ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম

কবি জসিম উদ্দিনের কবিতার সেই আসমানীর ছেলের সংসার চলে ভিক্ষা করে!

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৩ ১৯:৪৮
নিজস্ব প্রতিবেদক
কবি জসিম উদ্দিনের কবিতার সেই আসমানীর ছেলের সংসার চলে ভিক্ষা করে!

‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও/ রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি/ একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি’ এভাবেই আসমানীর দুর্ভোগ দুর্দশা নিয়ে কবিতার মাধ্যমে পল্লীকবি জসিম উদ্দিন তুলে ধরেছিলেন জীবন ধারা।

সেই আসমানীর ছেলে আশরাফুলের সংসার চলছে ভিক্ষা করে।জীবন-জীবিকার তাগিদে ফরিদপুর শহরসহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করে সংসার চালান পঙ্গু আশরাফুল।

আশরাফুল ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের বাসিন্দা। আশরাফুল বলেন, এক সময় কাজ করে সংসার ভালোই চলতে। কিন্তু ২০১৪ সালে ঢাকা থেকে ফরিদপুর ফেরার পথে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হই। এতে ডান হাতটি ভেঙ্গে যায়। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় এখন পুরোপুরি পঙ্গু। ভিক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই।

আসমানীর ছেলে বলেন, ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ আমাকে একটি পুঙ্গ ভাতা করে দিয়েছিলেন। তিনি বিভিন্ন সময় সাধ্য মতো সহযোগিতাও করতেন। পরে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু নির্বাচিত হয়ে ভাতাটি বন্ধ করে দেন। আমি পঙ্গু মানুষ কোনো কাজ করতে পারি না। কেউ কাজকর্মেও নেন না। তাই পেটের দায়ে ভিক্ষা করে কোনো মতে জীবন চালাচ্ছি।

সাবেক চেয়ারম্যান মো. নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ বলেন, আশরাফুল পল্লিকবি জসীমউদ্দীনের কবিতার আসমানীর সন্তান। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে আশরাফুলকে একটি পুঙ্গ ভাতাসহ সব ধরনের সহযোগিতা করেছি। এখনও সাধ্যমতো তাকে সাহায্য সহযোগিতার চেষ্টা করি।

ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলামের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন ঢালী বলেন, বিষয়টি আমার জানা নেই। যোগাযোগ করলে নিয়ম অনুযায়ী তার পঙ্গু ভাতাসহ তাকে সার্বিক বিষয়ে সহযোগিতা করা হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলি: আটক ২

    নিজস্ব প্রতিবেদক
    ১৫ জানুয়ারি, ২০২৩ ১৭:১১
    নিজস্ব প্রতিবেদক
    গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলি: আটক ২

    টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু'জনকে আটক করেছে পুলিশ।

    আজ বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। এ ঘটনায় আমরা জড়িত দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

    প্রাথমিকভাবে জানা গেছে, টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার সূত্রপাত। বিস্তারিত পরে জানানো হবে, বলে জানান আ. আহাদ।

    জানা গেছে, গুলিতে আহত ব্যক্তির নাম আমিনুল। আর যিনি গুলি করেছেন তার নাম অহিদুল। পুলিশ দুজনকেই আটক করেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জামিন পেলেন সেই মোস্তাকিম

      নিজস্ব প্রতিবেদক
      ১৫ জানুয়ারি, ২০২৩ ১৫:২২
      নিজস্ব প্রতিবেদক
      জামিন পেলেন সেই মোস্তাকিম

      ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে অংশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সেই মোস্তাকিম জামিন পেয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত এ আদেশ দেন।

      মোস্তাকিমের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, মানবিক আন্দোলন থেকে গ্রেপ্তার মোস্তাকিমের জামিন আবেদন করা হয়েছিল। আদালতে প্রায় ২০০ আইনজীবী শুনানিতে অংশ নিয়েছেন। শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে মোস্তাকিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

      জানা গেছে, ভারতের প্রতিষ্ঠান স্যান্ডর চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে। প্রতিষ্ঠানটি এতদিন ধরে সরকারিভাবে প্রতি সেশনে ৫১০ টাকা ও বেসরকারিভাবে ২ হাজার ৭৮৫ টাকা নেওয়া হতো। কিন্তু এখন সেটা বেড়ে সরকারিভাবে ৫৩৫ ও বেসরকারিভাবে ২ হাজার ৯৩৫ টাকা হয়েছে। এরপর কিডনি রোগীরা আন্দোলনে নামেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ডোনাল্ড লু বাংলায় বললেন বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি

        নিজস্ব প্রতিবেদক
        ১৫ জানুয়ারি, ২০২৩ ১৪:৩৮
        নিজস্ব প্রতিবেদক
        ডোনাল্ড লু বাংলায় বললেন বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি

        ঢাকা সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে শক্তিশালী করার বার্তা দিয়েছেন।

        রোববার (১৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু।

        সংবাদ ব্রিফিংয়ের শুরুতে বাংলায় সালাম দিয়ে বক্তব্য শুরু করেন লু। এরপর বাংলায় তিনি বলেন, মনোমুগ্ধকর নদী মাতৃক এবং অতিথিপরায়ণ মানুষের দেশ বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি এখানে এসেছি, আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে। যখন বর্তমান বিশ্ব শান্তি ও নির্বাচনের জন্য সংগ্রাম করে চলেছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পদ্মা সেতুতে মোটরবাইক চলাচলের নির্দেশনা চেয়ে রিট খারিজ

          নিজস্ব প্রতিবেদক
          ১৫ জানুয়ারি, ২০২৩ ১৩:৩১
          নিজস্ব প্রতিবেদক
          পদ্মা সেতুতে মোটরবাইক চলাচলের নির্দেশনা চেয়ে রিট খারিজ

          পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

          এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটটি জনস্বার্থে  দায়ের করেন আবু হানিফ হৃদয় নামের যাত্রাবাড়ীর এক বাসিন্দা। রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

          সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। যা আজ বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দিয়েছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত