ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ইবিতে পুনরায় ছাত্র-উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক ড. শেলীনা নাসরীন

নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৮
নিজস্ব প্রতিবেদক
ইবিতে পুনরায় ছাত্র-উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক ড. শেলীনা নাসরীন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-উপদেষ্টার দায়িত্বে পুনঃনিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আাদেশে বলা হয়, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীনের ছাত্র-উপদেষ্টার দায়িত্ব (১ম মেয়াদ) ২৪-১১-২০২২ তারিখ শেষ হওয়ায় ২৫-১১-২০২২ তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য তাকে ছাত্র-উপদেষ্টা হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় পুননিয়োগদান করেছেন। উল্লেখ্য, এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জাবির ইতিহাস বিভাগ অ্যালামনাই'র সভাপতি জাহাঙ্গীর আলম

    নিজস্ব প্রতিবেদক
    ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২০
    নিজস্ব প্রতিবেদক
    জাবির ইতিহাস বিভাগ অ্যালামনাই'র সভাপতি জাহাঙ্গীর আলম

    জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম।

    কমিটিতে পদাধিকারবলে সাধারণ সম্পাদক হয়েছেন ২২ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

    ১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতির কক্ষে এই কমিটি ঘোষণা করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী তপন, সহ-সভাপতি মো. আজম খান (ব্যাচ ১৪) ও ফারুক দেওয়ান (ব্যাচ ১৫), যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইকরাম সাকী (ব্যাচ ২০) ও সৈয়দ বখতিয়ার উদ্দিন মাহমুদ সোহেল (ব্যাচ ২০), কোষাধ্যক্ষ হোসনে আরা বেবি (ব্যাচ ২৪), তথ্যপ্রযুক্তি, গবেষণা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাহমুদুজ্জামান (ব্যাচ ২২), সহ-তথ্যপ্রযুক্তি, গবেষণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর স্বপন (ব্যাচ ২৮), শিক্ষা, পাঠাগার ও সাহিত্য সম্পাদক ড. জেসমিন সুলতানা (ব্যাচ ১৯), সহ -শিক্ষা, পাঠাগার ও সাহিত্য সম্পাদক ফারহানা নাসরিন নিপা (ব্যাচ ২৪), ছাত্র কল্যাণ সম্পাদক মোহা. আবদুস সালাম (ব্যাচ ২২), সহ-ছাত্র কল্যাণ সম্পাদক খালেদা আক্তার (ব্যাচ ৪১), সাংস্কৃতিক সম্পাদক ড. পিংকি সাহা (ব্যাচ ৩২), সহ-সাংস্কৃতিক সম্পাদক সাজেদা বেগম আঁখি (ব্যাচ ৩৯), ক্রীড়া সম্পাদক ফারুক আহাম্মদ (ব্যাচ ২০), সহ-ক্রীড়া সম্পাদক হাসান আল মনসুর (ব্যাচ ২২), জনসংযোগ সম্পাদক খান মো ইকবাল হোসেন (ব্যাচ ৩০), সহ- জনসংযোগ সম্পাদক মো. সাহেদ বাগমার (ব্যাচ ৩৩), দপ্তর সম্পাদক মো. শামসুদ্দোহা মণি (ব্যাচ ৩৫), ভ্রমণ ও আপ্যায়ন সম্পাদক এ এম আল মামুন (ব্যাচ ২১), সহ-ভ্রমণ ও আপ্যায়ন সম্পাদক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম জহির (ব্যাচ ২২), পরিবেশ, উন্নয়ন ও স্বেচ্ছাসেবা সম্পাদক শেখ মো. তৌফিক ইমাম কর্নেল (ব্যাচ ২১), সহ-পরিবেশ, উন্নয়ন ও স্বেচ্ছাসেবা সম্পাদক মো. হারুন অর রশীদ সেলিম (ব্যাচ ৩০)।

    এসময় নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সকল অ্যালামনাই এবং শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ঢাবিতে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

      নিজস্ব প্রতিবেদক
      ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১
      নিজস্ব প্রতিবেদক
      ঢাবিতে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

      ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিন্ট মেকিং বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।

      বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে উপাচার্য শ্রেষ্ঠ শিল্পকর্মের শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

      এই প্রদর্শনীতে ৫৩ জন শিক্ষার্থীর পেন্সিল স্কেচ, জলরঙ, বেসিক ডিজাইন, কাঠখোদাই, এচিং, ড্রাইপয়েন্ট লিথোগ্রাফিসহ বিভিন্ন মাধ্যমে নিরীক্ষাধর্মী ১৫১টি শিল্পকর্ম স্থান পেয়েছে। পুরস্কারের জন্য মনোনীত করা হয় সেরা ১৭টি শিল্পকর্ম। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

      বিভাগীয় চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম সম্মানিত অতিথি এবং প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুজ্জামান।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবি শিক্ষক রহমত উল্লাহর একাডেমিক কার্যক্রম চালাতে বাধা নেই

        নিজস্ব প্রতিবেদক
        ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৮
        নিজস্ব প্রতিবেদক
        ঢাবি শিক্ষক রহমত উল্লাহর একাডেমিক কার্যক্রম চালাতে বাধা নেই

        বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি ‌‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তিনি এখন তার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালাতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

        বৃহস্পতিবার বিচারপতি মো. বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

        আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

        পরে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। সেই আদেশ আপিল বিভাগ আজ বহাল রেখেছেন। এই আদেশের ফলে ঢাবি শিক্ষক রহমত উল্লাহর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালাতে বাধা নেই।

        গত বছরের ৮ জুন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি 'শ্রদ্ধা' জানিয়ে বক্তব্য দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

        পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাবি কর্তৃপক্ষ।

        উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাবি প্রশাসন। সেখানে অধ্যাপক মো. রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাকের প্রতিও শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর খন্দকার মোশতাকের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেও বক্তব্য রাখেন তিনি।

        অলোচনা শেষে সভাপতির বক্তব্য দেওয়ার সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষক সমিতির সভাপতির বক্তব্যের বিতর্কিত অংশ এক্সপাঞ্জ করেন।

        ঢাবি শিক্ষক রহমত উল্লাহ পরবর্তীতে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা জানানোয় ক্ষমা প্রার্থনা করে বলেন, তার প্রতি শ্রদ্ধা জানানো ছিল অনিচ্ছাকৃত ভুল।

        অধ্যাপক রহমত উল্লাহ ঢাবিতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বেরোবি'র রসায়ন বিভাগের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

          নিজস্ব প্রতিবেদক
          ১ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:৫৫
          নিজস্ব প্রতিবেদক
          বেরোবি'র রসায়ন বিভাগের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

          বেরোবি প্রতিনিধি : ভাষার মাসের প্রথম দিনে ভাষা শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে রসায়ন বিভাগের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

          প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যালুমিনিয়াম স্পোর্টস উইক-২০২৩ এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়। এতে স্পোর্টস উইকে মেয়েদের সাতটি দল এবং ছেলেদের সাতটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল সহ বিভিন্ন রকম ইনডোর খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ৭ ফেব্রুয়ারী শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারী শেষ হবে।

          অনুষ্ঠানে অফিসিয়াল এবং টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানি গ্রুপ। এছাড়া প্রিন্সিপাল স্পন্সর হিসেবে থাকছে Ad-din Properties Limited, Mentors Rangpur Branch, Sotota BD, Trust Computer, Language help bd ও লবঙ্গ হোটেল এন্ড রেস্টুরেন্ট।

          মিডিয়া স্পন্সর হিসেবে ইউটিউব চ্যানেল SVG, Chemsphere Infinity এবং ফেইসবুক পেইজ BRUR Sports Arena ও Sports Circle 24 রয়েছে।

          অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকী, বেরোবি ছাত্র উপদেষ্টা ও রসায়ন বিভাগের শিক্ষক মো. নুরুজ্জামান খান, রসায়ন বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল লতিফ, ড. অবিনাশ চন্দ্র সরকার, ড. মো. জাকির হোসেন ও মোস্তফা কাইয়ুম শারাফাত এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সকল ব্যাচের শিক্ষার্থীরা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত