শিরোনাম
ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজ গ্যালারি নামে নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই চালানো যাবে এই অ্যাপ। ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।
প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে। কেননা যেহেতু সবটাই ডিভাইসে চলছে তাই আলাদা করে ডেটা ক্লাউড সার্ভার থেকে টানার প্রয়োজন নেই। ফলে নিরাপত্তার ঝুঁকিও নেই এবং সার্ভারের সাড়া পাওয়ার জন্য অপেক্ষারও নেই প্রয়োজন।
জানা গেছে, ‘এআই এজ গ্যালারি’ অ্যাপের কেন্দ্রে রয়েছে গুগলের নিজস্ব ভাষা মডেল ‘জেমিনি ৩–১বি’। মাত্র ৫২৯ মেগাবাইট আকারের এই মডেল প্রতি সেকেন্ডে ২ হাজার ৫৮৫টি টোকেন প্রক্রিয়াজাত করতে পারবে। এর ফলে খুব কম সময়েই টেক্সট তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ, কিংবা মেসেজিং অ্যাপে স্মার্ট রিপ্লাই দেওয়ার মতো কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। গুগল জানিয়েছে, অ্যাপটি তৈরি করা হয়েছে তাদের ‘এআই এজ’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। এতে ব্যবহৃত হয়েছে টেনসরফ্লো লাইট ও মিডিয়াপাইপের মতো প্রযুক্তি, যা ফোনের হার্ডওয়্যার অনুযায়ী এআই পারফরম্যান্সকে অপটিমাইজ করে।
তবে কোম্পানির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ডিভাইসভেদে পারফরম্যান্স ভিন্ন হতে পারে। পুরোনো বা কম শক্তিশালী ফোনে বড় মডেল চালাতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত হালকা মডেল ব্যবহার করাই ভালো।
এতে ‘এআই চ্যাট’ ও ‘আস্ক ইমেজ’ নামের দুটি প্রধান ফিচার থাকবে, যার মাধ্যমে সহজেই পাওয়া যাবে লেখা বা ছবিভিত্তিক এআই সহায়তা। তা ছাড়া রয়েছে ‘প্রম্পট ল্যাব’ নামের একটি অংশ, যেখানে ব্যবহারকারী একক প্রশ্ন দিয়ে মডেলের প্রতিক্রিয়া পরীক্ষা করতে পারবেন। এই ল্যাবে কিছু রেডি টেমপ্লেট ও রেসপন্স সেটিংসও যুক্ত রয়েছে।
গুগল জানিয়েছে, অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি ‘আলফা’ সংস্করণ হিসেবে উন্মুক্ত করা হয়েছে। তবে অ্যাপটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত হওয়ায় চাইলেই যে কেউ এটি ব্যবহারের পাশাপাশি পরিবর্তন বা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। গুগল আরও জানিয়েছে, শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটির আইওএস সংস্করণও উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না আইফোনের যেসব মডেলে
এবার গ্রাহকদের তথ্য-উপাত্তের নিরাপত্তার স্বার্থে আরও একবার বড় সিদ্ধান্ত নিলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এবার বন্ধ করে দিচ্ছে বেশ কিছু পুরোনো মডেলের মোবাইল ফোনে তাদের পরিষেবা।
পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। যার ফলে আইওএস ১৫.১ অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণের আইফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। এতে পুরোনো বিভিন্ন মডেলের আইফোন থেকে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যাবে। আইফোনের পুরোনো মডেলগুলো ২০১৬ সাল থেকে আর তৈরি করে না অ্যাপল। শুধু তা–ই নয়, নতুন প্রযুক্তি যুক্ত না করার পাশাপাশি নিরাপত্তা ও হালনাগাদ করে না প্রতিষ্ঠানটি। তাই চাইলেও এই মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তের ফলে যেসব মডেলের আইফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না-
আইফোন ৫এ
আইফোন ৬
আইফোন ৬ প্লাস
আইফোন ৬এস
আইফোন ৬এস প্লাস
আইফোন এসই (ফার্স্ট জেনারেশন)
হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণগুলোতে যুক্ত হওয়া বিভিন্ন প্রযুক্তি পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে না। তাই পুরোনো মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
একমাত্র মুসলিম দেশের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার ২৭ বছর আজ
বিশ্বে এখন পর্যন্ত ৯টি দেশের কাছে রয়েছে ইতিহাসের সব থেকে বিধ্বংসী ও ভয়াবহ পারমাণবিক অস্ত্র। এটি এতই ভয়াবহ যে কয়েক সেকেন্ডের মধ্যে নির্মূল করে দিতে পারে একটি পুরো শহরকে। শুধু নির্মূলই নয়, কয়েক বছর ধরে এর আশপাশের এলাকাসহ ছড়িয়ে পড়তে পারে রেডিয়েশন যা প্রাণীর জীবিত থাকা কিংবা স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
১৯০০ শতকের ৪০ এর দশকে যুক্তরাষ্ট্রের প্রথম পারমাণবিক পরীক্ষার পর একে একে রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশ এই অস্ত্রের সক্ষমতায় পৌঁছাতে পারলেও, এ তালিকায় ছিল না কেনো মুসলিম দেশের নাম। তবে ১৯৯৮ সালের আজকের এই দিনে প্রথম কোনো মুসলিম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রধারীর তালিকায় নাম লেখায় পাকিস্তান।
তবে এই পথ খুব একটা মসৃণ ছিল না। যেমন ছিল পদে পদে বাধা, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সংকট, তেমনি ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয়।
আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের, বাড়ালো সোশ্যাল মিডিয়া তদারকি
মূলত পাকিস্তান পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখা শুরু করে ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর। পরাজয় ঘটলেও যুদ্ধে ভারতের অবস্থানকে মেনে নিতে পারেনি দেশটি। এমনটিই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
ডনের খবরে বল হয়, ১৯৭১ সালের ট্রমা থেকে জন্ম নেওয়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি একটি সহজ প্রতিশ্রুতির ওপর নির্মিত হয়েছিল। লক্ষ্য ছিল, দেশের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনও আগ্রাসনকে অকল্পনীয় করে তোলা।
এরপর বহু চেষ্টার ফল হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলেও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালায়নি। এর অন্যতম কারণ হিসেবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনাকে দায়ী করা হয়।
তবে শেষ পর্যন্ত পাকিস্তান বাধ্য হয় এই বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালাতে। মূলত ১৯৭৪ সালে প্রথমবারের মতো ভারত পারমাণবিক পরীক্ষা চালায়। তবে পারমাণবিক শক্তিধর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আসে ১৯৯৮ সালের ১১ মে আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষার মধ্য দিয়ে।
এরপর ভারতের পারমাণবিক পরীক্ষার প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় নিয়ে এবং নিজেদের অবস্থান শক্তিশালী করতে মাত্র ১৭ দিন পর অর্থাৎ ১৯৯৮ সালের ২৮ মে বেলুচিস্তানের চাগাই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। ইতিহাসে সপ্তম দেশ এবং প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে এ সক্ষমতায় নাম লেখায় দেশটি।
দিনটিকে "ইয়ুম-ই-তাকবীর" হিসেবে ঘোষণা করে ইসলামাবাদ। আজও ১৯৯৮ সালে ঐতিহাসিক পারমাণবিক পরীক্ষার ২৭তম বার্ষিকী স্মরণে পুরো পাকিস্তানে পালিত হচ্ছে দিনটি।
পাকিস্তানের গণমাধ্যম বলছে, দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে বক্তারা এই অনুষ্ঠানের ঐতিহাসিক পটভূমি স্মরণ করিয়ে দেবেন, যেখানে ১৯৯৮ সালের ১১ মে ভারত তার পারমাণবিক পরীক্ষার মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য নষ্ট করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) থেকে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ।
তিনি জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। সেটাপ ও যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এর মাধ্যমে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে।
মঙ্গলবার (২০মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
স্যাটেলাইট-ভিত্তিক বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
সোমবার (১৯ মে) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানানো হয় এবং মঙ্গলবার (২০ মে) সকালে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় তারা বিষয়টি নিশ্চিত করে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংকের প্রতিনিধিরা ফোন কলে বিষয়টি তাকে অবহিত করেন এবং পরদিন সকালে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে সেবা চালু করছে— ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। মাসিক খরচ যথাক্রমে ৬ হাজার এবং ৪ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সেবাটি ব্যবহার করতে হলে এককালীন ৪২ হাজার টাকা মূল্যের সেটআপ যন্ত্রপাতি কিনতে হবে। এই সেবায় নির্ধারিত কোনো ডেটা বা গতি সীমা নেই, ব্যবহারকারী সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, 'আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের সেবা অর্ডার করতে পারবেন। এতে করে প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রত্যাশা সফলভাবে বাস্তবায়িত হলো।'
তিনি আরও বলেন, যদিও খরচ তুলনামূলক বেশি, তবুও এটি বাংলাদেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের এবং নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই সমাধান হিসেবে কাজ করবে। বিশেষ করে যেসব অঞ্চলে এখনো ফাইবার সংযোগ বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেসব জায়গায় এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা এই সেবা থেকে উপকৃত হবেন।
প্রধান উপদেষ্টা এই সফল উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
উল্লেখ্য, বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে স্টারলিংক দক্ষিণ এশিয়ার একটি নতুন বাজারে প্রবেশ করল। এতে দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর সম্ভাবনার নতুন দ্বার খুলে গেল।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য