ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

জিপিএ-৫ পেল বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা

অনলাইন ডেস্ক
১১ জুলাই, ২০২৫ ১৫:৪৩
অনলাইন ডেস্ক
জিপিএ-৫ পেল বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জারনাস তানিশা। মুখে কথা বলতে না পারলেও অধ্যবসায়ের ফলে এই সাফল্য অর্জন করেছেন তিনি। তার এই ফলে মুগ্ধ পরিবার ও এলাকাবাসী।

জাইমা জারনাস তানিশা ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেয়। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামের জয়নাল আবেদীন এবং মাফুজুন নাহার বিউটি দম্পতির সন্তান তানিশা। তার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী এবং মা কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, তানিশা ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এখন এসএসসি পরীক্ষায় মেয়েটির এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আনন্দিত করেছে।

শিক্ষার্থীর মা মাফুজুন নাহার বিউটি বলেন, ‘আমার মেয়ে কথা বলতে ও শুনতে না পারলেও আমাদের ইশারা বুঝতে পারে। ছোটবেলা থেকেই সে মেধাবী। প্রতিবন্ধকতা জয় করে আগামীতে সে আরও সাফল্য অর্জন করে প্রতিষ্ঠিত হবে। আমরা চাই সে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও আলোকিত মানুষ হোক।’

জিপিএ-৫ পেল বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা
বিয়ের ৩১ বছর পর দাখিল পাস করলেন সাংবাদিক দম্পতি
এ বিষয়ে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘তানিশা খুবই নম্র-ভদ্র। তার অনেক চেষ্টা সাধনা ছিল, আমরাও আন্তরিক ছিলাম। প্রত্যাশাও ছিল তার প্রতি। আমরা তার এমন ফলাফলে খুবই আনন্দিত।’

মন্তব্য

এসএসসির ফল রিভিউ আবেদন শুরু আজ , যেভাবে করবেন

অনলাইন ডেস্ক
১১ জুলাই, ২০২৫ ১৩:৪৬
অনলাইন ডেস্ক
এসএসসির ফল রিভিউ আবেদন শুরু আজ , যেভাবে করবেন

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আজ শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন। এই আবেদন কার্যক্রম চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীনে ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই এই আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের আবেদন করতে হলে টেলিটক মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহার করতে হবে।

প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন— RSC DHA 123456 ১০১,১০২।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী বলেন, রিভিউয়ের জন্য শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের এসএমএস পাঠানোর পর একটি কনফার্মেশন মেসেজ আসবে, তাতে ফি কেটে নেওয়ার তথ্য থাকবে।

টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।

ফল রিভিউয়ে কী দেখা হবে?

বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ বলতে প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয়। বরং, উত্তরপত্রে নম্বর যোগে ভুল হয়েছে কি না, কোনো উত্তর বাদ পড়েছে কি না—সেসব বিষয় যাচাই করা হয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সারাদেশে একযোগে প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

৩৫ বছর পর পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল করেছেন নাটোরের দুলু

অনলাইন ডেস্ক
১০ জুলাই, ২০২৫ ১৭:৪৮
অনলাইন ডেস্ক
৩৫ বছর পর পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল করেছেন নাটোরের দুলু

‎তিন দশকের বেশি সময় আগে রাগ-অভিমান আর এক অনাকাঙ্খিত ঘটনার কারণে পড়াশোনার ইতি টেনেছিলেন নাটোররে দেলোয়ার হোসনে দুলু। এবার দীর্ঘ ৩৫ বছর পর তিনি কারিগরি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ইংরেজিতে কৃতকার্য হতে না পারায় এ বছরও পাস করতে পারেননি তিনি। তবে, আগামী পরীক্ষায় আবারও অংশ নিয়ে কৃতকার্য হওয়ার আশা তার।
‎‎
‎নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগড় ইউনিয়নের করমদোশী পশ্চিমপাড়ার এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দুলু বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। বয়স ৫২ হলেও শিক্ষা অর্জনের তীব্র ইচ্ছা তাকে দমিয়ে রাখতে পারেনি। চলতি বছর রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদরাসা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তবে, এবারও তার স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়ালো ইংরেজিতে পাস করতে না পারা।

‎স্থানীয়রা জানানা, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন দেলোয়ার। ১৯৮৫ সালে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি অর্জন করেন। ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিলেও এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বহিষ্কার করেন। এরপর মানসিক আঘাত, রাগ-ক্ষোভে পড়াশোনা ছেড়ে দেন তিনি।
‎তবে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং নিজের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে গিয়ে শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন দেলোয়ার। সবার অগোচরে নবম শ্রেণিতে ভর্তি হয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। 

‎দেলোয়ার হোসেন বলেন, ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। কিন্তু একটা ঘটনা জন্য সব থেমে গিয়েছিল। আবার সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে চাই। সমাজের কটু কথাকে পাশ কাটিয়ে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু ইংরেজিতে পাস করতে পারিনি। তবে, আমার চেষ্টা অব্যাহত থাকবে । আশা করি আগামীতে পাস করতে পারব।

মন্তব্য

এসএসসির ফল নিয়ে অসন্তুষ্টি থাকলে খাতা পুনঃনিরীক্ষা করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
১০ জুলাই, ২০২৫ ১৭:৪২
অনলাইন ডেস্ক
এসএসসির ফল নিয়ে অসন্তুষ্টি থাকলে খাতা পুনঃনিরীক্ষা করবেন যেভাবে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার দুপুর ২টায়। এবার গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২জন।

পাশের ও জিপিএ-৫ এর হার তুলনামূলকভাবে গত বছরের চেয়ে কম হওয়ায় এবার অনেক শিক্ষার্থীরই ফল নিয়ে অসন্তুষ্টি থাকতে পারে। এমন পরিস্থিতি হলে যে কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এই প্রক্রিয়াটি সাধারণত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হয় এবং শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে আবেদন করা যায়।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায়, তবে সেটি করা যাবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে।


এজন্য মোবাইলে টাইপ করতে হবে-RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন-১০১,১০২। আর পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

মন্তব্য

১৩৪ প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি

অনলাইন ডেস্ক
১০ জুলাই, ২০২৫ ১৭:৪০
অনলাইন ডেস্ক
১৩৪ প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে৷ এ বছর ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন৷ এর মধ্যে ১৩৪টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি। 

গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি৷ সেই হিসেবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান বেড়েছে ৮৩টি৷ 

বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।

এদিকে এ বছর শতভাগ পাশ করেছে মোট ৯৮৪টি প্রতিষ্ঠান থেকে৷ গত বছর শতভাগ পাশ করা প্রতিষ্ঠান ছিল ২৯৬৮। 

প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

উল্লেখ্য,চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

 

মন্তব্য
সর্বশেষ সংবাদ
    সর্বাধিক পঠিত