ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

অনলাইন ডেস্ক
৯ ডিসেম্বর, ২০২৫ ২০:৩৪
অনলাইন ডেস্ক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুইটি গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দিয়েছেন।

‎আসাদুজ্জামান খান কামালের জব্দের আদেশ হওয়া জমির অবস্থান ঢাকার আশুলিয়া, দোহার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ। জমির মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৭০০ টাকা। আর একটি গাড়ির মূল্য ৭৩ লাখ টাকা। আরেকটি গাড়ির মূল্য ৮৮ লাখ ২২ হাজার ৫২৮ টাকা। গাড়ি দুটি ধানমন্ডি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আফরোজা হক খান জমি ও গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে দখলে রাখা এবং আটটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করার দায়ে দুদক মামলা করেছে। তদন্তকালে জানা গেছে, আসাদুজ্জামান খান কামাল অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদসমূহ জব্দ করা প্রয়োজন। সম্পদসমূহ জব্দ করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর হয়ে যেতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক
    ৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:৪৫
    অনলাইন ডেস্ক
    জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার

    জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

    রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগ থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রমনা থানার এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন মহাসচিব মোস্তাফিজুর

      অনলাইন ডেস্ক
      ৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৫২
      অনলাইন ডেস্ক
      জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন মহাসচিব মোস্তাফিজুর

      অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

      মঙ্গলবার (২ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন ভোটগ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিকাল ৩টা থেকে রাত ৭টা ৪৫ পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রম চলে।

      ৬৪ জেলার ২ হাজার ১৩৮ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। এরমধ্যে ৮৮ শতাংশ ভোটার তথা ১ হাজার ৮৯০ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন।

      এতে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে ১ হাজার ৩ ভোট পেয়ে যশোর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এবং ১ হাজার ২৩৮ ভোট পেয়ে মহাসচিব হিসেবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে মোট ১৬টি পদে ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।

      নবনির্বাচিত মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাকে নির্বাচিত করায় সবার প্রতি এবং সারা দেশের সব বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিচার বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করে বিচার প্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই।

      এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী শতভাগ জুডিশিয়াল অ্যালাউন্সের দাবি বাস্তবায়ন, ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন, স্ট্যাটাস মামলা শুনানির পদক্ষেপ গ্রহণ, মোবাইল কোর্ট জুডিশিয়ারির অধীন করা সার্ভিসের সব স্তরের বিচারকদের নিরাপত্তা, ‘ওয়ান জজ ওয়ান কার' দাবি বাস্তবায়ন, আবাসন প্রকল্প দ্রুত হস্তান্তর, নবীন বিচারকদের দক্ষতা উন্নয়নে বিদেশে ট্রেনিং, প্রত্যেক আদালতে পৃতক বাজেট বরাদ্দ করার দাবি আদায় ও বর্তমান কমিটির অন্যান্য অসমাপ্ত কাজ বাস্তবায়নে কাজ করব।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাংলাদেশের আদালতে প্রথমবার কোনো ব্রিটিশ এমপির কারাদণ্ড

        অনলাইন ডেস্ক
        ১ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৯
        অনলাইন ডেস্ক
        বাংলাদেশের আদালতে প্রথমবার কোনো ব্রিটিশ এমপির কারাদণ্ড

        যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।তিনি ক্ষমতাচ্যুত প্রধনমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে। রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।বাংলাদেশের আদালতে কোনো ব্রিটিশ এমপিকে দণ্ড দেওয়ার ঘটনা ঘটলো এই প্রথম।

        সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এই রায় দেওয়া হয়।

        ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মোট ১৭ জনের বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত।

        মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক ছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্ত মন্ত্রনালয়, রাজউক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৪ জন কর্মকর্তা আসামি ছিলেন।

        মামলার রায়ে শেখ রেহানার ৭ বছর কারাদণ্ড এবং টিউলিপের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।

        ছাত্র-জনতার অভুত্থ্যানে ভারতে পালিয়ে যাওয়ার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেষ হাসিনার স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। এই তালিকায় নাম আসে টিউলিপ সিদ্দিকীরও।

        ডেভেলপারের কাছ থেকে লন্ডনে ৭ লাখ পাউন্ড দামের একটি ফ্ল্যাট ‘উপহার’ পাওয়ার খবর নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যে সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন টিউলিপ সিদ্দিক।

        এর আগে আওয়ামী লীগের পতনের পরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগেও টিউলিপের নাম আসে। বিষয়টি নিয়ে সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যমে তোলপাড় শুরু হয়। এরপর টিউলিপ ও তার বোনের পাওয়া ‘উপহারের’ ফ্ল্যাট নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

        মা-বাবার কাছ থেকে পাওয়া গুলশানের একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিক তার বোন রূপন্তীকে ২০১৫ সালে হস্তান্তর করেন। তবে সেই হস্তান্তরে যে নোটারি ব্যবহার করা হয় তা তদন্তে ‘ভুয়া’ প্রমাণিত হওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

        গত বছরের মাঝামাঝিতে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যে সরকার গঠন করে লেবার পার্টি, যাতে আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান টানা চারবারের এমপি টিউলিপ সিদ্দিক।

        বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ প্রথমবার এমপি হন ২০১৫ সালে। পরে ২০১৭ ও ২০১৯ সালেও পুনঃনির্বাচিত হন।

        লন্ডনের মিচামে জন্মগ্রহণ করা টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

        পূর্বাচলে প্লট দুর্নীতির অন্য তিন মামলায় গত বৃহস্পতিবার টিউলিপের খালা শেখ হাসিনাকে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেয় অন্য একটি আদালত। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয় পাঁচ বছর করে কারাদণ্ড।

        তার আগে গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

        ক্ষতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়। মামলাগুলোর মধ্যে মোট চারটির রায় হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

          অনলাইন ডেস্ক
          ৩০ নভেম্বর, ২০২৫ ১৫:১৯
          অনলাইন ডেস্ক
          ১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

          ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। এটি মামলার তদন্ত সংস্থার ১২২তম বার প্রতিবেদন দাখিলের সময়।


          রোববার (৩০ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নতুন দিন ধার্য করেন। 


          ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি। এরপর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত