ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সদরঘাটে ভীড়

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৩ ২০:৩৫
নিজস্ব প্রতিবেদক
ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সদরঘাটে ভীড়

জবি প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে বেড়েছে যাত্রীদের চাপ। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফেরা ঘরমুখী যাত্রীদের ছিলো উপচে পড়া ভিড়। নৌপথে গ্রামে যাওয়া দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের নির্বিঘ্নে পৌঁছে দিতে হাজার হাজার যাত্রী বোঝাই লঞ্চগুলোও নির্দিষ্ট সময়ের পূর্বেই ঘাট ছেড়ে গেছে।

বৃহস্পতিবার সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, পল্টুনগুলোতে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। দিনের আলো বাড়ার সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ। সকালে চাঁদপুর, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী পল্টুনে দেখা যায় যাত্রীদের ভিড়। তবে রোদের তাপ বাড়ায় দুপুরের দিকে ঘাটে দেখা মেলেনি যাত্রীর। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নামার মুহূর্তে যাত্রী চাপ বাড়তে থাকতে থাকে। বিকেলে যাত্রীদের বেশিরভাগই বরিশালগামী লঞ্চগুলোতে ভীড় করেছেন। এছাড়াও পটুয়াখালী বগা ইলিশা এসব রুটেও যাত্রী চাপ দেখা যায়। তবে বরিশাল রুটের যাত্রী বরাবরের মতোই কম ছিলো। পর্যাপ্ত লঞ্চ থাকায় অনেকটা আরামদায়কভাবে বাড়ি ফিরতে পারছেন আশা করছেন যাত্রীরা।

সদরঘাট লঞ্চ টার্মিনাল ও এর আশপাশের এলাকায় এদিন বিকেলে সিএনজি, রিকশা ও প্রাইভেটকারের প্রচন্ড জ্যামের সৃষ্টি হয়। ঘরমুখো যাত্রীদের ব্যাগ বস্তা হাতে ঘাটের দিকে আসতে দেখা যায়। কেউ যাচ্ছেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সাথে আবার কেউবা একা। নাড়ির টানে বাড়ি ফেরাই যেনো তাদের একমাত্র লক্ষ্য। অনেক লঞ্চের স্টাফরা কেবিং বুকিংয়ের জন্য যাত্রী ডাকছেন। অনেকে লঞ্চে কাথা বালিশ দিয়েও ভাড়া আদায় করছেন। এদিন কুলিদেরও বেশ হাকডাক শুনা যায়।

লঞ্চ স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত ঈদের মতো এবারও লঞ্চে কেবিনের চাহিদা বেশি। তবে অনেকে লঞ্চ ছাড়ার অনেকটা সময় পূর্বে ঘাটে আসলেও পাচ্ছেন না কেবিন। বাধ্য হয়েই অনেককে ঈদ যাত্রায় ডেকে বসে যাতে হচ্ছে। টিকিটের চাহিদাও অনেক বেশি বলে জানান বিক্রেতারা। ঘাটে ভিড়ানো কিছু সময়ের মধ্যেই লঞ্চগুলো কানায় কানায় ভরে যাচ্ছিলো।

পটুয়াখালীর যাত্রী রাসেল শিকদার বলেন, ঢাকায় প্রচন্ড গরম। তাই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ছি। এখন এসেছি কেবিন বুকিং দিতে। ভাড়া সামান্য বেশি দিয়ে কেবিন পেয়েছি। ঈদের সময় ভাড়া তো একটু বেশি নিবেই। পরিবারের সবার সাথে ঈদ করবো, এই আনন্দটাই অনেক। যাত্রায় কোনো ভোগান্তি পোহাতে হবে না বলে আশা করছি।

যাত্রাবাড়ী থেকে ভোলা যাওয়ার উদ্দ্যেশ্যে পরিবারসহ সদরঘাটে আসেন আরিয়ান সুমন। তিনি জানান, ঈদে সদরঘাটে চাপ কম থাকবে। এই আশায় কেবিন বুকিং করেছিলাম। তবে এসে দেখি প্রচন্ড ভীড়। অনেক কষ্টে বাচ্চা, বাচ্চার মাকে নিয়ে লঞ্চে উঠেছে। এখন ভালোভাবে বাড়ি যেতে পারলেই হলো।

মিরপুর থেকে আসা বরগুনাগামী যাত্রী ওমর ফারুক বলেন, ঈদের মানুষের বাড়ি যাওয়ার ইচ্ছে থাকবেই। ঢাকার রাস্তায় জ্যাম ছিলোনা। কিন্তু সদরঘাটে এসে আটকে গিয়েছিলাম। রোজার মধ্যে অনেক কষ্টে খোঁজাখুঁজি করে লঞ্চ পেয়েছি।

বাড্ডা থেকে আসা ষাটোর্ধ্ব আসমা বেগম বলেন, ঈদটা বাড়িতে কাটাতে ছেলে আর ছেলের বৌয়ের সঙ্গে বাড়ি যাচ্ছি৷ নাতি নাতনীদের সঙ্গে ঈদ করবো। বাড়িতে সবার সাথে দেখা হবে। এটাই ঈদের আনন্দ।

এদিকে ঢাকা-বরিশাল রুটের এমভি সুরভী-৯ লঞ্চের স্টাফ আমিরুল ইসলাম জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমাদের যাত্রীর সংখ্যা একেবারেই কমে গেছে। ঈদ উপলক্ষে যাত্রী বেশ বেড়েছে। বেশিরভাগ কেবিনগুলো আগে থেকেই বুকিং দেয়ায় খালি যাচ্ছে না।

যাত্রীদের চাপ বাড়ায় লঞ্চ কেবিনগুলোর ভাড়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে বলে জানান যাত্রীরা। তবে বরিশালগামী লঞ্চগুলোর ভাড়া স্বাভাবিক থাকলেও ভোলাগামী লঞ্চগুলোর ভাড়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি নেয়া হয়েছে বলে জানান যাত্রীরা।

ভাড়ার বিষয়ে ভোলাগামী পারাবত-১৩ লঞ্চের পরিচালক শাহিন হোসেন বলেন, আমাদের টিকিটের মূল্য বৃদ্ধির কোনো নির্দেশনা এখনও দেয়া হয়নি। তাই আমরা নির্ধারিত ভাড়াই নিচ্ছি, পূর্বেই ভাড়া বহাল রেখেছি।

এম ভি পূরবী-১০ লঞ্চের টিকিট বিক্রেতা সোহানুর রহমান বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা টিকিট বিক্রি করছি। ভাড়া বেশি নেয়া হচ্ছে না। আমাদেরকে যে ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে তাই নিচ্ছি। ঈদে স্পেশাল সার্ভিসের টিকিট লঞ্চ ছাড়ার পূর্বে দেয়া হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, বরিশাল ও পটুয়াখালী রুটে ৮টি করে লঞ্চ ও অন্যান্য রুটগুলোতে কমপক্ষে ২-৩টি করে লঞ্চ যাবে। যাত্রী চাপ আছে, তবে আশানুরূপ নয়। অন্যান্য সময়ের তুললায় চার ভাগের এক ভাগ। কাল পরশু চাপটা বাড়বে বলে আশা করছি।

তিনি আরও বলেন, টিকিট কালোবাজারির রেওয়াজ অনেক পুরনো। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। তবে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি।

বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন বলেন, লঞ্চ মালিকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। যাত্রী চাপ সামলাতে আমরা প্রস্তুত রয়েছি। যাত্রী হয়রানি, ভোগান্তি বা টিকিট কালোবাজারির কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবো। ভ্রাম্যমাণ আদালত ও ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক টার্মিনাল মনিটরিং করছেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বলেন, আজ যাত্রীর চাপ আগের থেকে বেড়েছে। পুলিশ, র‍্যাব সহ আনসার সদস্যরা যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে। সন্দেহজনক কিছু দেখলে তল্লাশিও চালানো হচ্ছে। যাত্রীর চাপ বাড়লে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমাদের নৌপুলিশ ঘাটে ও লঞ্চে উভয় স্থানে কাজ করছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে যে ৭ দেশ

    নিজস্ব প্রতিবেদক
    ২০ এপ্রিল, ২০২৩ ১৯:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে যে ৭ দেশ

    আগামী ২২ এপ্রিল, শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৭টি দেশ। এই দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান।

    সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ দেশ অবশ্য এখনও এ ঘোষণা দেয়নি। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে রোববার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ইসলাম ধর্মাবলম্বীরা।

    সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ইতোমধ্যে ঈদের চাঁদ দেখার কাজে জনগণের সহযোগিতা চেয়েছে। কোনো ব্যক্তি যদি আমিরাতের আকাশে চাঁদ দেখতে পান, সেক্ষেত্রে ০২৬৯২১১৬৬ নম্বরে ফোন করে তা জানানোর অনুরোধও করেছে কমিটি।

    শনিবার ঈদুল ফিতরের সম্ভাবনা অবশ্য একেবারে উড়িয়ে দেয়নি আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘সবকিছুই নির্ভর করছে চাঁদের ওপর। যদি শুক্রবার চাঁদ ওঠে, সেক্ষেত্রে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে আমিরাত ও মধ্যপ্রাচ্যে।’

    তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার এক কর্মকর্তা আমিরাতভিত্তিক গালফ নিউজকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা ও ইউরোপে বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপে শাওয়াল মাসের চাঁদ বা ঈদের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      চাঁদ দেখা নিয়ে নিজেদের বক্তব্য প্রত্যাহার আবহাওয়া অধিদপ্তরের

      নিজস্ব প্রতিবেদক
      ২০ এপ্রিল, ২০২৩ ১৩:৪৮
      নিজস্ব প্রতিবেদক
      চাঁদ দেখা নিয়ে নিজেদের বক্তব্য প্রত্যাহার আবহাওয়া অধিদপ্তরের

      আগামী শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে দেওয়া বক্তব্য সংশোধন করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৯ এপ্রিল) রাতে পূর্বের বক্তব্যটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

      বুধবার রাতেই চাঁদের স্থানাঙ্ক উল্লেখ করে অধিদপ্তরের প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশনা দিয়ে ‘প্রশাসনিক মেসেজ’ জারি করা হয়।

      সেখানে ২১ এপ্রিল চাঁদের অবস্থা তুলে ধরে ‘বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে’ পরিবর্তন করে বলা হয়, ‘চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।’

      প্রথমে ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে আবহাওয়া বিভাগ বলেছিল, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে এক দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত।

      কিন্তু ‘চাঁদ দেখা যাবে’ বলে সুনির্দিষ্ট করে বলায় বিষয়টি নিয়ে সমালোচনা হয়। কারণ চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে জাতীয় চাঁদ দেখা কমিটি, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী যে কমিটির সভাপতি।

      শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঘোড়ার মাংস বিক্রি করা মাহাবুব কসাইকে আটক করল র‍্যাব

        নিজস্ব প্রতিবেদক
        ১৯ এপ্রিল, ২০২৩ ২৩:১২
        নিজস্ব প্রতিবেদক
        ঘোড়ার মাংস বিক্রি করা মাহাবুব কসাইকে আটক করল র‍্যাব

        কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় গরু বদলে ঘোড়া জবাই করা কসাই মাহাবুবকে আটক করেছে র‌্যাব-১৫।

        বুধবার (১৯ এপ্রিল) বিকেলে রামুর খুনিয়াপালং এর বড়ডেবা এলাকা থেকে মাহাবু কসাইকে গ্রেফতার করা হয়।

        বিষয় টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার আনোয়ার হোসেন শামীম

        তিনি জানান, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের রামুতে ৩ কিলোমিটার পাহাড় ও খালে অভিযান চালানো হয়। এর আগে দুই দিন ধরে কসাই মাহবুব কে ধারার চেষ্টা চালায় এক পর্যায়ে ধাওয়া করে রামুর খুনিয়াপালং এর বড়ডেবা এলাকা থেকে কসাই মাহাবু কে গ্রেফতার করা হয়।

        তিনি আরো ও জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে ‌মাহাবুব ৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করেছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

        হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, গরু হিসেবে ঘোড়া জবাই করা মাহাবুব র‌্যাবের হাতে ধরা পড়ার ঘটনায় উখিয়া ও রামু উপজেলার মানুষেরা আনন্দ প্রকাশ করেছে।

        এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতের রোগাক্রান্ত ও অসুস্থ ঘোড়া সে জবাই করে গরুর মাংস হিসাবে বিক্রি করতো কসাই মাহাবুব।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বাড়িতে নিয়ে গাছ কাটাচ্ছেন প্রধান শিক্ষক: চাপা পড়ে ছাত্রের মৃত্যু

          নিজস্ব প্রতিবেদক
          ১৯ এপ্রিল, ২০২৩ ১৩:৪২
          নিজস্ব প্রতিবেদক
          বাড়িতে নিয়ে গাছ কাটাচ্ছেন প্রধান শিক্ষক: চাপা পড়ে ছাত্রের মৃত্যু

          নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম খলিল সাগর (১৪) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে । সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

          বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

          পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ একই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সাগর সহ কয়েকজনকে নিজের বাড়ির গাছ কাটতে বাড়িতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো ৪জন ছাত্র এক সাথে ধরে নিয়ে যাচ্ছিলেন। বাড়ির উঠানে পৌঁছলে আসস্মিক অন্য ৩জন শিক্ষার্থী গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

          এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছে।

          অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

          চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত