শিরোনাম
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাইও গুরুরত আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) ভোররাতে শহরের চৌধুরী বাজারের ডেমেম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জনি এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত সজল সরকার।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জ শহরের নির্দন দাসের বাসায় ভোররাতে একদল চোর আসে। এ সময় বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এক চোরকে ঝাপটে ধরতে গেলে সে জনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় জনিকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে আসলে তাকেও ছুরি মারা হয়।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আর জয়কে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, চুরির উদ্দেশ্যে নয় মূলত জনিকে খুন করার জন্য চোরবেশে কয়েকজন যুবক তাদের বাড়িতে যায়। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।
ওসি তদন্ত সজল সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষ ও ধর্ম অবমাননার অভিযোগ
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়ের বিরুদ্ধে জুলাই আন্দোলন এবং ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে মো. রাসেল ফেসবুকে জুলাই অভ্যুত্থানকে বিভিন্ন ভাবে কটাক্ষ করতে থাকে। এছাড়াও বিভিন্ন সময়ে
ইসলাম ধর্মের বিধিবিধান, আল্লাহকে বর্ণবাদী, কুরআনের আয়াত নিয়ে অবমাননাকর কথা, ইবাদাতকে ছোট করা সহ আলেম সমাজ নিয়ে একের পর এক অবমাননাকর পোস্ট করতে থাকেন। এই সময়ে দেশে স্বৈরাচারী সরকারের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটলে রাসেল সেগুলোকে নিয়েও কটাক্ষ করেন। রাসেল ‘লাল গেঞ্জি’ বলে জেনারেশন "জি" অর্থাৎ জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের কটাক্ষ করেন। সম্প্রতি তিনি মুসলিমদের ধর্মীয় ফরজ বিধান ‘জিহাদ’ নিয়েও তিনি ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেন। রাসেলের মতো '২৩ ব্যাচের শিক্ষার্থী তনয় রায়ও ইসলাম ধর্মের ফরজ বিধান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে।
এ বিষয়ে ফিজিক্স ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তালহা মাহমুদ বলেন, "মো. রাসেল দীর্ঘদিন ধরে ইসলাম, মুসলিম এবং জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্রদের হুমকি দিয়ে আসছেন। আমরা ইতোমধ্যে প্রশাসনের কাছে অভিযোগ জমা দিয়েছি। আশাকরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে আর্কিটেকচার ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুন্সি বলেন, 'ও দীর্ঘদিন থেকে এ ধরনের কাজ করে আসছে।ও প্রায় সময় ছাত্রলীগের পোস্ট শেয়ার দিয়ে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়ে আসছে।পাশাপাশি ইসলাম ধর্মের সুরা অবমাননার মত বিষয় ও করছে।আমি চাইবো প্রশাসন বিশ্বিবদ্যালয়ের প্রচলিত ধারায় তার বিচার করবেন।যেনো পরবর্তীতে কেও এ ধরনের কাজ করতে না পারে।'
ক্ষোভ প্রকাশ করে গণ যোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, আমার দৃষ্টিতে এটি একটি অপরাধ। কারণ আমি এদেশের তৌহিদি জনতার একজন। যারা শুধু নিজের ধর্মকেই নয় অন্য ধর্মকে সম্মান করে। আমার কোনদিন মনে পড়ে না যে আমি যেদিন থেকে নামাজ পড়ি তারপর থেকে অন্য ধর্মকে কোনদিন অসম্মান করছি। সেহেতু তারা আমাদের ধর্মকে ছোট করে কথা বললে আমরা কেন চুপ থাকব।
রাসেল ও তনয়ের ব্যাপারে জানতে চাইলে এ বিষয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হলের প্রভোস্ট প্রফেসর ড. সফিকুল ইসলাম বলেন, 'আমি ইতোমধ্যে একটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি প্রশাসন কে জানিয়েছি। প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।'
এছাড়া শিক্ষার্থীদের ধারণা রাসেল নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। সোস্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট, কমেন্ট, জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি মূলক কথা শিক্ষার্থীদের মনে সংশয়ের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
ভুয়া দুদকের দৌরাত্ম্য কমছে না; বিব্রত দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আইডি খুলে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্র এরই মধ্যে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে।
যদিও এ ধরনের প্রতারণার বিষয়ে দুদক একাধিকবার বিজ্ঞপ্তি ও প্রেস ব্রিফিংয়ে সতর্ক করেছে, তবে সম্প্রতি এমন ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এতে নড়েচড়ে বসে দুদকও, তাৎক্ষণিক বিবৃতিতে জানায় কড়া প্রতিবাদ। তবে সেই প্রতিবাদ নাকচ করে এ ধরনের প্রতারণার ঘটনায় ভুক্তভোগী ও এনসিপি নেত্রী ডা. মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুদককেই দায়ী করেন।
অন্যদিকে গত বৃহস্পতিবার (২৬ জুন) মিতুর প্রতারণার শিকার হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে দুদক মহাপরিচালক বরাবর চিঠি দেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী, যাদের একজন নাদিক মাহমুদ আবার এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। যদিও দুদক বলছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো কর্মকর্তা জড়িত নয়, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ।
এদিকে প্রতারণার অভিযোগে শনিবার (২৮ জুন) রাতে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় চারজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। তারা হলো পিরোজপুরের বাদোলখালী (ফকিরবাড়ী) আ. ছাত্তার কবিরের ছেলে মো. সেলিম, বাগেরহাটের মোরেলগঞ্জের মো. মজিবর রহমান শেখের ছেলে মো. তরিকুল ইসলাম, রাজধানীর মুগদার মো. আব্দুল কাশেমের ছেলে মো. আতিক ও নোয়াখালী সেনবাগ এলাকার মো. আব্দুল হাই সোহাগ।
এ বিষয়ে গতকাল রোববার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ গণমাধ্যমকে বলেন, গত ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হয়। পোস্টটি আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত একজন পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
তারই পরিপ্রেক্ষিতে দুদক, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় শনিবার রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূলহোতা সেলিমসহ চারজন গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড, ব্যাংক চেক, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে।
জানা গেছে, এনসিপি নেত্রী ডা. মিতুর মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি সামনে এলেও এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। এ ধরনের প্রতারকের খপ্পরে পড়ে অন্তত চারজন দুদকে অভিযোগ জানিয়েছেন। তারা প্রত্যেকেই রাজধানীর বিভিন্ন থানায় জিডি করেছেন। রাজধানীর গুলশান থানায় একটি জিডিতে উদয় আহমেদ সবুজ নামের এক ভুক্তভোগী দাবি করেন, প্রতারক চক্র তার বস ইনফিনিটি এইচ সি এম লিমিটেডের চেয়ারম্যানের কাছ থেকে প্রতারণা করে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্র তার বসকে ০১৯২২-০০০৪৭৩ থেকে ফোন করে টাকা দাবি করে। জিডি নম্বর ৬২৫, তারিখ: ১০-৪-২০২৫।
এ ছাড়া রমনা থানার একটি জিডিতে মো. তাজুল ইসলাম নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেডে কোম্পানি সচিব হিসেবে কর্মরত। তাকে দুদকের মহাপরিচালক আকতার হোসেনের পিএস পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে টাকা দাবি করে। এরপর বিভিন্ন কৌশলে প্রতারক চক্র কয়েক ধাপে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। রাজধানীর রমনা থানায় যার জিডি নম্বর-৯২৫, তারিখ: ১৮-৬-২৫। এই ব্যক্তিকেও একই ০১৯২২-০০০৪৭৩ নম্বর থেকে ফোন দেওয়া হয়।
এদিকে গত ২৪ জুন রাতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে তিনটি কল রেকর্ড শেয়ার করে যে পোস্টটি করেন, সেখানেও একই ফোন নম্বর যুক্ত করা হয়। সেই পোস্টে হাসনাত লেখেন, ‘আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে ১ লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর (রেড ক্রিসেন্ট কর্মকর্তা) কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আকতার আর তার ডিডি পরিচয়ে।
মাহমুদা মিতুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা-পয়সার অভাব থাকার কথা নয়, আপনি ১ লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। দুদকের সর্বনিম্ন রেট নাকি ১ লাখ টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আকতার আবার ফোন দিয়ে জানতে চায়, টাকা দেবে কি না? টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে।’
সূত্র: কালবেলা
মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার আসামি ফজরসহ গ্রেপ্তার ৫
কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনার মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
রোবার (২৯ জুন) ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা বাহেরচর গ্রামের সুমন, একই এলাকার রমজান, মো. আরিফ ও মো. অনিক।
কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার মূলহোতা ফজর আলীকে সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতে তোলা হবে।
পুলিশ সদর দপ্তর জানায়, কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
এর আগে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তী সময়ে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।
এ ঘটনার ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুরাদনগর থানা পুলিশ তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তার স্বামী দুবাই প্রবাসী।
মামলার এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তাঁর বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
চবিতে গাঁজা সেবনকালে ৩ ছাত্রীসহ ৯ শিক্ষার্থী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনরত অবস্থায় তিন ছাত্রীসহ নয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
চবি প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিন এবং কলা ঝুপড়ির পার্শ্ববর্তী স্থান থেকে তাদের আটক করা হয়েছে।
প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিন এবং কলা ঝুপড়ির পার্শ্ববর্তী স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। পৃথক দুই গ্রুপে আটক হয়েছেন মোট নয়জন। এর মধ্যে ছয়জন ছাত্র ও তিনজন ছাত্রী। এক গ্রুপে পাঁচজন এবং আরেক গ্রুপে চারজন ছিল। তাদের মধ্যে একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এরই ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গতকাল (বুধবার) দুইটি স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে কাউন্সিলিংয়ের জন্য তাদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়েছে।”
আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “তাদের নাম-পরিচয় আমরা গণমাধ্যম দিচ্ছি না। আমরা চাচ্ছি, উপযুক্ত কাউন্সিলিয়ের মাধ্যমে তাদের মাদক থেকে সরিয়ে আনতে। তারা আমাদের কাছে মুচলেকাও দিয়েছে। আমরা আপাতত সরাসরি অ্যাকশনে না গিয়ে কাউন্সিলিং করছি “
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য