শিরোনাম
জুলাই যোদ্ধাদের প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে যারা আহত তাদেরকে প্রাণী সম্পদ খাতের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, যারা দেশের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জন্য আমাদের কিছু করা উচিত। তাই, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিভাগে কর্মসংস্থান সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
আজ রোববার রাজধানীর কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা কদিন আগেও কর্মক্ষম ছিল। আহত হওয়ার কারণে তারা যেন আমাদের মূল স্রোতের বাইরে চলে যেতে না পারে সেজন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, খামারি সেক্টরে আরো বেশি করে কীভাবে প্রণোদনা দেয়া যায় সেটা সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে। তিনি বলেন, দুধ বর্তমানে শুধু একটি পণ্য নয় এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। এজন্য আমাদের মায়েরা বলে থাকেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
উপদেষ্টা বলেন, প্রতিবছর ১ লক্ষ ১৮ হাজার টন গুঁড়ো দুধ বিদেশ থেকে আমদানি করা হয় এবং এই আমদানি ব্যয় মেটাতে গিয়ে আমাদেরকে প্রতিবছর ৪০০০ কোটি টাকা ব্যয় করতে হয়। আগামীতে যাতে এই ধরনের দুধ আমদানি করতে না হয় এবং বাংলাদেশি উন্নত মানের দুধ উৎপাদন করা যায় সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। এতে একদিকে যেমন বিদেশি আমদানি কমবে তেমনিভাবে আমাদের দেশেও খামারিরা উপকৃত হবে। তিনি বলেন, সরকার কৃষি খাতে যদি ভর্তুকি দিতে পারে খামারিদের ক্ষেত্রে কেন পারবে না।
উপদেষ্টা বলেন, ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার-এভাবে ইংরেজি নাম না দিয়ে বিভিন্ন প্রকল্পের নাম দেয়ার ক্ষেত্রে বাংলার সহজ ব্যবহার করতে হবে। যাতে গ্রামের সাধারণ কৃষক সরকারের প্রকল্পগুলো সম্পর্কে সহজেই জানতে বুঝতে পারে। শুধু গরুর দুধ নয়, মহিষের দুধ, ছাগলের দুধসহ দুগ্ধ খাতের সকল উৎসগুলোর প্রতি সমান গুরুত্ব দেয়ার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তাদেরকে আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মহিষের দুধের ব্যাপক উৎপাদন করে থাকে। মহিষের দুধ তেমন না চললেও মহিষের দুধের প্রতি কিন্তু মানুষের একটা চাহিদা রয়েছে। এছাড়া ছাগলের দুধে ঔষধি গুণ রয়েছে। তাই, আগামীতে দুধ উৎপাদনে বাংলাদেশ স্বনির্ভরতা অর্জন করবে এমন উদ্যোগ সরকারের কাছ থেকে নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশ থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন।
ঈদুল আযহা
ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে টিকিটবিহীন যাত্রীদের মামলা-জরিমানা আদায়
ঈদ যাত্রার প্রথম দিনে রেল যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে শনিবার বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে টিকেটবিহীন যাত্রী শনাক্ত, জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে ঢাকায় কমলাপুর রেল স্টেশনে ৫টি মামলা এবং টিটিই’র করা জরিমানাসহ ৩০ জনের টিকিট কাটা হয়েছে। এতে জরিমানাসহ টিকিট কাটা হয়েছে ৯ হাজার ২০ টাকার ও মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে ৬৫০ টাকা।
একই দিন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে মোবাইল কোর্টে মামলা সংখ্যা ১, জরিমানা ১০০ টাকা ও টিটিই কর্তৃক বিনা টিকিটের ৭ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।
দেশের অন্যান্য রেলস্টেশনেও একইভাবে যাত্রীদের হয়রানিমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ, কড়া প্রতিক্রিয়া দেখাল বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত এলাকাকে ‘মিলিটারি অপারেশনস জোন’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে এমন সংবাদ ভারতীয় অনলাইন গণমাধ্যম ‘Northeast News’-এ প্রকাশিত খবরকে সরাসরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এই প্রতিবেদনটি শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে প্রতিবেদনে সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দেয়ার মতো গুরুতর ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা একেবারেই অসত্য এবং বিদ্বেষমূলক অপপ্রচার।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনে যে ধরনের অসত্য ও প্রমাণবিহীন দাবি তোলা হয়েছে, তা এক ধরনের কল্পনাপ্রসূত ষড়যন্ত্র এবং বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা।
আইএসপিআর আরও জানিয়েছে, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রের কাছে আপস না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যা বললেন চিফ প্রসিকিউটর
প্রতিবেদনে সেনাবাহিনীকে ঘিরে যেভাবে সন্দেহের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনীর মতে তা কোনোভাবেই সাংবাদিকতার মানদণ্ডে পড়ে না। বরং এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ, যা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি এবং বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টারই বহিঃপ্রকাশ।
বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় জানিয়ে দিয়েছে-দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত এবং এ ধরনের অপপ্রচারে তারা ভীত কিংবা বিচলিত নয়।
আগামীকাল শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ
জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। আগামীকাল বিকেল সাড়ে চারটায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করবেন।
আজ ঢাকায় এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্যে দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারবে বলে আশা করছি।’
আজাদ মজুমদার জানান, ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। আগামীকাল ছাড়াও ঈদের আগে- পরে আরো ২/১ টি সংলাপ অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
রায়ের কপি পাওয়ার পর জামায়াত ও ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত: ইসি সচিব
রায়ের কপি হাতে পাওয়ার পর জামায়াতে ইসলামীর নিবন্ধন, প্রতীক ও বিএনপি নেতা ইশরাক হোসেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (১ জুন) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইশরাকের বিষয়ে আদালতের রায়ের কপি এখনও হাতে পায়নি কমিশন। রায়ের কপি পেলে উচ্চ আদালতের নির্দেশ মত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে। পাশাপাশি নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশও দেন আদালত। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
এদিকে, গত ২৯ মে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে ইসিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন আদালত। কমিশনের গেজেট অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের শেষদিন আজ রোববার।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য