ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
১৩ জুলাই, ২০২৫ ২১:৩০
অনলাইন ডেস্ক
বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।’

আজ রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ। বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা, যুবনেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘তিনি বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে।

সেই চক্রান্ত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। এটা কিন্তু মনে রাখতে হবে, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।’

প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলা করতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতার পাশাপাশি পড়াশোনার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 

মন্তব্য

জাতি চাতক পাখির মতো জামায়াতের দিকে তাকিয়ে আছে : গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক
১৩ জুলাই, ২০২৫ ২১:১৩
অনলাইন ডেস্ক
জাতি চাতক পাখির মতো জামায়াতের দিকে তাকিয়ে আছে : গোলাম পরওয়ার

চাতক পাখির মতো জাতি জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ হচ্ছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ, নৈতিক ও মানবিক নেতৃত্ব। যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী, দুর্নীতি, খুন, লুটপাট করে তাদের ওপর জাতি আস্থা রাখতে পারে না। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ, নৈতিক ও মানবিক নেতৃত্ব।

তিনি বলেন, জাতি জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখতে চায়। কিন্তু এটা কেউ কেউ বুঝতে পেরে নতুন করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে। যত ষড়যন্ত্র আর অপপ্রচারই চালানো হক, জনগণ সকল অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিবে।

শনিবার (১২ জুলাই) রাতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পাথর দিয়ে মানুষ হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হয়েছে। সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। এতে কারো কারো গায়ে লাগে! কিন্তু তারা যদি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকের পক্ষের না হয় তাহলে তাদের গায়ে কেন লাগে?

তিনি বলেন, তাদের রাজনৈতিক দায়বদ্ধতা থেকে উচিত ছিল জামায়াতে ইসলামীকে অনুসরণ করে তারাও সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকের বিরুদ্ধে অবস্থান নেওয়া। প্রশাসনকে সহযোগিতা করা। উল্টো দেখা গেছে পুলিশ অপরাধীদের আটক করে আনলে একটি দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে, থানা ভাঙচুর করে, পুলিশের উপর হামলা চালিয়ে অপরাধীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়া পরিহার করে দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, যারা বলে নির্বাচন দিলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে তাদের বক্তব্যে প্রমাণ হয়, তারা সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করেই যেনতেন একটি নির্বাচনের জন্য নৈরাজ্য সৃষ্টি করছে! তারা নিজেদেরকে বড় দল দাবি করে। কিন্তু তারা জানে না ৩৫ শতাংশ তরুণ ভোটাররা কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, খুনি, ধর্ষকের দলকে ভোট দিবে না।

তিনি বলেন, যেনতেন একটি নির্বাচন করে আগামীতে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিবে এদেশের তরুণ প্রজন্ম। তারা তাদের ভোটের হিস্যা বুঝে নিবে। তাই কোন সন্ত্রাসী আর চাঁদাবাজ দিয়ে জবরদখলের স্বপ্ন পরিহার করে গণতান্ত্রিক ও নৈতিক দায়বদ্ধতার রাজনীতি করতে তিনি সকল দলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মিটফোর্ডের ঘটনা চাঁদা নয়, ব্যবসায়িক বিরোধে সংগঠিত বলে ডিএমপি কমিশনার চরম মিথ্যাচার করেছে জাতির সঙ্গে। অথচ হত্যার শিকার সোহাগের পরিবার পরিষ্কার বলেছে, সোহাগের কাছে মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করেছে চাঁদাবাজরা। কিন্তু সোহাগ সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে পৈশাচিক কায়দায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে।

কোন দলকে বিশেষ সুবিধা দেওয়া বন্ধ করতে আহ্বান জানিয়ে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। নয়তো জনগণ রাস্তায় নামলে কে কত বড় দল, কে কত বড় ক্ষমতাধর সেই অস্তিত্বও থাকবে না। তিনি উপস্থিত পেশাজীবী প্রতিনিধিদের ১৯ জুলাইয়ে জাতীয় সমাবেশ দেশপ্রেমিক জনসাধারণকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন, ঢাকা বারের সাবেক সহ-সভাপতি, মহানগরীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো. আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও সম্মেলনে মহানগরীর নেতৃবৃন্দসহ পেশাজীবী বিভাগের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশে বর্তমানে যেই অমানবিক পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্যই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে প্রতিটি নাগরিক স্বাধীন ও নিরাপদে বসবাস করার নিশ্চয়তা পাবে। জামায়াতে ইসলামী শুধু মুখে বলে না, বাস্তবেও করে দেখায়।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে প্রমাণ দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোন দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই, দখলদারিত্ব কিংবা টেন্ডারবাজি নাই। জামায়াতে ইসলামী বিশ্বাস করে রাষ্ট্র গড়ার জন্য মানুষ গড়তে হবে। সেজন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রশিক্ষিত মানুষ গড়েছে। এজন্যই জামায়াতে ইসলামী দায়িত্ব নিয়ে বলতে পারে, জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও নৈতিক মানবিক নেতৃত্ব।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কেন সমাবেশের ডাক দিয়েছে? কারণ, গণমানুষের ৭ দফা দাবি আদায়ের জন্য জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়েই দাবি আদায় করা যৌক্তিক এবং গণতান্ত্রিক ধারা বলে মনে করে। বিগত ১৭ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিরকরণের এই ৭ দফা দাবি আদায় হলেই জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

এসময় তিনি উপস্থিত পেশাজীবী প্রতিনিধিদের ৭ দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাইয়ের সমাবেশে জনসাধারণকে সঙ্গে নিয়ে যোগদানের আহ্বান জানান।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা

    অনলাইন ডেস্ক
    ১৩ জুলাই, ২০২৫ ১৭:৪৭
    অনলাইন ডেস্ক
    যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

    আজ রবিবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল-দৈনিক বাংলা-প্রেসক্লাব-কদম ফোয়ারা-মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার কর্মসূচিতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশ নেবে।

    এ ছাড়া একইদিনে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ ভাঙল সিটি কর্পোরেশন, দায় চাপল জামায়াতের ওপর

      অনলাইন ডেস্ক
      ১৩ জুলাই, ২০২৫ ১৬:৪৬
      অনলাইন ডেস্ক
      শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ ভাঙল সিটি কর্পোরেশন, দায় চাপল জামায়াতের ওপর

      রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের’ বিচারের দাবির প্রতীক ‘প্রজন্ম চত্বর’ স্থাপনাটি ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দিয়ে তাসফিয়া জান্নাত নামে একজন ফেসবুকে পোস্ট করায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

      তবে শাহবাগ থানা থেকে জানানো হয়েছে, স্থাপনাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তর নতুন স্থাপনা নির্মাণ করার জন্য ভেঙেছে।

      যদিও সিটি কর্পোরেশন ও গণপূর্ত থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

      অন্যদিকে, শাহবাগ পশ্চিম থানা জামায়াতে ইসলামী দলের বিরুদ্ধে তোলা এ অভিযোগ নাকচ করে বিষয়টিকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে।

      আজ রবিবার (১৩ জুলাই) ভোরে তাসফিয়া জান্নাত তার ফেসবুকের এক পোস্টে লেখেন, রাতের অন্ধকারে শাহবাগ চত্বর ভেঙ্গে ফেলা হচ্ছে। জামাত শিবিরের যা মন চাইছে তাই করে চলছে। দেশে কি কোন সরকার নাই!?

      তার পোস্টের কমেন্টে সাইয়্যেদ মাহবুব হাসান মামুন নামে একজন লেখেন, এখনি সময় এই ৭১-এর রাজাকার আলবদর আলসামস-এর সহদর জাশা’দের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। জহুরুল ইসলাম নামে একজন লেখেন, জামাত ১৯৭১ পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।

      তবে জানা গেছে, প্রজন্ম চত্বর ভাঙার সঙ্গে জামায়াত-শিবির জড়িত নয়। গত শনিবার দিবাগত রাতে এ স্থাপনাটি ভাঙা হয়। এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুলডোজার ব্যবহার করা হয়েছে বলেও কেউ কেউ জানান।

      এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা ভেঙেছে। তারা নতুন স্থাপনা নির্মাণ করবে। আর এ ব্যাপারে তারাই বিস্তারিত বলতে পারবে।

      তবে এ বিষয়ে জানতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোর্শেদ ইকবালকে মুঠোফোনে কল দিলে তিনি জানান, এ ব্যাপারে তিনি জানেন না। তাছাড়া, এটা গণপূর্তের আওতাধীনও নয় বলে জানান তিনি।

      ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। কেউ আমাকে কিছু জানায়নি। আরও কয়েকজন কর্মকর্তাকে কল দিলেও তারা একই কথা জানান।

      তাসফিয়া জান্নাতের অভিযোগ প্রসঙ্গে শাহবাগ পশ্চিম থানা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক তানভীর আহমেদ বলেন, আমরা যতদূর জানি, স্থাপনাটি সিটি কর্পোরেশন ভেঙেছে। বিষয়টির সাথে আমাদের সংগঠনের কারো কোনো সম্পৃক্ততা নেই।

      সংগঠনটির শাহবাগ পশ্চিম থানা সেক্রেটারি এম. লোকমান হোসাইন বলেন, এ সকল কার্যক্রমের সঙ্গে জামায়াতের প্রতিষ্ঠালগ্ন থেকে কোন সংশ্লিষ্টতা অতীতে কখনো ছিল না, বর্তমানেও নেই।

      এসব অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং ফ্যাসিবাদিদের পুরনো অভ্যাসের ধারাবাহিকতা। এগুলোর মাধ্যমে জুলাই অভ্যু্ত্থানের স্পিরিটকে বিভক্ত করার প্রচেষ্টা করা হচ্ছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না : তারেক রহমান

        অনলাইন ডেস্ক
        ১২ জুলাই, ২০২৫ ২০:১৯
        অনলাইন ডেস্ক
        যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না : তারেক রহমান

        পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে। যারা মব তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

        শনিবার (১২ জুলাই) গুলশানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

        অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

        সব ধরনের হত্যার বিচার যাতে সুষ্ঠুভাবে হয়, তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে, এমন আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি। বিভিন্নভাবে যারা স্বাধীনতা, গণতন্ত্র, জনগণের বিপরীতে দাঁড়িয়েছে, আমরা সরকারকে বারবার বলেছি, আমরা তাদের প্রশ্রয় দেব না। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে জগণের জানমাল হেফাজত করা।

        যারা মব তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ করেছি, স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করতে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তবে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? প্রশাসনের কোনো কারও কারও কোনো প্রশ্রয় আছে?

        তিনি বলেন, সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?

        অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। এখনো নতুন ভূত জন্ম হচ্ছে। সবাইকে বলব সচেতন হোন, না হয় দেশকে টিকিয়ে রাখা কঠিন হবে। ন্যায়কারী যেই হোক, কোনো প্রশ্রয় দেবে না বিএনপি।

        বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্বাস দিয়ে বলেন, আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষের অধিকার রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তার বিচার যাতে সুষ্ঠুভাবে হয়, তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত