শিরোনাম
প্রাথমিকে ১৭৬ জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হাইকোর্টের রুল
কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রিটকারী ১৭৬ জনকে মেধার ভিত্তিতে কেন নিয়োগ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত অনুত্তীর্ণ দেশের বিভিন্ন জেলার ১৭৬ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে এই রিট দায়ের করেন।
রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নোয়াখালীর মো. মোহন চৌধুরী, সিরাজগঞ্জের মো. খোকন শেখ, ভোলার তানজিল হোসেন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন জেলার ১৭৬ জন প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে প্রাথমিক শিক্ষক বিধিমালায় কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া ও মেধার ভিত্তিতে না নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৩৭ হাজার ৫৭৪ জন।
জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে
জনতা ব্যাংক লিমিটেডের অফিসার (আরসি) পদের প্রবেশপত্র ডাউনলোডের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনতা ব্যাংকের অফিসার (আরসি)–এর ২০২০ সালভিত্তিক ৩১২টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ৩১ জানুয়ারির পর প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না।
পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নাম পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ইউনিয়ন ব্যাংকে স্থায়ী পদে চাকরির সুযোগ
ইউনিয়ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ব্র্যাঞ্চের জন্য লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদে নাম : টেরিটরি সেলস ম্যানেজার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : মার্কেটিং বা ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো বিষয়ে গ্র্যাচুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগে থাকা যাবে না।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ৪-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেলস ডিপার্টমেন্টে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ৪৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২ ফেব্রুয়ারি, ২০২৩।

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়েরে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার
আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাঠ পর্যায়ে পরিশ্রমী কর্মী নিয়োগ দিবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : টেরিটরি সেলস অফিসার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : কমপক্ষে মাস্টার্স পাস।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পরিশ্রমী হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বয়স: তবে প্রার্থীর বয়সসীমা ৩২ বছর।
আবেদনের ধরণ: পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে সিভি পাঠাতে হবে career@abulkhairgroup.com এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ৩০ জানুয়ারি, ২০২৩।

গ্রামীণফোনে চাকরির সুযোগ
গ্রামীণফোন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : হেড অব এক্সট্রানার্ল কমিউনিকেশনস।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : কমিউনিকেশনস, জার্নালিজম, মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
অভিজ্ঞতা: করপোরেট যোগাযোগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কপিরাইটিং, এডিটিং ও পাবলিশিং কাজে পারদর্শী হতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২৫ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য