ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়বে না

অনলাইন ডেস্ক
২ জুন, ২০২৫ ১৮:৩
অনলাইন ডেস্ক
করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়বে না

আগামী ২০২৫-২৬ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়ছে না। সাধারণ করদাতাদের জন্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগের মতোই বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা অপরিবর্তিত রেখেছেন।

তবে আগামী ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা ২৫ হাজার টাকা বেড়ে ৩ লাখ ৭৫ টাকা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।  কর স্তরের পুনর্বিন্যাস করার প্রস্তাব করা হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, প্রথম সাড়ে তিন লাখ টাকার পরে প্রথম এক লাখ টাকার জন্য ৫ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ ও পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫ শতাংশ এবং বাকি অর্থের ওপর ৩০ শতাংশ হারে কর বসবে।

এ ছাড়া নারী করদাতা ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য করমুক্ত আয়সীমা হলো চার লাখ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা হবে পৌনে পাঁচ লাখ টাকা। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা হবে। আর প্রতিবন্ধী ব্যক্তির মাতা–পিতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা আরও ৫০ হাজার টাকা বেশি হবে।

এদিকে গেজেটভুক্ত জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের জন্য ২০২৬–২৭ অর্থবছর থেকে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ২৮ টাকা

    অনলাইন ডেস্ক
    ২ জুন, ২০২৫ ১৬:৫৯
    অনলাইন ডেস্ক
    ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ২৮ টাকা

    ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

    এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

    সোমবার (২ জুন) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

    এর আগে মে মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৫৭ পয়সা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ১০০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় এলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও

      অনলাইন ডেস্ক
      ৩১ মে, ২০২৫ ১৮:১
      অনলাইন ডেস্ক
      ১০০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় এলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও
      ১০০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় এলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। ছবি: সংগৃহীত

      চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশাল প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে এসেছেন।

      শনিবার (৩১ মে) দুপুরে ঢাকায় পৌঁছান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের এক শীর্ষ কর্মকর্তা। 

      সফরে তার সঙ্গে রয়েছেন প্রায় ১০০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। মোট প্রতিনিধিদলের সদস্য সংখ্যা প্রায় ২০০ জন।

      সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন চীনা বাণিজ্যমন্ত্রী। রোববার তিনি পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং বৈঠকে অংশ নেবেন। ওইদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে উপস্থিত থাকার কথা রয়েছে।

      আগামী ২ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও।

      সফরসূচি অনুযায়ী, একইদিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত হবে। এছাড়া চীনা প্রতিনিধিদলের একটি অংশ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে যাবেন।

      সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, চীনা বাণিজ্যমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ-চীন যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ। তার সঙ্গে আসা প্রায় ১০০ জন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীর প্রতিনিধিদলের মোট সদস্য সংখ্যা ২০০ জনের মতো। আশা করা হচ্ছে, সফরকালে তারা বাংলাদেশে সম্ভাব্য কিছু বিনিয়োগের ঘোষণা দেবেন।

      বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্র জানিয়েছে, সফরকালে দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানির বাধা দূরীকরণ এবং ব্যবসা-বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এ বিষয়ে চীন ইতোমধ্যে গত মার্চে একটি খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের হার ২৪.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে : আসিফ মাহমুদ

        অনলাইন ডেস্ক
        ৩১ মে, ২০২৫ ১৩:১১
        অনলাইন ডেস্ক
        বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের হার ২৪.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে : আসিফ মাহমুদ
        উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

        স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।

        উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫০ কোটি মার্কিন ডলার, যা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।’

        উপদেষ্টা বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ আসল বাবদ পরিশোধ করেছে প্রায় ২০২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬৬ কোটি ডলার-অর্থাৎ ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি।’

        অপর এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘অতি ভারি বৃষ্টিপাতের পরেও এবার জলাবদ্ধতা আগের যে কোনো সময়ের তুলনায় কম হয়েছে। আগে থেকেই পানি প্রবাহ নিশ্চিত করার জন্য ড্রেনেজ ব্যবস্থাপনা ঠিক করা হয়েছিল। এছাড়া, সিটি কর্পোরেশনের কর্মচারীরা বৃষ্টিতে ভিজে রাতভর কাজ করার ফলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়নি।

        কোথাও জলাবদ্ধতা থাকলে, কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করেছেন উপদেষ্টা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পাঁচ দেশে আনুষ্ঠানিক আম রপ্তানি শুরু

          অনলাইন ডেস্ক
          ২৮ মে, ২০২৫ ১৯:১০
          অনলাইন ডেস্ক
          যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পাঁচ দেশে আনুষ্ঠানিক আম রপ্তানি শুরু

          যুক্তরাষ্ট্র, জার্মানি, সৌদি আরব, কাতার ও বাহরাইনে  আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে আম রপ্তানি শুরু হলো।  এসব দেশে ১৩ টনের চালান পাঠিয়ে আজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে আম রপ্তানি উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)  মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

          রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা  বলেন, আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে। কারণ বিদেশে বাংলাদেশের আমের বিপুল চাহিদা রয়েছে। 

          উপদেষ্টা এসময় বলেন, আমের উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে আম উৎপাদন করা হচ্ছে। আম চাষীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কৃষি প্রণোদনা দেয়া হবে। স্বল্প মূল্যে হর্টিকালচার সেন্টার থেকে কৃষকরা উন্নত জাতের আমের চারা পাবেন। প্রণোদনার মাধ্যমে হর্টিকালচার সেন্টারে আমের চারা উৎপাদন বাড়াতে উপদেষ্টা এ সময় নির্দেশ দেন।

          কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সকলকে আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায়। দেশে কৃষি জমির পরিমাণ কমলেও গবেষণা প্রতিষ্ঠানের সুবাদে বিভিন্ন ফসলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। আম চাষের ক্ষেত্রেও উৎপাদন বাড়ানোর প্রযুক্তি ও জাত উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে জোর দিতে হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন। আম চাষি ও রপ্তানিকারকগণ বাগানে আমের ব্যাগিং, প্যাকিং, পরিবহণ, প্রণোদনাসহ বিভিন্ন সমস্যার কথা জানালে উপদেষ্টা বিষয়গুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।

          কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম উপস্থিত ছিলেন।

          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত