ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এসসিপিএসসি জাবিয়ান এডহক কমিটির নেতৃত্বে অক্ষর-পারভেজ

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৪ ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক
এসসিপিএসসি জাবিয়ান এডহক কমিটির নেতৃত্বে অক্ষর-পারভেজ

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ে (জাবি) সাভার ক্যান্টনমন্টে পাবলকি স্কুল ও কলজে থেকে এসএসসি এবং এইচএসসি পাশকৃত সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুই সদস্যবিশিষ্ট এসসিপিএসসি (SCPSC) জাবিয়ান এডহক কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী ইফরাত আমিন অক্ষরকে এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের পারভজে শিকদারকে মনোনীত করা হয়েছে।

রবিবার ( ২১ এপ্রিল) সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মনিরুজ্জামান খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

এসসিপিএসসি (SCPSC) জাবিয়ান কমিটির মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের যৌথ বিবৃতিতে বলেন, এটি একটি ছাত্রকল্যাণ মূলক সংগঠন। আমাদের প্রধান কাজ এসসিপিএসসি (SCPSC) থেকে পাশকৃত বর্তমান এবং সাবেক জাবিয়ানদের মাঝে মিলবন্ধন ও সামাজিক যোগাযোগের মাধ্যম তৈরি করে শিক্ষার্থীদের মাঝে আত্মা উন্নয়নমূলক কাজ করার স্পৃহা সৃষ্টি করা।

জাবিতে র্বতমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সামাজিক উন্নয়ন মূলক সংগঠন "এসসিপিএসসি (SCPSC) জাবিয়ান" নতুন এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ইফরাত আমিন অক্ষর (পরিসংখ্যান-৫০) এবং সাধারণ সম্পাদক হিসেবে পারভজে শিকদারকে (লোকপ্রশাসন-৫০) মনোনীত করা হয়েছে। ‘এসসিপিএসসি (SCPSC) জাবিয়ান’ কমিটির মনোনীত নব্য সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের যৌথ বক্তব্যে বলেন, এটি একটি ছাত্রকল্যাণ মূলক সংগঠন। আমাদের প্রধান কাজ এসসিপিএসসি (SCPSC) থেকে পাসশকৃত বর্তমান এবং সাবেক জাবিয়ানদের মাঝে মিলবন্ধন ও সামাজিক যোগাযোগের মাধ্যম তৈরি করে শিক্ষার্থীদের মাঝে আত্মউন্নায়নমূলক কাজ করার স্পৃহা সৃষ্টি করা।

উল্লেখ্য, পরর্বতীতে এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে একটি সাধারণ সভার আয়োজন করে র্পূণাঙ্গ কমিটির ঘোষণা এবং আসন্ন কার্যক্রম বিষয়ে সকলকে অবগত করবে।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    প্রচন্ড তাপপ্রবাহে কুয়েটে ক্লাস-পরীক্ষা ১০ দিন বন্ধ

    নিজস্ব প্রতিবেদক
    ২৩ এপ্রিল, ২০২৪ ১৪:৩
    নিজস্ব প্রতিবেদক
    প্রচন্ড তাপপ্রবাহে কুয়েটে ক্লাস-পরীক্ষা ১০ দিন বন্ধ

    তাপপ্রবাহে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

    গতকাল সোমবার (২২ এপ্রিল) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সারা দেশে তীব্র দাবদাহের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ায় এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আগামী ২৩/০৪/২০২৪ তারিখ থেকে ০২/০৫/২০২৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম (ক্লাস ও পরীক্ষা) বন্ধ থাকবে।

    এ সময়ে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে। তবে দাপ্তরিক জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর প্রধানেরা এ বিষয়ে আলাদা নির্দেশনা প্রদান করতে পারবেন। তবে নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলীর কার্যালয় (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জরুরি প্লাম্বিং ও রিপিয়ারিং এবং জরুরি বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এ ছুটির আওতাভুক্ত নয়।

    এর আগে দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রচণ্ড গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে। গতকাল সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। এর তিন দিন আগে দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় ১৯ এপ্রিল।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      তীব্র গরমে অনলাইন ক্লাসে রাবিপ্রবি, পরীক্ষা সশরীরে

