ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু

ক্যাম্পাস প্রতিনিধি
২৯ জুন, ২০২৫ ১৬:১৯
ক্যাম্পাস প্রতিনিধি
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ রোববার থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া ১ জুলাই পর্যন্ত চলবে। প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময় সীমার মধ্যে অনলাইন ফি প্রদান ও মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে।

প্রাথমিক ভর্তি ফি (অনলাইনে পরিশোধযোগ্য) ২৯ জুন দুপুর ১২টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। 
এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ৩০ জুন সকাল ১০টা থেকে ১ জুলাই বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে, ভর্তি বাতিল হয়ে যাবে। 
পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে, এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না।

প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে (যেখানে মূল কাগজপত্র জমা আছে) আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘স্টপ অল মাইগ্রেশন’ সম্পন্ন করলে, সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। 
অন্যদিকে ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সম্পন্ন করলে বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগগুলো ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

    অনলাইন ডেস্ক
    ২৮ মে, ২০২৫ ১৯:১৭
    অনলাইন ডেস্ক
    জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. অণিমা রায়৷ তিনি অধ্যাপক ড. ঝুমুর আহমেদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন।

    বুধবার (২৮মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন, কলা অনুষদ-কে সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অণিমা রায়কে পরবর্তী ৩ বছরের জন্য সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আগামীকাল ২৯ মে থেকে কার্যকর হবে।

    মন্তব্য

    মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম - বাগচী

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৭ মে, ২০২৫ ১৫:৫৪
    ক্যাম্পাস প্রতিনিধি
    মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম - বাগচী

    ‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি থিয়েটার সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল-নাইম ও সাধারণ সম্পাদক হিসাবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অনির্বাণ বাগচী নির্বাচিত হয়েছেন।

    ‎মঙ্গলবার (২৭ মে) মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের সাবেক সভাপতি ছাব্বির মাহমুদ ফয়সাল এক বিবৃতিতে নতুন কমিটি ঘোষণা করেন।

    ‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম বাপন, মোঃ ইমরান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা, সেলিম হোসেন শিশির, সাংগাঠনিক সম্পাদক সাদিব হাসান সঞ্জিত, মোঃ রাকিব হাসান, দপ্তর সম্পাদক, শুভ্রা পাল, দিয়া বিশ্বাস, উপদপ্তর সম্পাদক সাকিব আলভী, প্রচার সম্পাদক সাহেদ বিন সুলতান, কাহেনী ও সংলাপ বিষয়ক সম্পাদক মেহেবুবা মাহরিন নোভা, সঙ্গীত ও বাদ্যযন্ত্র বিষয়ক সম্পাদক আসাফ উদ্দিন নাবিল, রূপসজ্জা বিষয়ক সম্পাদক লামিয়া সানজানা অরিন, অনন্দিতা শাহা উপমা, আলোকসজ্জা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ রাকিব, স্টেজ সেটিংস সম্পাদক মোঃ আল-আমিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া আসাদুজ্জামান শুভ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদি হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব নাফিয়ান, কোষাদক্ষ মোঃ হাবিবুর রাহমান, কার্যকারী সদস্য মোঃ আব্দুল্লাহ ইবনে মাসুদ, শ্রেয়া শাহা, তাবাসুম জান্নাত মেঘলা, জেরিন তাসনিম, মিনহাজ আহমেদ ইশান, মিথুন হাসান, মোঃ সাফিয়ান আল বারি, জান্নাত আক্তার। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক দীপ্তি ভৌমিক এবং সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক।


    ‎নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল-নাঈম বলেন, "‎নাটক শুধু বিনোদন নয় — এটি প্রতিবাদের ভাষা, মানবিকতার ভাষা, আত্মঅন্বেষণের এক অসাধারণ মাধ্যম। আমরা যারা এই নাট্য ক্লাবের সঙ্গে যুক্ত, তারা সবাই বিশ্বাস করি—নাটক সমাজ বদলের এক শক্তিশালী হাতিয়ার। আজ আমাদের সেন্ট্রাল ড্রামা ক্লাব (সিডিসি) শুধুমাত্র একটি সাংগঠনিক নাম নয়, এটি একটি আবেগ, একটি পরিবার, একটি যাত্রা—যেখানে আমরা প্রতিদিন শিখি, গড়ি, ভাঙি, আবার নতুন করে গড়ি।"

    নবনির্বাচিত সাধারণ সম্পাদক অনির্বাণ বাগচী বলেন, " ‎আজ আমাদের সেন্ট্রাল ড্রামা ক্লাব (সিডিসি) একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই ক্লাব শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো—যেখানে আমরা সবাই একসাথে স্বপ্ন দেখি, পরিশ্রম করি এবং মঞ্চের আলোয় নিজেদের প্রকাশ করি। ‎আমরা বিশ্বাস করি, নাটক কেবল বিনোদন নয়—এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। আমরা চাই, আমাদের নাটকের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে, নতুন প্রজন্মকে সাহসী, সৃজনশীল ও মানবিক করে তুলতে।"

    ‎পাশাপাশি ক্লাবের উন্নয়নের জন্য  কয়েকটি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে-
    ‎‎১. নিয়মিত নাট্য কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন
    ‎২. নবীন সদস্যদের জন্য প্রযোজনাভিত্তিক অভিনয় শেখানো
    ‎৩. বিনোদনমূলক বিভিন্ন সৃজনশীল নাটক তৈরি ও মঞ্চায়ন
    ‎৪. সমাজ সচেতনতামূলক নাটক মঞ্চায়ন

    প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫-এ যবিপ্রবির এনএএমই ল্যাবের ন্যানো ইউরিয়া প্রদর্শনী

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৬ মে, ২০২৫ ১৩:৩৯
    ক্যাম্পাস প্রতিনিধি
    বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫-এ যবিপ্রবির এনএএমই ল্যাবের ন্যানো ইউরিয়া প্রদর্শনী

    টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ন্যানো-বায়ো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি বিষয়ক গবেষকরা। এরই অংশ হিসেবে ঢাকার আমারি হোটেলে অনুষ্ঠিত "বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫"-এ দেশ-বিদেশের কৃষিবিদ, নীতিনির্ধারক এবং শিল্পপ্রতিনিধিদের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবরেটরি অফ ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই ল্যাব) তাদের উদ্ভাবিত ন্যানো-বায়ো সার ও প্রযুক্তি প্রদর্শন করেছে। 

    ২৫ মে অনুষ্ঠিত হওয়া প্রদর্শনীর মূল অংশে এনএএমই ল্যাবের প্রধান অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান "ন্যানো-বায়ো ফার্টিলাইজার: টেকসই কৃষির ভবিষ্যৎ" শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। তিনি বলেন, "ন্যানো-ইউরিয়া, ন্যানো-জিংক এবং ন্যানো-ভিটামিন সমৃদ্ধ সার মাটির স্বাস্থ্য রক্ষা করে ফসলের উৎপাদনশীলতা বাড়ায়। এতে রাসায়নিক সারের ব্যবহার কমে, যা পরিবেশের জন্য উপকারী।"

    এ সময় সেখানে এনএএমই ল্যাবের উদ্ভাবিত বিভিন্ন ন্যানো পন্যও প্রদর্শন করা হয়। এনএএমই ল্যাবের স্টলে প্রদর্শিত হয়, ন্যানো-ইউরিয়া, ন্যানো-জিংক সমৃদ্ধ সার এবং ন্যানো-ক্যারিয়ার ভিত্তিক কীটনাশক।

    এগ্রো কনক্লেভ আয়োজন নিয়ে গবেষক ও ন্যানো ইউরিয়ার উদ্ভাবক ড. খান জানান, "এ ধরনের আয়োজন শিল্পখাতের সঙ্গে গবেষণার সেতুবন্ধন তৈরি করে। আমাদের উদ্ভাবন কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি।"

    লাইটক্যাসল পার্টনার্সের আয়োজনে এই সম্মেলনে আলোচনায় উঠে আসে,জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্মার্ট কৃষিপ্রযুক্তি। নিরাপদ খাদ্য উৎপাদনে ন্যানো-বায়ো সার ও জৈব কৌশলের ভূমিকা সহ কৃষির বিভিন্ন দিক। এছাড়া বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ-এর মতো আয়োজন গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সমন্বয় ঘটিয়ে কৃষির টেকসই ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

    প্রাসঙ্গিক
    মন্তব্য

    নবনিযুক্ত উপাচার্যের কাছে ববি শিক্ষার্থীদের ৮২ দফা দাবি পেশ

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৫ মে, ২০২৫ ১৮:১১
    ক্যাম্পাস প্রতিনিধি
    নবনিযুক্ত উপাচার্যের কাছে ববি শিক্ষার্থীদের ৮২ দফা দাবি পেশ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের কাছে ৮২ দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দপ্তরে এই দাবিগুলো তুলে ধরা হয়। এর মধ্যে ২১টি দীর্ঘমেয়াদী, ৪১টি স্বল্পমেয়াদী এবং ২০টি শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের দাবি রয়েছে।

    গত ১৯ মে সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মধ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যেখানে তারা নিজেদের দাবি-দাওয়া উপস্থাপন করে। পরবর্তীতে সেই দাবিগুলোকে সমন্বয় করে মোট ৮২টি দাবি উপাচার্যের কাছে পেশ করা হয়।

    শিক্ষার্থীরা জানাই, বিশ্ববিদ্যালয় এর আগে একাধিকবার সংকটে পড়েছে। বিশেষ করে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সময়কালে প্রশাসনিক অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার মতো ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

    লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, "আমাদের টানা ৩০ দিনের আন্দোলনের ফসল এই নতুন উপাচার্য। আমরা সার্বিক বিষয়ে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী প্রস্তাবনা তুলে ধরেছি এবং এর গুরুত্ব বুঝিয়েছি। তবে এই প্রস্তাবনায় কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।"

    দাবিগুলো দেখতে ক্লিক করুন

    প্রাসঙ্গিক
      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত