ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ থেকে ইমাম সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা দরকার: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২২ ২৩:৯
নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ থেকে ইমাম সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা দরকার: ডেপুটি স্পিকার

কক্সবাজার প্রতিনিধিঃ প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় আনা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারে হোটেল সী গালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ধুমপান ও মাদকবিরোধী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম মাদকের প্রধান ভুক্তভোগী। এই প্রজন্মকে রক্ষার জন্য কী করা যায়, এ নিয়ে আমাদের আলোচনা করা দরকার। ছাত্রলীগ থেকে শুরু করে মসজিদের ঈমান পর্যন্ত সবাইকে টেস্টের আওতায় আনা দরকার। ১৯৭১ সালে দেশ স্বাধীন হাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদককে হারাম বলেছে। ৭৫ সালে তার হত্যাকাণ্ডের পর বাতিল করা ৫২টি মদ সরবারাহর প্রতিষ্ঠান নবায়ন করার মাধ্যমে মাদক ব্যবসা আবারো সক্রিয় হয়ে ওঠে। দেশের ৫০-৬০ লাখ মানুষ বিভিন্ন মাদকের সঙ্গে জড়িত আছে। তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিলে দেশে মাদকের ব্যবসা অনেকটা রোধ হবে।

এর আগে অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল ও প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন ।

জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী, সংসদ সদস্য ফখরুল ইমাম , সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বগুড়া জেলা বার সমিতিতে আ.লীগের মতিন সভাপতি, বিএনপির বাছেদ সম্পাদক

    নিজস্ব প্রতিবেদক
    ২৬ নভেম্বর, ২০২২ ২০:৩২
    নিজস্ব প্রতিবেদক
    বগুড়া জেলা বার সমিতিতে আ.লীগের মতিন সভাপতি, বিএনপির বাছেদ সম্পাদক

    বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির (জেলা আইনজীবী সমিতি) নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত অ্যাডভোকেট আব্দুল মতিন (পিপি) সভাপতি ও জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থী আব্দুল বাছেদ সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন। শুক্রবার নির্বাচন শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

    অ্যাডভোকেট আব্দুল মতিন পেয়েছেন ২৪৯ ভোট। মাত্র ১ ভোটে পরাজিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সভাপতি প্রার্থী আতাউর রহমান খান মুক্তা। তিনি পেয়েছেন ২৪৮ ভোট। নির্বাচনে পুনরায় আব্দুল বাছেদ সাধারণ সম্পাদকসহ ১৩ টি পদের বিপরীতে ১১ টিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।

    আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতির ২ টি পদে যথাক্রমে বিএনপির মাসফিকুর রহমান তালুকদার রুবেল। তিনি পেয়েছেন ৩২১ ভোট। বিএনপির সাখাওয়াত হোসেন মল্লিক তিনি পেয়েছেন ৩০৬ ভোট। যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিএনপির আমিনুল ইসলাম শাহীন‌। তিনি পেয়েছেন ৩৪৮ ভোট এবং বিএনপির মাহবুবা খাতুন সুখী তিনি পেয়েছেন ২৯৭ ভোট। এছাড়া লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বিএনপির উজ্জ্বল হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮৮ ভোট। ম্যাগাজিন ও ক্রীড়া সংস্কৃতিক সম্পাদক পদে বিএনপির গোলাম মোস্তফা মজনু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৪৪ ভোট।

    বগুড়া বার এর নির্বাচনে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মিজানুর রহমান মিজান। তিনি পেয়েছেন ৩৫১ ভোট। তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি'র আব্দুস সালাম। তিনি পেয়েছেন ৩১৬ ভোট। চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির সিরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ২৯৫ ভোট। পঞ্চম হয়েছেন বিএনপি'র সাইফুদ্দিন সাইফুল। তিনি পেয়েছেন ২৯৪ ভোট। এছাড়া আওয়ামী প্যানেলের একমাত্র সদস্য নির্বাচিত হয়েছেন বেবি খাতুন। তিনি ৩৩৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে মোট ১৩টি পদের বিপরীতে তিনটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি আতাউর রহমান খান মুক্তা ও সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ এর নেতৃত্বে ১৩ টি পদে প্রার্থী দেয়া হয়।

