ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

শ্রীমঙ্গলে সেফটিক ট্যাংকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা-হাজি মুজিব

জেলা প্রতিনিধি
২৬ জুলাই, ২০২৫ ১৩:১৯
জেলা প্রতিনিধি
শ্রীমঙ্গলে সেফটিক ট্যাংকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা-হাজি মুজিব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার তরুণের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


শুক্রবার (২৫শে জুলাই) বিকালে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের পক্ষে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে গিয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত রানা নায়েক(১৭) শ্রাবন নায়েক (১৯) কৃষ্ণ রবিদাস (২০) নিপেন ফুলমালি (২৭) এর মৃত্যুতে তাদের পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ করলে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব নিহত তরুণদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। 


আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের পক্ষে প্রতিনিধি হিসেব উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন,সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ,সাবেক যুগ্ন আহ্বায়ক উপজেলা ছাত্রদল নেতা রুমেন চৌধুরী,বিএনপি নেতা দক্ষিণা বিশ্বাস,সেচ্ছাসেবকদল সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন,শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা সোহেল আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা এমদাদুল হক রাজিব, রাজঘাট ইউনিয়নের বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ,বিএনপি নেতা সুমন তাতি,ছাত্রদল নেতা হেলাল,যুবদল নেতা রাজকুমার তাতি,পঞ্চায়েত সভাপতি লালন তাতি প্রমুখ। নিহতদের পরিবারবর্গের নিকট সহায়তার অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।


প্রাসঙ্গিক
    মন্তব্য

    লাতু সীমান্তে ৫ জনকে পুশইন করে বিএসএফ

    জেলা প্রতিনিধি
    ২৬ জুলাই, ২০২৫ ১৩:১৬
    জেলা প্রতিনিধি
    লাতু সীমান্তে ৫ জনকে পুশইন করে বিএসএফ

    মৌলভীবাজারের বড়লেখার লাতু ভারত সীমান্তের কুমারশাইল দিয়ে ৫ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।


    শুক্রবার (২৫শে জুলাই) সকালে উপজেলার কুমারশাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।


    বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সিলেট, বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার সকালের দিকে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তের পাহাড়ি এলাকায় ৫ জনের এ দলটি দিকভ্রান্তের মতো ঘুরাঘুরি করছিলেন। এ সময় টহলরত বিজিবি তাদের আটক করে হেফাজতে নিয়ে যায়। 


    আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, গত এক সপ্তাহের মধ্যে তারা কাজের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তবে বিএসএফ তাদের আটক করে শুক্রবার ভোররাতে বড়লেখা কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করেছে।


    বিজিবি জানায়, তাদের হাতে আটককৃত ৫ জন মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা। আটককৃতদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

      অনলাইন ডেস্ক
      ২৬ জুলাই, ২০২৫ ১২:১৬
      অনলাইন ডেস্ক
      গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

      গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। 


      শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে নিজ বাড়িতে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।


      ওই নেতার নাম ফাইম ভুইয়া। তিনি সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।


      ফাইম ভুইয়া বলেন, গত বছর আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। আজকে বিষয়টি আমার নজরে আসলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম।


      তিনি আরও বলেন, আমকে ও আমার পরিবাকে হেয় করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে আমার নাম দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন থেকে আমার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মৌলভীবাজারে বাবাকে মারধরের অভিযোগে ছেলে গ্রেপ্তার

        জেলা প্রতিনিধি
        ২৫ জুলাই, ২০২৫ ১৯:১৭
        জেলা প্রতিনিধি
        মৌলভীবাজারে বাবাকে মারধরের অভিযোগে ছেলে গ্রেপ্তার

        মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নিজ পিতাকে মারধরের অভিযোগে রুফুল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


        রুফুল মিয়া বাবনিয়া গ্রামের নওয়াব উল্লাহর ছেলে।


        কুলাউড়া থানা সূত্রের বরাতে জানা যায়, রুফুল মিয়া প্রায় সময়ই তার বৃদ্ধ পিতা নওয়াব উল্লাহকে মারধর করত। গতকাল বুধবার (২৩শে জুলাই) তিনি তার পিতাকে মারধর করলে এলাকাবাসীর থানা পুলিশে খবর দেয়।


        পরবর্তীতে এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশ রুফুল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক জানান, রুফুল মিয়াকে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নেতানিয়াহুকে মেরে ‘শহীদ’ হতে চেয়েছিলেন বৃদ্ধা, তার আগেই গ্রেপ্তার

          অনলাইন ডেস্ক
          ২৫ জুলাই, ২০২৫ ১৯:১০
          অনলাইন ডেস্ক
          নেতানিয়াহুকে মেরে ‘শহীদ’ হতে চেয়েছিলেন বৃদ্ধা, তার আগেই গ্রেপ্তার

          ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রকেট লাঞ্চার দিয়ে হত্যা পরিকল্পনার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি কঠিন রোগে আক্রান্ত ওই ইসরায়েলি নারীকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে প্রসিকিউশন।


          প্রতিবেদনে বলা হয়, ওই নারী টার্মিনালি অসুস্থ। অর্থাৎ ব্যক্তি এমন একটি মারাত্মক ও চূড়ান্ত পর্যায়ের রোগে আক্রান্ত, যার আর কোনো নিরাময় বা চিকিৎসা নেই। এর কারণে রোগীর মৃত্যু অবধারিত হয়ে উঠেছে। সাধারণত এ ধরনের অসুস্থতায় ডাক্তাররা রোগীর আয়ুষ্কালের একটা আনুমানিক সময় দেন, যেমন কয়েক মাস বা এক বছরের মধ্যে রোগী মারা যেতে পারেন।


          তেল আবিবের বাসিন্দা এই নারী একজন সরকারবিরোধী কর্মী বলে জানানো হয়েছে। নাম প্রকাশ না করলেও অভিযোগপত্রে বলা হয়েছে, অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। তার ভাষায়, নিজের জীবন ‘উৎসর্গ’ করে বর্তমান সরকার থেকে ইসরায়েলকে ‘বাঁচাতে’ চান তিনি।


          অভিযোগ অনুযায়ী, তিনি এক সহকর্মীকে পরিকল্পনার কথা জানান এবং একটি রকেটচালিত গ্রেনেড কেনার ব্যাপারে সাহায্য চান। একই সঙ্গে নেতানিয়াহুর চলাফেরা, কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ে তথ্য সংগ্রহেও ওই সহকর্মীর সহায়তা চান।


          তবে ওই ব্যক্তি তার প্রস্তাবে রাজি না হয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে যখন বোঝেন যে তিনি থামছেন না, তখনই তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এর ভিত্তিতেই বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়।


          প্রসিকিউশন জানিয়েছে, ওই নারী এখনো বিপজ্জনক হতে পারেন। কারণ তিনি ‘শহীদ’ হতে রাজি বলেও দাবি করেছেন। তাই তাকে গৃহবন্দি রাখার আবেদন করেছে তারা।


          এর আগে ২০২৪ সালেও এক ইসরায়েলি পুরুষ সামাজিকমাধ্যমে নেতানিয়াহুকে হত্যার হুমকি দেওয়ার পর গ্রেপ্তার হন।


          ইসরায়েলে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা বিরল নয়। ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী ইৎসহাক রবিনকে হত্যা করে এক উগ্র-ডানপন্থি ইসরায়েলি, কারণ তিনি ফিলিস্তিনিদের সঙ্গে অসলো শান্তি চুক্তির পক্ষে ছিলেন।


          সূত্র : খালিজ টাইমস


          প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত