শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শুক্রবার (০৫ মে) সকাল ১১ টার দিকে বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি নোটিশ ওয়েবসাইটে প্রকাশিত হয়। ভর্তি বিজ্ঞপ্তিতে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট মিলিয়ে মোট ৩টি ইউনিটে ১০৮০ আসনের বিপরীতে ভর্তি প্রক্রিয়া সমপন্ন হবে বলে উল্লেখ রয়েছে।
এ ইউনিটের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (CSE), ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (EEE), এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ESE), পরিসংখ্যান বিভাগ (STA) ও বি ইউনিটের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ (BAN), ইংরেজি ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ (ENG), সঙ্গীত বিভাগ (MUS), অর্থনীতি বিভাগ (ECO), চারুকলা বিভাগ (DFA), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ (TPS) , লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ (PAG), ফোকলোর বিভাগ (FOL), ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ (FMS), আইন ও বিচার বিভাগ (LAW), নৃবিজ্ঞান বিভাগ (ANT), পপুলেশন সায়েন্স বিভাগ (POP), স্থানীয় সরকার ও নগর, উন্নয়ন বিভাগ (LGD), দর্শন বিভাগ (PHL), সমাজবিজ্ঞান বিভাগ (SOC) এবং সি ইউনিটের অধীনে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ (AIS), ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ (FIN), মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ (HRM), ব্যবস্থাপনা বিভাগ (MGT), মার্কেটিং বিভাগ (MKT) বিভাগে আলাদা আলাদা শর্ত পূরণের মাধ্যমে ভর্তি-ইচ্ছুকরা ভর্তি হতে পারবে।
অন্যের হয়ে বিসিএস পরীক্ষায় বসলে দুই বছরের জেল
বিসিএস পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে পিএসসির অর্ডিন্যান্স ১৯৭৭ আইনে সংশোধন আনা হয়েছে। ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বিশেষ আইন পাস করা হয়েছে যা ইতোমধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে পিএসসি। নতুন আইনে ভুয়া পরীক্ষার্থী হিসাবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে জেল-জরিমানর বিধান রাখা হয়েছে।
বিসিএসের ৪৫তম প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগেই এই আইন পাস করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আইনে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়ার পরও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থী বলে ভান করে মিথ্যা তথ্য প্রদান করে পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করলে বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করলে এটি অপরাধ বলে গণ্য হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তিকে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।
মূলত এর আগে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা ছিল না। ফলে পরীক্ষায় অসৎ পন্থা অবলম্বন ও পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ধরা পড়লেও যথাযথ আইন না থাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেত না। এখন থেকে এ আইনের আওতায় ভুয়া পরীক্ষার্থীদের দুই বছর পর্যন্ত কারাবাসের সাজা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া অর্থদণ্ড বা কারাবাসসহ দুই ধরনের সাজা দেওয়া যাবে। এছাড়াও বিসিএস পরীক্ষায় বাইরে থেকেও খাতা এনে মূল খাতার সঙ্গে যুক্ত করলেও শাস্তির মুখে পড়তে হবে পরীক্ষার্থীদের।
ইবিতে সতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছ বহির্ভূত থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ মে থেকে ভর্তি আবেদন শুরু হবে, যা চলবে ২১ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।
বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে, থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।
মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আবেদকারীকে অবশ্যই ২০২১ অথবা ২০২২ সনের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৮, ২০১৯ অথবা ২০২০ সনে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১৩৫০ টাকা মোবাইল/অনলাইন ব্যাকিং (বিকাশ/নগদ/রকেট) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রত্যেক আবেদনকারী কেবল ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যলয়ে প্রচলিত বিদেশী শিক্ষার্থী ভর্তির নীতিমালা (Foreign Students Admission Ordinance) অনুযায়ী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উক্ত ইউনিটের অন্তর্ভূক্ত বিভাগসমূহে বিদেশী শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।
রাবিতে আবেদন জমা ১ লাখ ৭৮ হাজার, আসন প্রতি লড়বে ৪৫ জন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিটে সর্বমোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৫৭৪টি। এবার প্রতি আসনের জন্য ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা লড়াই করবেন।
বুধবার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২ মে) রাত ১১টা ৫৯ মিনিটে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে 'এ' ইউনিটে ৭২ হাজার ৫০টি, 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং 'সি' ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি।
আবেদনকারির সংখ্য ও আসনে হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছুক।
এর আগে, গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় আগামী ১ ও ২ মে চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আগামী ২৯ মে 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ 'এ' ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি ৪ টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের।
বিজ্ঞানের শিক্ষার্থী হয়েও পরীক্ষা দিতে হচ্ছে মানবিক বিভাগে
চলতি বছরের এসএসসি পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলে ভোগান্তির সম্মুখীন হয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার এক পরীক্ষার্থী। বুড়াবুড়ী মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ের মো. মুনির উজ্জামান পড়াশোনা করেছেন বিজ্ঞান বিভাগ থেকে। কিন্তু পরীক্ষার প্রবেশপত্রে জানতে পারেন বিজ্ঞান বিভাগের জায়গায় তার মানবিক বিভাগে ফরম ফিলাপ হয়েছে। উপায়ন্তর না পেয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও পরীক্ষা দিতে হচ্ছে মানবিক বিভাগে।
বিষয়টি মেনে নিতে পারছে না পরীক্ষার্থী ও তার পরিবার। এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন শিক্ষার্থী মুনির উজ্জামান। মুনির উজ্জামান উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে।
পরীক্ষার্থীর মা শাহিদা বেগম সাংবাদিকদের জানান, ছেলে বিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া করেছে। কিন্তু স্কুলের শিক্ষকদের ভুলের কারণে ছেলেকে মানবিকে পরীক্ষা দিতে হচ্ছে। সে তো মানবিকের কোনো বিষয় পড়েনি। বিষয়টি সমাধানের জন্য স্কুলে গিয়েছিলাম। তারা আমাদের কাছ থেকে দুই ধাপে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে।
আজ বুড়াবুড়ী মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. জাহানাহারা বেগম জানান, মুনির উজ্জামানের বিষয়টি সমাধান করে আনা হয়েছে। এখন সে যে বিভাগ থেকে পড়েছে, সে বিভাগের বিষয়েই পরীক্ষা দিতে পারবে। তবে বিভাগ সংশোধনের নামে যে টাকা নেওয়ার অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য