শিরোনাম
জুলাই ঘোষণাপত্র : ৮ জোড়া ট্রেন যখন-যেখান থেকে ছাড়বে
জাতীয় সংসদের সামনে মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে দেশজুড়ে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও মানুষ আসবেন ঢাকায়। অনুষ্ঠান শেষে আবার একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তারা।
পাঠকদের জন্য নিচে ৮ জোড়া (১৬টি) ট্রেনের সময়সূচি দেওয়া হলো—
১. চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম
চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত ১টায়।
২. জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর
জয়দেবপুর থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে রাত ৯টা ১৫ মিনিটে।
৩. নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ১০টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বেলা ১১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছেড়ে নারায়ণগঞ্জ পৌঁছাবে রাত ৮টা ২৫ মিনিটে।
৪. নরসিংদী-ঢাকা-নরসিংদী
নরসিংদী থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।
৫. সিলেট-ঢাকা-সিলেট
সিলেট থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৯টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে।
৬. রাজশাহী-ঢাকা-রাজশাহী
রাজশাহী থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে ৬ আগস্ট ভোট ৪টায়।
৭. রংপুর-ঢাকা-রংপুর
রংপুর থেকে বিশেষ ট্রেনটি ৪ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ৫ আগস্ট সকাল ৮টা ৫০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে রংপুর পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৫টায়।
৮. ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা
ভাঙ্গা থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টায়। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে ভাঙা পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে।
এই সময়সূচি অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
হার্টের রিং-এর দাম কমালো সরকার
হার্টের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৩ থেকে ৮৮ হাজার টাকা কমবে একেকটির দাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক আদেশে তিন কোম্পানির ১১ ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠানভেদে খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্টেন্টভেদে দাম কমানো হয়েছে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
নতুন তালিকা অনুযায়ী, মেডট্রনিক কোম্পানির ‘রিজলিউট অনিক্স’ স্টেন্টের আগের দাম ছিল ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা, যা কমিয়ে ৯০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।
বোস্টন সায়েন্টিফিক কোম্পানির ‘প্রোমাস এলিট’ স্টেন্টটি আগে ৭৯ হাজার টাকায় বিক্রি হতো, এখন তা ৭২ হাজার টাকা। একই কোম্পানির ‘প্রোমাস প্রিমিয়ার ’ স্টেন্টের দাম ৭৩ হাজার টাকা থেকে কমিয়ে ৭০ হাজার টাকা করা হয়েছে।
সিনার্জি সিরিজের তিনটি স্টেন্টের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ‘সিনার্জি এক্সডি’ স্টেন্টে, যার আগের দাম ছিল ১ লাখ ৮৮ হাজার টাকা। নতুন দামে এটি এখন বিক্রি হবে ১ লাখ টাকায়। অন্যদিকে ‘সিনার্জি’ ও ‘সিনার্জি শিল্ড’ স্টেন্ট দুটির দাম কমিয়ে যথাক্রমে ৯০ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ১৭ হাজার ও ১ লাখ ২০ হাজার টাকা।
অ্যাবট কোম্পানির ‘জায়েন্স প্রাইম’ স্টেন্টের দাম ছিল ৬৬ হাজার ৬০০ টাকা, যা কমিয়ে ৫০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। ‘জায়েন্স এক্সপেডিশন’ স্টেন্টের দামে কোনো পরিবর্তন আসেনি, এটি আগের মতোই ৭১ হাজার ৫০০ টাকায় বিক্রি হবে।
তবে ‘জায়েন্স আলপাইন’ এবং ‘জায়েন্স সিয়েরা’ স্টেন্ট দুটির দাম ছিল যথাক্রমে ১ লাখ ৪০ হাজার ৫০০ এবং ১ লাখ ৪০ হাজার টাকা, যা কমিয়ে ৯০ হাজার টাকায় আনা হয়েছে।
এছাড়া মেডট্রনিক কোম্পানির আরেকটি স্টেন্ট ‘অনিক্স ট্রুকর’ আগে বিক্রি হতো ৭২ হাজার ৫০০ টাকায়। এখন সেটি পাওয়া যাবে ৫০ হাজার টাকায়।
প্রসঙ্গত, স্টেন্ট বা রিং পরানোই বাংলাদেশে হার্টের চিকিৎসায় বহুল ব্যবহৃত পদ্ধতি। কারো হৃদপিন্ডে রক্ত সঞ্চালনে ব্লক বা বাধার সৃষ্টি হলে ডাক্তার তাকে এক বা একাধিক রিং পরানোর পরামর্শ দিয়ে থাকেন।
হার্টে রিং পরানোর পদ্ধতিকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। এই পদ্ধতিতে, একটি সরু ক্যাথেটার ব্যবহার করে ধমনীতে একটি ছোট, জাল আকৃতির নল (স্টেন্ট) স্থাপন করা হয়। এটি রক্তনালীকে খোলা রাখতে সাহায্য করে এবং হৃদপিণ্ডে রকা কমবে একেকটির দাম।
বিস্তারিত আসছে....
পরিবারের সিদ্ধান্ত
ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে সাবেক সেনাপ্রধান হারুনের লাশ
ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের লাশ। সোমবার হারুন-অর-রশিদের ফুফাতো বোন ও চিকিৎসক ডা. নজিবুন নাহার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথমে সাবেক এই সেনাপ্রধানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরিকল্পনা করা হয়। পরে পরিবার লাশ ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নেয়।
সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ডেসটিনি গ্রুপ সংশ্লিষ্ট ২০২৩ সালের এক মামলায় হাজিরা দিতে রোববার বিকেলে ঢাকায় নিজ বাসা থেকে চট্টগ্রাম আসেন। বিকেল পাঁচটায় কাজির দেউড়ির চট্টগ্রাম ক্লাবে গিয়ে উঠেছিলেন তিনি। আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল সোমবার সকাল ১১টায়। কিন্তু সেই হাজিরা আর দেওয়া হলো না।
চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, রোববার বিকেল ৫টার দিকে হারুন-অর-রশিদ চট্টগ্রাম ক্লাবে ওঠেন। সকালে ক্লাব কর্তৃপক্ষ তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর তিনি পদাতিক কোরে কমিশন লাভ করেন। তবে শুরুতে ইঞ্জিনিয়ার কোরে যেতে চাইলেও কোম্পানি কমান্ডারের পরামর্শে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী সেনা ক্যারিয়ারে তিনি কুমিল্লার ৪র্থ ইবিআর-এ প্রথম পোস্টিং পান।
পরবর্তীতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি জর্জিয়ায় বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তিনি অ্যাকাডেমিক মনোভাবের জন্য পরিচিত ছিলেন। আর্মি স্টাফ কলেজ এবং পদাতিক ও কৌশল স্কুলে শিক্ষকতা করেছেন।
১০ জেলায় বন্যার পূর্বাভাস
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’। শনিবার (২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুক পেজে এমন তথ্য জানায়। টানা ভারি বৃষ্টিপাতের ফলে দেশের অধিকাংশ নদীর পানি বাড়ছে এবং আগামী ২৪ ঘণ্টায় কিছু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সোমবার (৪ আগস্ট) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ঢাকা ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারি এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। সেইসঙ্গে দেশের উজানে ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। দেশের রাজশাহী, রংপুর বিভাগসমূহে ও তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে আগামী দুইদিন এবং সিলেট ময়মনসিংহ বিভাগসমূহে ও তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে আগামী তিনদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী দুদিন নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে। আগামী দুইদিনে তিস্তা নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং গাইবান্ধা জেলার সংলগ্ন উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিপোয়াইন, সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুলাই ও কংস নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যাদুকাটা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে এবং লুবাছড়া ও ঝালুখালি নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে এবং এ সময়ে উক্ত নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। আগামী একদিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুইদিন বৃদ্ধি পেতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।
রংপুর ও রাজশাহী বিভাগের মহানন্দা, করতোয়া, আপার আত্রাই, যমুনেশ্বরি, পুনর্ভবা, ঘাঘট ও টাঙ্গন নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে, যা আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া ও রহমতখালি খাল নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গোমতী নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে এবং নোয়াখালী খাল নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী তিনদিন নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচদিন অব্যাহত থাকতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
বিডব্লিউওটির ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, ‘ঈশান’ বৃষ্টিবলয়টি দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে ও দেশের উজানে বৃষ্টির ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে।
এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এ বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এ বৃষ্টিবলয়ের কারণে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি হতে পারে।
এটি চলতি বছরের ১০ম বৃষ্টিবলয় ও ৬ষ্ঠ মৌসুমী বৃষ্টিবলয়, যা রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে ও ৯ আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে।
এ বৃষ্টিবলয় সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। বেশ সক্রিয় থাকবে রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। মাঝারি সক্রিয় থাকবে বরিশাল ও খুলনা বিভাগে।
বিডব্লিউওটি জানিয়েছে, বৃষ্টিবলয় সর্বাধিক সক্রিয় থাকবে ৪ থেকে ৮ আগস্ট। দেশের ৪০-৬০ ভাগ এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে বৃষ্টি হবে। (উত্তরাঞ্চলে বেশি)
বজ্রপাত: অপেক্ষাকৃত বেশি
বন্যা: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায় বন্যা হতে পারে।
এ বৃষ্টিবলয়ে দেশের ওপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে বৃষ্টিবাহী এলাকায়।
সাগর: বেশিরভাগ সময়েই সাগর নিরাপদ থাকতে পারে।
পাহাড় ধস: এসময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের বেশ আশঙ্কা রয়েছে।
বৃষ্টিবলয় ‘ঈশান’ চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টিবলয় ঈশান চলাকালীন সময়ে দেশের আবহাওয়া উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে। ‘ঈশান’ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবে না।
‘মব ভায়োলেন্স’ আগের থেকে কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘মব ভায়োলেন্স’ আগের থেকে কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
মব নিয়ে পুলিশ কেন এখনও কঠোর ব্যবস্থা নিতে পারছে না এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।
নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। আমার হলো নির্বাচন যে সময় হবে; সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও আমরা বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।
অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন; কোনো দলকে কম দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইরে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেওয়া হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়। আপনারা তো ভালনারেবল না, এজন্য আপনাদের সুরক্ষার দরকার হয় না।
ভালনারেবলটা কীভাবে নির্ধারণ করেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের বিভিন্ন এজেন্সি আছে ও আপনাদের থেকে এই তথ্য পাই।
এই বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে সেই কনফিডেন্সে আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে আল্লাহ দিলে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য