      নিজস্ব প্রতিবেদক
      ২৩ এপ্রিল, ২০২৪ ১১:৪
      নিজস্ব প্রতিবেদক
      তীব্র গরমে অনলাইন ক্লাসে রাবিপ্রবি, পরীক্ষা সশরীরে

      রাবিপ্রবি প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান তীব্র তাপদাহ আর শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

      আজ(২২ এপ্রিল) রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় তাপদাহের এই তীব্রতার কারণে আগামী ২৩ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সকল বিভাগের শতভাগ ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে বিভাগ সমূহের পূর্ব নির্ধারিত পরীক্ষা সমূহ,জিএসটি ভর্তি কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় অফিস সমূহ যথানিয়মে চলবে।

      অনলাইন শ্রেণি কার্যক্রম ও চলমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নিখিল চাকমা বলেন ” আমাদের বিশ্ববিদ্যালয় মূল শহর থেকে অনেকটা দূরে অবস্থিত। দূরের এই যাত্রায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়া ও তীব্র গরমে স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে”।

      এদিকে তীব্র তাপদাহে বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছে রাবিপ্রবি প্রশাসন

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নগরের আরও চার কলেজ চবি অধিভুক্ত

        নিজস্ব প্রতিবেদক
        ২২ এপ্রিল, ২০২৪ ২০:৪৮
        নিজস্ব প্রতিবেদক
        নগরের আরও চার কলেজ চবি অধিভুক্ত

        চবি প্রতিনিধিঃ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম নগরের আরও চারটি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত করা হয়েছে। এনিয়ে মোট ৯টি কলেজ চবির অধিভুক্ত হলো।

        রোববার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগমের স্বাক্ষর  করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

        অধিভুক্ত চারটি কলেজ হলো- সরকারি সিটি কলেজ, গাছবাড়ীয়া সরকারি কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও পটিয়া সরকারি কলেজ।

        প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত নয়টি (পুরাতন পাঁচটিসহ) কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

        প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমতাবস্থায়, উক্ত অনুশাসন যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ যেমন: বিদ্যমান বিধি-বিধান সংশোধন (প্রয়োজনীয় ক্ষেত্রে) ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

        প্রসঙ্গত, এর আগে গত ৪ এপ্রিল ৫টি সরকারি কলেজকে চবির অধিভুক্ত করা হয়। অধিভুক্ত কলেজগুলো হলো: চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী, সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিশ্ব ধরিত্রী দিবসে জাবি আর্থ সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি

          নিজস্ব প্রতিবেদক
          ২২ এপ্রিল, ২০২৪ ২০:৪৩
          নিজস্ব প্রতিবেদক
          বিশ্ব ধরিত্রী দিবসে জাবি আর্থ সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি

          জাবি প্রতিনিধি : আর্ন্তজাতিক ধরিত্রী দিবসে "Plantation and Cleanness Drvie "প্রতিপাদ্যকে ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর

          বিশ্ববিদ্যালয় (জাবি) আর্থ সোসাইটি। দিবসটি উপলক্ষে ফলজ, বনজ, ঔষধিগুণ সম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।

          সোমবার (২২ এপ্রিল ) সকাল সাড়ে ন’টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক।

          বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কুফল বর্তমান বিশ্ব ভোগ করছে মনে করিয়ে দিয়ে জাবি আর্থ সোসাইটির সভাপতি শিমুল আহমেদ বাপ্পি বলেন, জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব রুখতে বৃক্ষরোপনের বিকল্প নেই। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি আমাদের পরিকল্পিত বৃক্ষরোপনে মনোযোগি হতে হবে। তাছাড়া, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে হবে।

          সোসাইটির সাধারণ সম্পাদক তামিম মোস্তরী বলেন, দেশের জনগণকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদানের জন্য আমাদের এমন উদ্যোগ। পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। তাছাড়া, ষড়ঋতুর এ দেশে এখন তিন থেকে চারটি ঋতুর বৈচিত্র উপলব্ধি করা যায়। বৈশ্বিক উষ্ণায়নের এ চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপনের বিকল্প নেই।এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটির বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত