ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২১ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

উপজেলা পরিষদে ইউএনওদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৩ ১৩:৩৩
নিজস্ব প্রতিবেদক
উপজেলা পরিষদে ইউএনওদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

উপজেলা পরিষদে ইউএনওদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার (২৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এই রায়ের ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব আর থাকবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। এখন থেকে উপজেলা পরিষদে ইউএনওরা সাচিবিক সহায়তা দেবেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।

এর আগে ২০২১ সালের ১৬ অক্টোবর উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক) ১৩ (খ) ও ১৩ (গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ডাব চুরি করতে গিয়ে গাছেই জ্ঞান হারাল কিশোর

    নিজস্ব প্রতিবেদক
    ২৯ মার্চ, ২০২৩ ১১:৩৭
    নিজস্ব প্রতিবেদক
    ডাব চুরি করতে গিয়ে গাছেই জ্ঞান হারাল কিশোর

    ফরিদপুরে ডাব চুরি করতে গিয়ে অজ্ঞান হয়ে নারিকেল গাছেই আটকা পড়ে এক কিশোর। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ছয় ঘণ্টা পর তাকে উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

    মঙ্গলবার (২৮ মার্চ) রাতে মধুখালী পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দারা জানান, ‘রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে ডাব চুরির উদ্দেশ্যে ওই কিশোর গাছে ওঠে। পরে আর নামতে পারেনি। ভয়ে সে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। সাড়া শব্দ না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে চার ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন।’

    মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন বলেন, ডাব পাড়ার উদ্দেশ্যে ওই কিশোর গাছে উঠে আর নামতে পারছিল না। পরে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।

    মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, রাত ১০টার দিকে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যাই। রাত দেড়টার দিকে ওই ছেলেকে উদ্ধার করা হয়। নারিকেল গাছটি বেশ বড় হওয়ায় আমাদের ফায়ার সার্ভিস অফিসে যাবতীয় সরঞ্জাম না থাকার কারণে ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস একটি ইউনিটের সাহায্য নেওয়া হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩

      নিজস্ব প্রতিবেদক
      ২৯ মার্চ, ২০২৩ ১১:২৮
      নিজস্ব প্রতিবেদক
      সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩

      সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন।

      বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

      নিহত ১৩ বাংলাদেশি হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মো. হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মো. আসিফ ও মোহাম্মদ হোসেন, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার গিয়াস হামিদ, যশোরের মোহাম্মদ নাজমুল ও রনি।

      হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিরা হচ্ছেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার আল আমিন ও বুরহান উদ্দিন, লক্ষীপুরের মিনহাজ ও রিয়াজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার আফ্রিদি মোল্লা ও মিজানুর রহমান, নোয়াখালীর মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার ইয়ার হোসাইন ও জাহিদুল ইসলাম এবং যশোরের মোশাররফ হোসাইন।

      এছাড়া চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন আব্দুল হাই, রানা, সেলিম, দেলোয়ার হোসাইন, হোসাইন আলী ও কুদ্দস।

      সোমবার মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে গিয়ে আগুন ধরে ২০ জন নিহত ও ২৯ জন আহত হন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত শহীদুল ও হেলালের বাড়িতে চলছে শোকের মাতম

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ মার্চ, ২০২৩ ১০:২৮
        নিজস্ব প্রতিবেদক
        সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত শহীদুল ও হেলালের বাড়িতে চলছে শোকের মাতম

        নোয়াখালী প্রতিনিধিঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর শহীদুল ও হেলালের বাড়িতে চলছে শোকের মাতম। তারা ছিলেন তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। তাদের মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের সন্তানদের ভবিষ্যৎ।

        নিহতরা হলেন, জেলার চাটখিল উপজেলার নাহারখিল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম রামনারায়ণপুর গ্রামের ভূঁইয়াজি বাড়ির মৃত মো. হুমায়ুন কবিরের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৪) ও সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর মালেক মোল্লার বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে মো. শহীদুল ইসলাম ওরেফ শাহেদ (২৭) ।

        জানা যায়, এক বছর আগে জীবিকার সন্ধ্যানে পরিবারের বড় ছেলে মো. হেলাল উদ্দিন সৌদি আরবে পাড়ি জমান। এরপর তিনি একটি রোঁস্তেরায় চাকরি নেন। তার হাজাবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

        এসব তথ্য নিশ্চিত করেন নিহতের ছোট ভাই মো.রিপন। তিনি বলেন, ভাইয়া সহ আরো ৪জন ওমরা করার জন্য এক সঙ্গে মক্কা নগরীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে সড়ক দুর্ঘটনায় ৩ জনই মারা যান। শোকার্ত ভাই রিপন আরো জানান, তাদের পরিবারে শোকের মাতম চলছে। এ শোকে পরিবারের সদস্যরা পাথর হয়ে পড়েছে।

        অপরদিকে,গত বছরের এপ্রিল মাসে পরিবারের বড় ছেলে শহীদুল ইসলাম ওরফে শাহেদ জীবিকার তাগিদে সৌদি আরব যান। সেখানে তিনি একটি দোকানে কর্মরত ছিলেন। গতকাল ওমরাহ পালনের উদেশ্যে কর্মস্থল থেকে রওনা হলে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

        মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার। পরিবারের একমাত্র চালিকাশক্তিকে হারিয়ে, সবাই এখন দিশেহারা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

        উল্লেখ্য,গতকাল মঙ্গলবার (২৭ মার্চ) সৌদি আরবে স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কবলে পড়া বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশী। দুর্ঘটনায় ২২ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ৮জন বাংলাদেশী ছিল এবং তাদের মধ্যে নোয়াখালীর প্রবাসী শহীদুল ও হেলাল ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          শ্বশুরবাড়ি গিয়ে মারপিটে প্রাণ গেল যুবকের

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ মার্চ, ২০২৩ ১০:২২
          নিজস্ব প্রতিবেদক
          শ্বশুরবাড়ি গিয়ে মারপিটে প্রাণ গেল যুবকের

          টিআরসি রিপোর্টঃ রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর এলাকায় মারপিটে আব্দুল্লাহ আল সোহান (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালাসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

          মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

          নিহত সোহানের চাচাতো ভাই সাগর মিয়া জানান, মঙ্গলবার রাতে সোহান ও তার স্ত্রী মাসুমা সিদ্দিকা দোলার বাসায় যান। তখন দোলাদের বাসায় তাদের পরিবারের কেউ ছিলেন না। দোলার বাসার বাড়িওয়ালা ও স্থানীয়রা বিয়ের বিষয়ে জানতেন না। কারণ দুই বছর আগে আদালতের মাধ্যমে দোলাকে বিয়ে করেছিলেন সোহান।

          তিনি বলেন, এ সময় বাড়িওয়ালা জামাল তাদেরকে জেরা করতে থাকেন। এক পর্যায়ে দোলা তাদের বিয়ের কাগজপত্র বাড়িওয়ালাকে দেখান। কিন্তু তারপরেও বাড়িওয়ালা দোলার কাছ থেকে সোহানকে ছিনিয়ে নিয়ে পাশের বাসার নিচে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকেন। এক পর্যায়ে সোহান অচেতন হয়ে পড়লে প্রথমে মনোয়ারা হাসপাতাল ও পরে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

          সাগর মিয়া বলেন, সোহানের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সোহান। পিঠার ব্যবসা ছিল তার, বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করতেন। বর্তমানে খিলগাঁও সি ব্লক আনসার ক্যাম্পে পেছনে ভাড়া বাসায় থাকেন তারা। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার গোলাবাড়ি গ্রামে। এক ভাই এক বোনের মাঝে সোহান বড়। তার বাবার নাম ইউনুস খান।

          বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে মানিকনগরের মনোয়ারা হাসপাতালের পেছনে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে পুলিশ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোহানের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

          তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা জামালসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কী ঘটেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত