ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৩ ২০:৫৪
নিজস্ব প্রতিবেদক
ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

আজ রোববার (২৯ জানুয়ারি) এ সাক্ষাতের সময় ঢাকায় ইরান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি জাভেদ আশকারী তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ওপর তারা গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানান। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও বেশি ইরানের ভিজিটিং প্রফেসর নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নবীনদের পদচারণায় প্রাণবন্ত বেরোবির ক্যাম্পাস

    নিজস্ব প্রতিবেদক
    ২৯ জানুয়ারি, ২০২৩ ১৮:৩৪
    নিজস্ব প্রতিবেদক
    নবীনদের পদচারণায় প্রাণবন্ত বেরোবির ক্যাম্পাস

    বেরোবি প্রতিনিধিঃ সবুজের চাদরে বৃক্ষের সমারোহে আবৃত উত্তরবঙ্গের অক্সফোর্ড ক্ষ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শীতের আগমনের সঙ্গে সঙ্গে নবীন শিক্ষার্থীদের পদচারণে যেন শীতের রিক্ততায় যেন পূর্ণতা পেয়েছে পেয়েছে বিশ্ববিদ্যালয়ের আঙিনা। বলছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা। উত্তর জনপদের সাধারণ জনজীবনের অস্তিত্বজুড়ে গ্রামীণ লোকালয়ের নিকটবর্তী শহর থেকে দূরে বিস্তীর্ণ প্রাঙ্গণে অবস্থিত।

    বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২১-২২ সেশনের নবীনদের বরণে সব ধরনের কার্যক্রম প্ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেরমোড়, ক্যাম্পাসের আনাচে ও খেলার মাঠে এখন নবীনদের জয়জয়কার। ক্যাম্পাসের ভিতর ডুকতেই কয়েক কদম সামনে এগোতেই দেখা যাচ্ছে ক্যাম্পাসে আসা একদল প্রাণবন্ত, চঞ্চল নতুন মুখের। কেউ দলবেঁধে ঘুরতেছে, কেউবা গ্রুপ সেলফি প্রত্যেকের চোখেমুখে নতুন ক্যাম্পাস নিয়ে উদ্দীপনা। জীবনের দীর্ঘ অধ্যায় শেষে নতুন অধ্যায়ের সূচনা কেবল কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের জন্য এসেছে সবাই। লক্ষ্যে পৌঁছাতে এ যেন অন্য রকম প্রাপ্তি। সবার মধ্যে একধরনের বাড়তি উত্তেজনা কাজ করছে।

    অনুভূতি নিয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৪ ব্যাচের নবীন শিক্ষার্থী হুসাইন জামান সোহাগ জানান, ‘ ওরিয়েন্টেশন ক্লাশ অনেক প্রত্যাশার জিনিস। আমার অনেক ফ্রেন্ড আগেই পাবলিকান হয়েছে আর আজ আমি হয়ে গেলাম।সর্বপরি সবার সাথে সকল বন্ধুদের সাথে, বিভিন্ন জেলা থেকে আগত সবাই এক রুমে থাকতে পারছি আৃার ভাল লাগতেছে। আমার বাসার কাছে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছেড়ে এখানে ভর্তি হয়েছি। কারন আমি শুনছি বেরোবিতে কেন জোট নেই এবং বেরোবির বিবিএ বিভাগ গুলো অনেক ভাল।

    আরও এক নবীন শিক্ষার্থী সালাউদ্দিন জানান, বেরোবিতে আসার মূল কারন বেরোবির বিবিএ ডিপার্টমেন্ট খুব ভাল তাই আমি বাসার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় এ ইতিহাস রেখে এখানে ম্যানেজমেন্ট এ্যান্ড ইনফরমেশন সিস্টেম এ ভর্তি হয়েছি।’

    ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী দিপা রানী বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ে এসে আমার খুব ভালো লাগছে, কারন আমার অনেক দিনের আশা আজকে পূরন হলো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমার অনেক ভালো লাগে,আবার আমার বড় বোন এখানে পরে এই কারনে এই বিশ্ববিদ্যালয় আমার প্রথম চয়েস ছিল।

    এভাবেই সোহাগ,সালাউদ্দিন, দিপার মতো হাজারো শিক্ষার্থীদের বিচিত্র ধরনের স্বপ্ন নিয়ে গড়ে উঠেছে প্রাণের ক্যাম্পাস। আর এভাবেই অনেক নবীন শিক্ষার্থীর স্বপ্নপূরণের ক্ষেত্র হয়ে উঠেছে বেরোবি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

      নিজস্ব প্রতিবেদক
      ২৯ জানুয়ারি, ২০২৩ ১৭:৪২
      নিজস্ব প্রতিবেদক
      পাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

      পাবিপ্রবি প্রতিনিধিঃ গুচ্ছের নানা জল্পনা কল্পনা পেরিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ ইং শিক্ষাবর্ষের পাঠদান শুরু হতে যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী খান রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

      বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

      বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশ অনুযায়ী এই বছর জানুয়ারির প্রথম তারিখেই পাঠদান শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঠদান কার্যক্রম শুরু করতে পারেনি। ৮ম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও ২৬৪টি আসন ফাঁকা ছিল। তাই আসন ফাঁকা সমস্যাটি নিরসনের জন্য ২৭ই জানুয়ারি ৯ম মেধা তালিকা প্রকাশ করা হয়।

      আইসিটি সেলের পরিচালক ড. আব্দুর রহিম জানান, আমরা স্বাক্ষাৎকারের মাধ্যমে যে সকল শিক্ষার্থী এখানে ভর্তি হতে ইচ্ছুক তাদের তালিকা প্রকাশের মাধ্যমে ৯ম মেধা তালিকা দেওয়া হয়েছে। ৯ম মেধা তালিকার ভর্তির তারিখ ৩১জানুয়ারি ও ১ফেব্রুয়ারি।

      প্রসঙ্গত, গুচ্ছভুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ২১টি বিভাগে আসন রয়েছে মোট ৯৭৪টি। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হবে বিশ্ববিদ্যালয়টির ১৪তম ব্যাচ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের শ্রদ্ধা নিবেদন

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ জানুয়ারি, ২০২৩ ১৭:৮
        নিজস্ব প্রতিবেদক
        বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের শ্রদ্ধা নিবেদন

        জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির নেতারা।

        রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

        এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সভাপতি আশরাফুল ফাহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খাদিমুল বাশার জয়, সাধারণ সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয়সহ প্রমুখ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বেরোবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ জানুয়ারি, ২০২৩ ১৬:২০
          নিজস্ব প্রতিবেদক
          বেরোবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

          বেরোবি প্রতিনিধিঃ রবিবার (২৯ জানুয়ারি ২০২৩) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস স্ব-স্ব বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

          এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

          বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বাংলা বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদেরকে বেরোবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপ-উপাচার্য বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছে, একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

          তিনি আরও বলেন, আজকের নবীন শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত