ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩৩
 
শিরোনাম

জবির ৬ শিক্ষার্থী পাবেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৩ ১৮:৩৮
নিজস্ব প্রতিবেদক
জবির ৬ শিক্ষার্থী পাবেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

জবি প্রতিনিধি: স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফল ও নম্বরের ওপর ভিত্তি করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় অনুষদের ছয় শিক্ষার্থী। ইউজিসির মনোনয়ন বোর্ড এ ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য নির্বাচিত করেছেন। এই ছয়জন মনোনীত শিক্ষার্থীর মধ্যে চার জনই নারী। স্নাতক শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় তাদের প্রত্যেককে ইউজিসি থেকে সম্মানসূচক এ পদক দেয়া হবে।

মঙ্গলবার (২ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের নাম ইউজিসির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ফখরুল ইসলাম জানান, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ প্রদানের লক্ষ্যে কমিশনের প্রদত্ত নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয়সমূহ হতে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাইবাছাই শেষে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। তন্মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদ থেকে ছয়জনকে মনোনীত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের তথ্য ভুল না থাকলে তারাই চূড়ান্তভাবে মনোনীত হবেন এবং পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দিবেন।

স্বর্ণপদকে মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া বিনতে রফিক (B140105051) (সিজিপিএ ৩.৮৬), সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিতু রানী রায় (B140401004) (সিজিপিএ ৩.৯০), বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের মো. ইসমাঈল হোসেন হৃদয় (B140304058) (সিজিপিএ ৩.৯০), লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার (B140605005) (সিজিপিএ ৪.০০), ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ মো. সাগর ইসলাম (B140201188) (সিজিপিএ ৩.৯১), আইন অনুষদের আইন বিভাগের মাহমুদা আমির ইভা (B140501006) (সিজিপিএ ৩.৭৬)। মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশন ও ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এ বছর ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৭৩ জন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে মোট তিনজন শিক্ষার্থী পাবেন এ স্বর্ণপদক। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড নম্বর অর্জনকারী দুজন শিক্ষার্থীকেও দেয়া হবে এ পদক।

মনোনীতদের তালিকায় সর্বোচ্চ ১১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর ৯ জন করে রয়েছেন রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মেধাবিকাশে ও লেখাপড়ার প্রতি উৎসাহিত করতে এবং কৃতিত্বপূর্ণ ফলের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বেরোবির ৬ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক
    ২ মে, ২০২৩ ১৮:৩৬
    নিজস্ব প্রতিবেদক
    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বেরোবির ৬ শিক্ষার্থী

    বেরোবি প্রতিনিধি: স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ পেতে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছয় শিক্ষার্থী।

    রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা, সহযোগিতা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড.ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

    অনুষদ ভিত্তিক সর্বোচ্চ ফলাফলের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছয় জন কে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।

    শিক্ষার্থীরা হলেন, কলা অনুষদ থেকে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জবেদা আক্তার (৩.৬২), সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুমি বেগম (৩.৮৩), বিজ্ঞান অনুষদ থেকে রসায়ন বিভাগের শিক্ষার্থী শ্রাবণী আক্তার (৩.৯২), বিজনেস স্টাডিজ অনুষদ থেকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জান্নাত আরা মুন (৩.৭৬), জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রোকাইয়া সালাম (৩.৮২) এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শামছুন্নাহার কেয়া (৩.৭৬)।

    প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ৬ শিক্ষার্থী

      নিজস্ব প্রতিবেদক
      ২ মে, ২০২৩ ১৭:২৫
      নিজস্ব প্রতিবেদক
      প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ৬ শিক্ষার্থী

      বাকৃবি প্রতিনিধিঃ স্নাতকে সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯'পেতে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬ শিক্ষার্থী।

      সোমবার (১ মে) নিজেদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

      বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- ভেটেরিনারি অনুষদের নাজনিন সুলতানা (৩.৮৪২), কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস (৩.৯৮), পশুপালন অনুষদের শারমিন ইসলাম (৩.৮৭৮), কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শান্তা ইসলাম (৩.৯৩৭), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দীন আহমেদ (৩.৯২৯), মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিনতি (৩.৯১৪)।

      প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ শিক্ষার্থী

        নিজস্ব প্রতিবেদক
        ২ মে, ২০২৩ ১৫:২৩
        নিজস্ব প্রতিবেদক
        প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ শিক্ষার্থী

        জাবি প্রতিনিধিঃ নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-১৯ এর জন্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন অনুষদের ছয়জন শিক্ষার্থী।

        সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের মনোনীত করা হয়। এই তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়টি অনুষদের স্নাতক (সম্মানের) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী সকলেই নারী।

        মনোনীত শিক্ষার্থীরা হলেন, কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার (৩.৮), গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (৩.৯১), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার (৩.৯৬), জীববিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের মুমতারিন জান্নাত ঐশী (৩.৯৫), বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত (৩.৯৩), আইন অনুষদের আইন ও বিচার বিভাগের লিমা আক্তার (৩.৮১)।

        স্বর্ণপদক মনোনীত বিউটি আক্তার বলেন, আমি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই বিভাগের পড়াশুনার প্রতি মনোযোগী ছিলাম। তবে স্বর্ণপদক পাবো ভাবিনি৷ পরবর্তীতে নিজ বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেছি৷ সবমিলিয়ে আমি বিভাগের শিক্ষক ও আমার পরিবারের কাছে কৃতজ্ঞ।

        স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে প্রতিবছরের ন্যায় এবারো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ রয়েছে, এরমধ্যে যারা নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল করে তারা এ পদকের জন্য মনোনীত হয়। ফলে শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহ পায়। আর এবারের ফলাফলে সবাই নারী শিক্ষার্থী হওয়ায় মেয়েরা পড়াশুনায় আরো বেশি আগ্রহী হবে।

        উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন খুবির ছয় শিক্ষার্থী

          নিজস্ব প্রতিবেদক
          ২ মে, ২০২৩ ১৪:২
          নিজস্ব প্রতিবেদক
          প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন খুবির ছয় শিক্ষার্থী

          খুবি প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খু্বি) ৬ (ছয়) অনুষদের বিভিন্ন ডিসিপ্লিনের ৬ জন শিক্ষার্থী। গতকাল সোমবার (১ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

          স্বর্ণপদকের জন্য মনোনীতরা হলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের সিএসই ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ- ৩.৯৬), জীব বিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (সিজিপিএ ৩.৯৫), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (সিজিপিএ-৩.৭৫), সমাজবিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (সিজিপিএ-৩.৮৯), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (সিজিপিএ-৩.৫০) এবং চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাসসুম ইমা (সিজিপিএ-৩.৮১)।

          মনোনীতদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল বলেন, 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯' এর জন্য মনোনীত হওয়ার এই অর্জন যেমন আমার, তেমনি এই অর্জন আমার বাংলা পরিবার তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদভুক্ত বাংলা বিভাগের। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি। আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের এবং মা-বাবার আর্দশের পথ ধরেই আমার এই অর্জন ।

          উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতেই ইউজিসি ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৭৮ জনকে মনোনীত করা হয়েছে ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত