ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আন্তর্জাতিক সম্মেলনে নিটারের শিক্ষার্থীর গবেষণা উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২২ ২৩:২৭
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সম্মেলনে নিটারের শিক্ষার্থীর গবেষণা উপস্থাপন

দীপংকর, নিটার: ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন সম্পন্ন করলো আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।

চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে উপমহাদেশে প্রথম কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন এটি। শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সম্মেলনের উদ্বোধন করেন।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।

আন্তর্জাতিক সম্মেলনে চতুর্থ শিল্প বিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়। ২০টি ক্যাটাগরিতে প্রায় ৫৮০ জন গবেষক তাদের গবেষণা পত্র জমা দেয়। পেপার ও পোস্টার জমা পড়ে ৬৬২টি। এগুলোর মধ্যে ২৫২ টি গবেষণা উপস্থানের সুযোগ হয়।

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ২য় বর্ষের শিক্ষার্থী মো. রবিউল আলম মারুফের ২ টি গবেষণা প্রবন্ধ গ্রহণযোগ্যতা পায়।

তার ২ টি গবেষণার একটি ন্যানোপার্টিকেল সংশ্লেষণ যোগে পাথুরকুচির পাতার থেকে অধিক বিদুৎ এবং পাওয়ার জেনারেশন এবং অন্যটি রোবোটিকস গবেষণায় মাল্টি ভেক্টর মেথড ব্যবহারে কম জটিলতায় ডিভাইস তৈরীর প্রবন্ধ। এদিকে ন্যানোপার্টিকেল ব্যবহারে বিদুৎ সরবরাহের প্রবন্ধে জন্য গবেষকমন্ডলী হলেন নিটারের ইইই ডিপার্টমেন্টের প্রভাষক নিরুপম দাস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।

আন্তর্জাতিক সম্মেলনে চতুর্থ শিল্প বিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয় যেখানে শুধু বাংলাদেশের গবেষকরা নন— ইউরোপ, আমেরিকা, কানাডা, ভারত, জাপান, চীন, অস্ট্রেলিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর থেকেও গবেষকরা শতাধিক পেপার জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- সিলিকন ভ্যালির বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, লন্ডনের ইম্পেরিয়াল কলেজ, অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়, কানাডার ম্যাকমাস্টার ও ক্যালগারি বিশ্ববিদ্যালয়, আমেরিকার টেক্সাস আর্লিংটন বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ্ববিদ্যালয়, ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়, জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, চায়না অ্যাকাডেমি অব সায়েন্স বিশ্ববিদ্যালয় ইত্যাদি স্বনামধন্য প্রতিষ্ঠানের গবেষকরা।

এছাড়াও বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, আইইউটি, নিটার সহ দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা সম্মেলনে পেপার জমা দেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাকৃবিতে টেকনোলজি পার্ক উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক
    ৭ নভেম্বর, ২০২২ ২২:৫৪
    নিজস্ব প্রতিবেদক
    বাকৃবিতে টেকনোলজি পার্ক উদ্বোধন

    বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অভ্যন্তরে টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকেল ৪ টার দিকে ওই টেকনোলজি পার্কের উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ইলিনয়-আরবানা শ্যাম্পেইনের অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন কনসোর্টিয়ামের (এএসএমসি) পরিচালক ডক্টর প্রশান্ত কে. কালিতা।

    জানা যায়, টেকনোলজি পার্কে আইওটি (বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ) বেইজড সোলার ইরিজেশন সিস্টেম তৈরি করা হয়েছে। যেখানে একটি ১৫০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার মডিউল ব্যবহার করে .৭৫ কিলো ওয়াট সাবমারসিবল পাম্প চালানো হয়। পরে সেই পাম্পের মাধ্যমে ৫০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধার পূর্ণ করা হয়। জলাধারের পানি ব্যবহার করেই ড্রিপ ইরিগেশনের মাধ্যমে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হয়। এই সম্পন্ন প্রক্রিয়াটি ওয়াইফাই (ওয়্যারলেস নেটওয়ার্ক)নির্ভর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব।

    অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব (আসমি)-বাংলাদেশ প্রকল্পটি আমেরিকা যুক্তরাষ্ট্রের ফিড দি ফিউচার প্রোগ্রাম ও ইউএস এইডের অর্থায়নে এবং সাসটেইনেবল ইনটেনসিফিকেশন ইনোভেশন ল্যাব (সিল), কানসাস স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র ও অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন কনসোর্টিয়াম (এএসএমসি), ইউনিভার্সিটি অব ইলিনয়, যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের আওতায় প্রকল্পটি পরিচালিত হয়। প্রকল্পের প্রধান ছিলেন কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, সহকারী হিসেবে ছিলেন অধ্যাপক ড. চয়ন কুমার সাহা এবং গবেষণা সহকারী হিসেবে ছিলেন সুরাজিত সরকার।

    এ সময় অতিথিরা মোবাইলের মাধ্যমে বেগুন গাছে ইরিগেশন (গাছে পানি দেওয়া) দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেন।

    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইলিনয়-আরবানা শ্যাম্পেইনের সহযোগী ডিন এবং এক্সটেনশন ইমিরিটাসের পরিচালক ডক্টর জর্জ ছাপার। এছাড়া কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মজিদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ক্ষুদ্রসেচ বিভাগের সদস্য পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, আসমি-বাংলাদেশ প্রকল্পের পরিচালক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম এবং সহযোগী পরিচালক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল, অধ্যাপক ড. মো. রোস্তম আলী, অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই রব্বানী, অধ্যাপক কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ড. আনিসুর রহমান, সহকারী অধ্যাপক টুম্পা রাণী সরকার এবং প্রভাষক সাহাবুদ্দীন আহমেদসহ ওই অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রথমবারের মতো ক্যাম্পাসে ইবি ছাত্রের গায়ে হলুদ

      নিজস্ব প্রতিবেদক
      ৭ নভেম্বর, ২০২২ ১৯:২৪
      নিজস্ব প্রতিবেদক
      প্রথমবারের মতো ক্যাম্পাসে ইবি ছাত্রের গায়ে হলুদ

      ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ক্যাম্পাসে কোন ছাত্রের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে।

      সোমবার (৭ নভেম্বর) বর রাকিবুল ইসলাম রানিমের গায়ে হলুদের অনুষ্ঠানে মেতেছিলো ক্যাম্পাসের শিক্ষার্থীরা। তিনি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। থাকেন সাদ্দাম হোসেন হলে। তার গ্রামের বাড়ি ফরিদপুরে। কনের বাড়িও ফরিদপুর। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে কনে তাজবিন ইলা ও বর রানিমের পরিবারের কেউ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলোনা।

      রানিম-ইলার বিয়ে আগামী ১৮ নভেম্বর। ক্যাম্পাসে গায়ে হলুদের আয়োজন করেছে রানিমের সহপাঠী ও জুনিয়ররা। এদিন সকাল থেকেই সাদ্দাম হোসেন হলে চলছিল নানান প্রস্তুতি। ক্যাম্পাসের জিমনেশিয়ামের সামনে বোতল ব্রাশ চত্ত্বরে গায়ে হলেদের মঞ্চ সাজানো হয়। তবে বিয়ের মূল অনুষ্ঠান হবে ফরিদপুরে বরের বাড়িতে।

      গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভাগের শিক্ষকরাও। বিভাগের প্রফেসর ড. হাফিজুর রহমান খান, ড. গাজী আরিফুজ্জামান খানসহ বিভাগটির সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

      এদিন গায়ে হলুদ উপলক্ষে বাঁশের ডালায় মাটির সরায় মিষ্টি, দই, কেক, বিভিন্ন আইটেমের ফল, পিঠাপুলিসহ নানা খাবারের আয়োজন ছিলো।

      রানিমের সহপাঠীরা তার এই বিশেষ দিনে খুবি উচ্ছ্বসিত ছিলো। বর রানিম আনন্দের সাথে বলেন, যারা এত সুন্দর আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চাই।

      তার বিভাগের অধ্যাপকরা বলেন, ক্যাম্পাসে প্রথমবার কোনো ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে। রানিম অনেক ভালো ছেলে। রানিমের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা রইলো।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        গণ বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস

        নিজস্ব প্রতিবেদক
        ৭ নভেম্বর, ২০২২ ১৯:১৪
        নিজস্ব প্রতিবেদক
        গণ বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস

        গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দশম আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস উদযাপিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।

        এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় 'মেডিকেল ফিজিক্স ফর সাস্টেইনেবল হেলথ কেয়ার'। আয়োজনের শুরুতে বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে মূল ফটক, বাদামতলা প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।

        এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. করম নেওয়াজ। পরে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একাডেমিক ভবনের ২০৬ নং রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

        এ সময় ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, 'এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে এইওএমপির দেয়া চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় প্রধান তিনটি বিষয় যেমন দক্ষ জনশক্তি, উন্নত প্রযুক্তি ও পারষ্পরিক সম্পর্কগুলোকে সামনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স বিভাগের শিক্ষার্থীদের চাকুরী ক্ষেত্রে যোগ্য হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করবো।'
        প্রসঙ্গত, ২০১৩ সালের ৭ নভেম্বর থেকে ইন্টারন্যাশনাল অরগানাইজেশান অব মেডিকেল ফিজিক্সের (আইওএমপি) আয়োজনে নোবেল বিজয়ী ও বিজ্ঞানী মাদাম মেরি কুরির মেডিকেল ফিজিক্সে অসামান্য অবদানের জন্য তার জন্মদিন থেকে এই আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস পালিত হয়ে আসছে।

        সারাবিশ্বে এবং একই দিন থেকে গবিতেও পালিত হয়ে আসছে এই দিবস। গবির মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে বর্তমানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বাংলাদেশে প্রথম গণ বিশ্ববিদ্যালয়ে ২০০০ সালে এ বিভাগ চালু হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সড়ক দুর্ঘটনায় ঝরে গেল সরকারি তিতুমীর কলেজের ছাত্র, গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক

          নিজস্ব প্রতিবেদক
          ৭ নভেম্বর, ২০২২ ১৮:১৬
          নিজস্ব প্রতিবেদক
          সড়ক দুর্ঘটনায় ঝরে গেল সরকারি তিতুমীর কলেজের ছাত্র, গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক

          আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নরসিংদী থেকে মোটরসাইকেল যোগে ঢাকার পথে সরকারি তিতুমীর কলেজের ছাত্র ওরম ফারুক বিশাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

          জানা গেছে এক কাভার্ডভ্যানের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষের ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি  সরকারি তিতুমীর কলেজে তরুন মেধাবী ছাত্র ছিলেন একাধারে তিনি ছিলেন সাংবাদিক ও গীতিকার ।

          তার অকাল মৃত্যুতে সরকারি তিতুমীর কলেজের সাথারণ শিক্ষার্থী- শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী  সকলেই শোকাহত।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত