শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলন
গুলিতে রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর পুলিশের মামলা
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাড়ির ছাদে বাবার কোলে থাকা অবস্থায় গুলিতে ৬ বছর বয়সী শিশু রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি জানতে চাইলে ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, দীর্ঘ সময়েও তা না হওয়ায় পুলিশ মামলা করেছে। তবে আসামির তালিকায় কারও নাম নেই।
প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই বিকেলে বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকায় চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে মেয়েকে ছাদ থেকে নামাতে যান বাবা দীপক কুমার গোপ৷ কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালালো পরীক্ষার্থী
পিরোজপুরের ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে ফারদিন খলিফা (১৮) নামে এক পরীক্ষার্থীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার এফ করিম আলিম মাদ্রসায় ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দিয়েছে পরীক্ষা কমিটি।
সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্ষ পরিদর্শক চঞ্চল কুমার হালদার বলেন, আজকে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা শেষে উপজেলার এফ করিম আলিম মাদ্রসার ৫ নম্বর কক্ষের ফারদিন খলিফা নামে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে আমাদের অগোচরে নিজের সঙ্গে নিয়ে পালিয়ে যায়। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে—এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা বলেন, ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ পরিদর্শককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে ফারদিন খলিফা নামে ওই পরীক্ষার্থীর কাছ থেকে খাতা উদ্ধার করেছে। পরে বোর্ড কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, এসএইচবিও এর প্রকল্প সমন্বয়ক আরাফাত হোসেনসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে চালের ভরা মৌসুম হওয়া স্বত্বেও দেশে চালের দাম বিগত সব সময়ের চেয়ে বেশি। ফলে সাধারণ মানুষ খাদ্য সংকটে ভুগছে। চলমান মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনে সংকটাপন্ন তৈরী করেছে। গেল কয়েক মাসে দেশে আমন ও বোরো উৎপাদন হয়েছে। কিন্তু দেখা গেছে কৃষক সেই ধানের সঠিক মূল্য পাচ্ছে না। অন্যদিকে একটি গোষ্ঠি কৃষি পন্যের সিন্ডিগেটের সঙ্গে যুক্ত হয়ে নিজেরা লাভবান হচ্ছে। এমন অবস্থায় কৃষি সংস্কার কমিশন গঠনসহ সিন্ডিগেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
নিষিদ্ধ পিরানহা মাছ মজুদদারের এক বছরের কারাদণ্ড
পিরানহা মাছ নিষিদ্ধ ঘোষিত তারপরও বিশাল মজুতে এক বছরের কারাদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০শে জুন) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজারে গোপন তথ্যের ভিত্তিতে মৎস্য আড়তে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। তিনি জানান, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত অভিযানকালে ‘অপূর্ব মৎস্য আড়তে' সরকার ঘোষিত নিষিদ্ধ পিরানহা মাছের বিশাল মজুত পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে মজুতকারি মো. টিটু মিয়া (৫২) কে হাতেনাতে গ্রেফতারপূর্বক অপরাধ স্বীকারোক্তির পর মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারায় ৩ লংঘনের অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মৎস্য প্রায় ২৫৮ কেজি। বিধি অনুযায়ী বিলিবন্দেজের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হামলায় আওয়ামী লীগ সংশ্লিষ্টরা
হামলা চালিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, আহত ১০ গণমাধ্যমকর্মী
চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা চালিয়েছে আওয়ামীলীগ সংশ্লিষ্ট কতিপয় নামধারী গণমাধ্যমকর্মী।সোমবার (৩০ জুন) বেলা ১২ টার দিকে পৌরদিঘীর পাড়ে অবস্থিত সাতক্ষীরা প্রেসক্লাবে তারা হমালার ঘটনা ঘটে।
এসময় দখল করতে আসা মবকে প্রতিহত করতে যেয়ে সন্ত্রাসীদের হাতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন সাংবাদিক।
জানা যায় এই হামলার ঘটনায় মদত দিয়েছেন স্বৈরাচার আওয়ামীলীগের সাথে জড়িত কথিত সাংবাদিক, বহুল আলোচিত আবুল কালাম আজাদ ও কল্যাণ ব্যাণার্জী।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে প্রেসক্লাব শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু নিজেদের স্বার্থ উদ্ধারে প্রেসক্লাবকে ব্যবহার করতে আবুল কালাম আজাদ ও কল্যাণ ব্যাণার্জি এই কমিটির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে।
তারা নিয়ম বহির্ভূত ও গায়ের জোরে অজ্ঞাত স্থান থেকে সাংবাদিক আবুল কাশেম ও আসাদুজ্জামান আসাদকে সভাপতি-সাধারণ সম্পাদক বানিয়ে একটি তথাকথিত প্রেসক্লাবের কমিটি ঘোষনা করেন গত ১৬ মে ২০২৫। এই কমিটিতে আওয়ামীলীগ, যুবলীগের সাথে সংশ্লিষ্টদের স্থান দিয়ে প্রেসক্লাব দখলের পায়তারা করতে থাকে।
একপর্যায়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে আবুল কাশেম ও আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বেলা ১২ টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখল করতে আসে। এসময় যুবলীগ নেতা জি, এম জিন্নাহ, এম বেলাল হোসেন, আ’লীগ নেতা লিটু, তাঁতীলীগ নেতা বাবলু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেতা হাবিবুল বাশার ফরহাদ, সাতক্ষীরা জেলা সৈনিকলীগের সহ-সভাপতি আবুল কালাম ওরফে থাই কালাম, সন্ত্রাসী আমিনুর রহমানসহ ৩০ জনের অধিক সন্ত্রাসীরা প্রেসক্লাবে প্রবেশের চেষ্টা করে।
এসময় প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা দেয়। উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হলে দখল করতে আসা আওয়ামী সন্ত্রাসীরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর লাঠি সোটা নিয়ে হামলা শুরু করে। এতে কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। লাঞ্ছিত হয়েছেন আরো বেশ কয়েকেজন সাংবাদিক। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনার কিছু সময় পর বহিরাগত সন্ত্রাসীরা আবারো দলবদ্ধ হয়ে প্রেসক্লাব দখল করতে আসে। তবে, পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতিতে তারা পিছিয়ে যায় এবং পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
সন্ত্রাসীদের হামলায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আল ইমরান, অমিত কুমার ঘোষসহ কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন।
এদিকে, সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার সকল স্তরের সাংবাদিক মহল ও সুধী সমাজ। একইসাথে অনতিবিলম্বে আবুল কাশেম, আসাদ, নেপথ্যে থাকা আবুল কালাম আজাদ, কল্যাণ ব্যাণার্জীসহ বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন সাতক্ষীরাবাসী।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য