ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

জবি শিক্ষার্থীদের খন্ডকালীন চাকরি কেবলই আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৪
নিজস্ব প্রতিবেদক
জবি শিক্ষার্থীদের খন্ডকালীন চাকরি কেবলই আশ্বাস

মাসুম তালুকদার, জবিঃ ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের উন্নত দেশের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঘণ্টা অনুযায়ী পার্টটাইম চাকরি দেবার পরিকল্পনার কথা শিক্ষার্থীদের জানিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। ৫ মাস অতিবাহিত হতে চললেও তার ফল এখনো পায়নি শিক্ষার্থীরা ,আশ্বাসেই আটকে আছে জবি শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতার স্বপ্নটা।

রাজধানীতে ব্যয়বহুল জীবনমান ও আবাসন সংকট বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্থ উপার্জনক্ষম করে তুলতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, আমি শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন চাকরির ব্যাপারে লাইব্রেরিতে কোন সুযোগ আছে কিনা সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ানকে একাধিকবার বলেছি। তিনি এখনো আমাদের কাছে প্রস্তাব পাঠাননি। আমরা চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন চাকরির ব্যবস্থা করার।

এ বিষয়ে গ্রন্থাগারিক মো. এনামুল হক বলেন, আমাদের সফটওয়্যার ম্যানেজমেন্টের কাজ চলমান রয়েছে বিধায় এখনো প্রস্তাবনা পাঠানো হয়নি। লাইব্রেরি ও আইটি দপ্তরসহ অন্যান্য দপ্তরে খন্ডকালীন লোকবল নেওয়ার জন্য উপাচার্য বরাবর আমরা প্রস্তাবনা পাঠাবো।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১০ম স্বেচ্ছাসেবী সংগ্রহ সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক
    ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩১
    নিজস্ব প্রতিবেদক
    ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১০ম স্বেচ্ছাসেবী সংগ্রহ সম্পন্ন

    সোহানুর রহমান, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইউনাইটেড ন্যাশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের ১০ম স্বেচ্ছাসেবী সংগ্রহের চূড়ান্তপর্ব সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী আগ্রহী তরুণ ও ক্রিয়াশীল শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়।

    ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১০ম স্বেচ্ছাসেবী সংগ্রহ ২০২৩-এর প্রাথমিক পর্যায়ে আবেদন করে প্রায় পাঁচ শতাধিক আগ্রহী প্রার্থী। এদের মধ্যে থেকে প্রাথমিক যাচাইকরণ শেষে মেধা, দক্ষতা এবং আগ্রহ ইত্যাদি যাচাই করে স্বেচ্ছাসেবী সংগ্রহ প্রক্রিয়া শেষ করা হয়। এই তরুণরা যাতে ভবিষ্যতে দেশের কল্যাণে জাতিকে নেতৃত্ব দিতে পারে তা বিবেচনা করে যোগ্য স্বেচ্ছাসেবক বাছাই করা হয়।

    গত ৬ ফেব্রুয়ারি হতে সদস্য সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়। তারপর ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অনলাইন এবং অফলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সচল ছিল। এতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বাছাইপর্ব শেষে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। মোট তিনটি ধাপে বিভক্ত এই প্রক্রিয়ার; প্রথম পর্বে লিখিত পরীক্ষা, দ্বিতীয় পর্বে ফোকাস গ্রুপ ডিসকাশন এবং সর্বশেষ ভাইভার মাধ্যমে সদস্যদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। সারাদিনব্যাপি মোট চৌদ্দটি স্লটে আবেদনকারী শিক্ষার্থীদের ভাইভা হয়।

    জানা যায়, যুবসমাজের গঠনমূলক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশকে প্রতিপাদ্য রেখে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ এই স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী বিভাগ।

    প্রতিবছর ইউনিস্যাব রাজশাহী বিভাগ ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি নানা ব্যক্তিক দক্ষতার উন্নয়নমূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। করোনার সময়েও ইউনিস্যাব রাজশাহী বিভাগ অসহায়, বন্যায় কবলিত ও অর্থহীন মানুষের জন্য কাজ করে গেছে।

    এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, শীতকালীন সময়ে শীত বস্ত্র বিতরণ, ঈদ ফর স্ট্রিট চিলড্রেন, প্রজেক্ট হ্যাপি বার্থডে, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রান্তিকালে বহুবিধ সহায়তা কার্যক্রম, সমাজ সংস্কারসহ বিবিধ কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখার মাধ্যমে বাংলাদেশের অন্যতম যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছে ইবি শিক্ষার্থীরা

      নিজস্ব প্রতিবেদক
      ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:২০
      নিজস্ব প্রতিবেদক
      পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছে ইবি শিক্ষার্থীরা

      মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদের অধীন আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা স্থগিত করায় বিভাগ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে।

      রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের নিচতলায় পরীক্ষার দাবিতে আন্দোলন করেন প্রায় অর্ধশত শিক্ষার্থী। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, করোনা কারণে এমনিতেই আমরা দুই বছর পিছিয়ে গিয়েছি। এই মুহূর্তে আবার পুনরায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০১৯ সালের পরীক্ষা আমাদের ২০২৩ সালে দিতে হচ্ছে। আমরা অনতিবিলম্বে পরীক্ষার গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।

      এ প্রসঙ্গে বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ারুল ওহাবের সংঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং প্রতিবেদককে সরাসরি দেখা করতে বলেন।

      এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন বলেন, পরীক্ষা কমিটিকে বসে সিদ্ধান্ত নিতে বললাম। আর দ্রুত পরীক্ষা নিতে বললাম। পরিক্ষা কমিটির সভাপতি বলেছেন ওনি কন্ট্রোলার অফিসে কাগজ পাঠিয়েছেন। তারা যথাযথ ভাবে কাজ করে নি। একবার সাপ্লিমেন্টারী দিতে হবে এবং আর্ডিনেন্স গত সমস্যাও রয়েছে।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসে আসেননি ফুলপরী, বয়ান দিলেন অনলাইনেই

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৫৯
        নিজস্ব প্রতিবেদক
        নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসে আসেননি ফুলপরী, বয়ান দিলেন অনলাইনেই

        মোস্তাক মোর্শেদ, ইবিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরীর সাথে কথা বলেছে শাখা ছাত্রলীগের তদন্ত কমিটির সদস্যরা।

        রোববার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে অনলাইনে যুক্ত হয়ে তদন্ত কমিটির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তদন্ত কমিটির সদস্যদের মধ্যে ছিলো মুন্সী কামরুল হাসান অনিক, বনি আমিন ও রাকিবুল ইসলাম। এর আগে ভুক্তভোগী ফুলপরীকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাসে ডাকা হলেও নিরাপত্তাজনিত কারণে অনলাইনেই তার বয়ান নেয়া হয়।

        এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী জানান, ছাত্রলীগের সাথে আমার অনলাইনে কথা হয়েছে। তারা আমাকে ক্যাম্পাসে ডাকেন। কিন্তু বাড়ি থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় নিরাপত্তার অভাবে আমি সেখানে যেতে পারিনি। তদন্ত রিপোর্টের ব্যাপারে আমার ছাত্রলীগ সহ সকলের প্রতি আস্থা আছে তারা সুষ্ঠু প্রতিবেদন জমা দিবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই আমার সাথে কথা বলেছেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ দেন।

        শাখা ছাত্রলীগের তদন্ত কমিটির সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের জানান, আমরা কথা যা বলার বলেছি আজকেই আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠাবো ওনারা দ্রুতই এর বিচার করবে। আমাদের সব তদন্তের কাজ কমপ্লিট শুধু তদন্তের রিপোর্টটা তৈরি করে আজকের মধ্যে বা কাল সকালের মধ্যে কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি কাছে পাঠিয়ে দিবো। আমরা আমাদের শাখা ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারির মাধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করবো যে লিগ্যাল একশন নেওয়ার জন্য। তদন্তে কোনো সত্যতা পাওয়া গিয়েছে কিনা সেটি তদন্তের রিপোর্ট জমা দেওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা ভুক্তভোগী, অভিযোগকারী এবং অভিযুক্ত যারা যারা আছেন এবং প্রত্যক্ষদোষী যারা ছিলেন, হলের প্রভোস্ট সবার সাথেই কথা বলে সুস্থ তদন্ত করেই রিপোর্ট জমা দিয়েছি। আমরা ফুল পরীর সাথে ১ ঘন্টা কথা বলেছি আর বাকিদের সাথে দুই বা সোয়া দুই ঘন্টা কথা বলেছি।

        এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ জয় বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। আমরা আশা করি আজ তদন্ত কমিটির রিপোর্ট কেন্দ্র জমা দিবো। সংগঠনের যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয়, সাথে সাথে আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করে সর্বোচ্চ শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করব।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বেরোবির নতুন ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিম

          নিজস্ব প্রতিবেদক
          ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৪২
          নিজস্ব প্রতিবেদক
          বেরোবির নতুন ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিম

          বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

          গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার নিমিত্তে সৈয়দ আনোয়ারুল আজিমকে পরিচালক (চলতি দায়িত্ব) দায়িত্ব প্রদান করা হলো।

          এ আদেশ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত