম যা বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের জীবনে আগে কখনোই দেখিনি। একজন সহকারী অধ্যাপককে অধ্যাপক হিসেবে ওয়েবসাইটে দেখে অবাক হয়ে গিয়েছি। এইরকম ভুল প্রশাসনের গাফিলতি কতটুকু তা নির্দেশ করে।
গণিত বিভাগের শিক্ষার্থী শামসের তাবরিজ চৌধুরী বলেন, আমরা অত্যন্ত উত্তেজিত ছিলাম কুবির নতুন ওয়েবসাইট নিয়ে। কিন্তু এত টাকা ব্যায় করে একটি ভুলে ভরা ওয়েবসাইট আমাদেরকে হতাশ করেছে। আমরা এধরণের অসঙ্গতি আশা করিনি । আমি আশা করবো দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট যারা আছেন তারা ওয়েবসাইটের সমস্ত ত্রুটি গুলো দূর করে আধুনিক ও যুগোপযোগী একটি ওয়েবসাইট আমাদেরকে উপহার দিবেন।
এদিকে ওয়েবসাইটের তথ্যে ভুল রেখেই কেনো উদ্বোধন করা হলো এ বিষয়ে জানতে চাইলে ওয়েবসাইট কমিটির আহবায়ক লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড.মোঃ.রশিদুল ইসলাম শেখ জানান, "ইনফরমেশন সব এখনো আপলোড হয়নি, আমাদের ইনফরমেশন আমাদেরই ঠিক করতে হবে, এখন ট্রায়াল চলতেছে এবং এটা ঠিক করতে কিছু সময় লাগবে।"
শিক্ষার্থীদের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, "এটা শিক্ষার্থীদের কোনো ব্যাপার না, টেকনিক্যাল জ্ঞান যাদের নেই তারা অনেক কিছু বলতে পারে। কে কিভাবে দেখতেছে এটা আমাদের ইস্যু নয়।"
ওয়েবসাইটের তথ্যে ভুল রেখেই কেনো উদ্বোধন করা হলো এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির জানান, "ওয়েবসাইটটি এখনো পূর্নাঙ্গ হয়নি, এটা মূলত ট্রায়ালের উদ্বোধন হয়েছে। তথ্যগুলো ভুল না থাকলে ভালো হতো। তবে খুব দ্রুততম সময়ের মধ্যেই ভুলগুলো ঠিক করা হবে।"
এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায় নি।
জাবিতে ১৪ ও ১৬ ডিসেম্বর সহ শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা
শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সাক্ষর দিয়ে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ ও ১৬ ডিসেম্বর দুইদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
একইসাথে সাথে ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আট দিন বড় দিন ও শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।
একইসাথে বড় দিন ও শীতকালীন ছুটি উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রাজশাহীতে জেঁকে বসেছে শীত। প্রতিবারের মতো এবারও শীতার্তদের মুখে হাসি ফোটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও অসহায় ও শীতার্ত ৫০টি পরিবারের মাঝে কম্বল ও মাফলার বিতরণ করেছে।
গতকাল সোমবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় রাজশাহী শহরের বিভিন্ন স্থান ঘুরে অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাবির স্টেশন বাজার, মেইন গেট, মাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. রুখসানা বেগম ও সাদিকুল ইসলাম।
এছাড়া নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা এবং সাবেক সহ-সভাপতি সুমাইয়া রহমান কান্তি, সাবেক সভাপতি খালিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন, যুগ্ম সম্পাদক মো. নয়ন আলী, বর্তমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, বর্তমান সহ-সভাপতি মো. আলী আশরাফ, বর্তমান সভাপতি রাশেদুল ইসলামসহ নবজাগরণ ফাউন্ডেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বাকৃবির নাজমুল আহসান হলের নবীন শিক্ষার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে হল প্রভোস্ট ও প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো নুরুল হায়দার রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো রমিজ উদ্দিন , ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো মাহফুজুল হক, বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। এছাড়াও অনুষ্ঠানটিতে হলের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, শহীদ নাজমুল আহসান হলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আন্তরিক। এখন প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে অভিভাবক সমাবেশের আয়োজন করা হবে। যেসব শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারছে না তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মহির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্য শহীদ নাজমুল আহসান হলটি সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন। হলের শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ভালো। প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখন থেকে ভালোভাবে পড়ালেখা করলে কর্মজীবনে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য