    অপর দিকে আব্দুল মতিন ও রোমানের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। রেজাউল করিম মন্টু ও জাকির হোসেন নবাবের নেতৃত্বে আওয়ামী লীগের আরও একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

    এছাড়াও গণতান্ত্রিক আন্দোলনের একটি প্যানেল সাইফুল ইসলাম পল্টু এবং আব্দুল লতিফ ববির নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আজ শুক্রবার (পঁচিশে নভেম্বর ২০২২) বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নিজস্ব কার্যালয় গহর আলী বার ভবনে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে বগুড়া বার এর ৭৭৮ জন ভোটারের মধ্যে ৭৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কমিশন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

      নিজস্ব প্রতিবেদক
      ২৬ নভেম্বর, ২০২২ ১৮:৫২
      নিজস্ব প্রতিবেদক
      সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

      তাফহিম, কক্সবাজারঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে র‌্যাবের ওপর হামলা ও ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে ৩১ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

      নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ শাহজাহান শনিবার (২৬ নভেম্বর) বেলা ২টার দিকে মামলা লিপিবদ্ধ করার বিষয়ে জানান।

      তিনি জানান, ৪৮ ঘণ্টা আগে ডিজিএফআইয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও ৩০-৪০ জনও আসামি হিসেবে লিপিবদ্ধ রয়েছে।

      ১৪ নভেম্বর র‌্যাব এবং ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

      মাদক চোরাচালানকারীদের সঙ্গে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন শনিবার

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ নভেম্বর, ২০২২ ২০:৪৩
        নিজস্ব প্রতিবেদক
        বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন শনিবার

        চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউব উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এই উদ্বোধন অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এটি উদ্বোধন করবেন।

        সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এক চিঠিতে জানান, বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি উদ্বোধন করবেন।

        জানা গেছে, টানেলের পতেঙ্গা প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে পুরো টানেলের উদ্বোধন হবে আগামী জানুয়ারিতে।

        প্রসঙ্গত, চীনের সহযোগিতায় কর্ণফুলীতে দেশের প্রথম এই টানেল নির্মিত হচ্ছে। এই টানেল যোগাযোগ ব্যবস্থায়  যুক্ত হয়ে নতুন মাত্রা আনবে দক্ষিন-পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়। প্রকল্পটি ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আছে মেগা প্রকল্পটি। এখন চলছে টানেলের ভেতরে ফায়ার ফাইটিং, লাইটিং ও কন্ট্রোল ব্যবস্থাপনার কর্যক্রম।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রামুতে আগুনে পুড়ে ছাই চার ভাইয়ের বসতঘর: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ নভেম্বর, ২০২২ ২০:৩২
          নিজস্ব প্রতিবেদক
          রামুতে আগুনে পুড়ে ছাই চার ভাইয়ের বসতঘর: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

          তাফহিম, কক্সবাজার: কক্সবাজারের রামুর দক্ষিন মিঠাছড়ির উমখালীতে চারটি বসতঘর আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। এতে ২৫ লক্ষ টাকার মালামাল আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

          শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে মধ্যম উমখালীর আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

          আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন, মধ্যম উমখালীর আজিম উদ্দিন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ, তার ভাই সফি উল্লাহ ও কলঘর বাজার গফুর মাইক সার্ভিসের ছোট ভাই আবছার কামাল ও নুরুল আজিম।

          ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মাওলানা হাবিব উল্লাহ জানান, খাট, ফ্রিজসহ বাড়ির সকল প্রয়োজনীয় আসবাবপত্র সম্পুর্ণ আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। আমার অপর তিন ভাইয়ের বসতবাড়িও আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২৫ লক্ষ টাকা মালামালের ক্ষতি সাধিত হয়েছে।

          দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমির হামজা কোম্পানি জানান, চোলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের খবর পেয়ে রামু উপজেলার ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন৷

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত