ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক
৩০ জুন, ২০২৫ ১৪:৫৭
অনলাইন ডেস্ক
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে রোববার (২৯ জুন) দুপুরে আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। ওই সময় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ পুলিশকে ঘিরে ধরে হামলা চালায় এবং গ্রেপ্তার হওয়া নজর উদ্দিন নামের এক ব্যক্তিকে ছিনিয়ে নেয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজন এজাহার নামীয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ মে জনতার বাজারে পশুর হাট অপসারণে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের ধরতেই পুলিশের ওই অভিযান চালানো হয়েছিল। ওই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। মামলায় এজাহারভুক্ত ৪২ জন এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জন আসামি রয়েছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিমানভাড়া ছাড়াই বাংলাদেশি আমচাষি যেতে পারবেন আলজেরিয়া, বিনামূল্যে দেওয়া হবে জমিও

    অনলাইন ডেস্ক
    ২৮ জুন, ২০২৫ ১৮:২২
    অনলাইন ডেস্ক
    বিমানভাড়া ছাড়াই বাংলাদেশি আমচাষি যেতে পারবেন আলজেরিয়া, বিনামূল্যে দেওয়া হবে জমিও

    বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানির পাশাপাশি আলজেরিয়ায় আম চাষ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ আলজেরিয়া। এজন্য বাংলাদেশি কৃষকদের জন্য বিমানভাড়া ছাড়াই আলজেরিয়া ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধা দেবে দেশটি।

    শুক্রবার (২৭ জুন) চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের (বিএবিএফ) যৌথ আয়োজনে এক কনফারেন্সে এসব তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।

    রাষ্ট্রদূত সাইদানি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক প্রযুক্তি কেন্দ্র গড়ে তুলতে চায় আলজেরিয়া। একইসঙ্গে দুই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান চালুর পাশাপাশি রপ্তানি-আমদানির জন্য সরাসরি কার্গো ফ্লাইট চালুর আশ্বাস দেন তিনি।

    তিনি বলেন, “আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ, যেখানে পর্যটন খাতেও অপার সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশ থেকে কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে গিয়ে আমাদের দেশের মাটির গুণাগুণ যাচাই করতে চাই—কোন জাতের আম সেখানে সবচেয়ে উপযোগী, তা নির্ধারণ করতে।"

    চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবিএফ সভাপতি মো. নূরুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক আলী হায়দার।

    এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা এবং কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অনেকে।

    প্রসঙ্গত, এর আগে গত ২৮ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন।
     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু ‍মিয়া মারা গেছেন

      অনলাইন ডেস্ক
      ২৮ জুন, ২০২৫ ১২:৫৫
      অনলাইন ডেস্ক
      ৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু ‍মিয়া মারা গেছেন

      বিনা পারিশ্রমিকে ৩ হাজারের বেশি কবর খনন করা সেই মনু মিয়া মারা গেছেন। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্রামের বাসিন্দা তিনি।

      শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়সিদ্দি ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম।

      কবর খুঁড়ে তিনি পার করে দিয়েছেন তার ৬৭ বছরের জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বখশিস না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর।

      দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানী জমি বিক্রি করে বেশ কয়েক বছর আগে কিনেছেন একটি ঘোড়া। এই ঘোড়ার পিঠে তিনি তুলে নেন তার যাবতীয় হাতিয়ার-যন্ত্র। সেই ঘোড়ায় সওয়ার হয়েই শেষ ঠিকানা সাজাতে মনু মিয়া ছুটে চলতেন গ্রাম থেকে গ্রামে। তবে সে ঘোড়াটিও মারা যায় এ বছর ১৬ মে। 

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        টেলিগ্রামে প্রেম,মাদরাসা ছাত্রীকে যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার-১

        জেলা প্রতিনিধি
        ২৫ জুন, ২০২৫ ১৯:৪১
        জেলা প্রতিনিধি
        টেলিগ্রামে প্রেম,মাদরাসা ছাত্রীকে যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার-১

        নোয়াখালীর সদর উপজেলায় এক কিশোরী মাদরাসা ছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনায়  প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৬।    

        বুধবার (২৫ জুন) দুপুরের দিকে র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা জেলার  শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  

        গ্রেপ্তার শুভজিৎ মণ্ডল (১৯) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে।

        প্রেস বিজ্ঞপ্তি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভিকটিম নোয়াখালীর সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর সঙ্গে ফেসবুক ম্যাসেনঞ্জারে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ অভিজিতের। এরপর অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিচয়ের সূত্র ধরে গত ৭ মে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে বাগিয়ে ঢাকা নিয়ে যান। পরবর্তীতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যান। যাত্রাবাড়ীতে তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে ওই তরুণ কিশোরীর গয়না ও টাকা কৌশলে হাতিয়ে নিয়ে ননে। একপর্যায়ে আবাসিক হোটেলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেয়। ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা গত ১৫ জুন বিকালে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।

        র‍্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আরও বলেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।  মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী গ্যাং সাব্বিরকে গ্রেপ্তারে কার্যক্রম চলমান রয়েছে।  

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

          অনলাইন ডেস্ক
          ২৩ জুন, ২০২৫ ১৪:৫৮
          অনলাইন ডেস্ক
          টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

          টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

          এই নির্দেশনা জারি করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম।

          রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসন থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকদের বহনকারী হাউসবোট চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

          এছাড়াও, জেলার অন্যান্য পর্যটন স্পটে ভ্রমণকালে জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

          এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, প্রতি বর্ষায় হাওরের জলজ জীব ও পাখিদের প্রজননকালীন সময় হওয়ায় অতিরিক্ত নৌযান চলাচল পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই এই সিদ্ধান্ত যথাযথ ও সময়োপযোগী।

          পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা জানান, টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এই এলাকায় পর্যটন অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। টাঙ্গুয়ার হাওরে গত ২০ বছরে ৭০ ভাগ জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে। যদিও এ নিয়ে গবেষণা নেই। আমরা চাই, এ নিয়ে সুনির্দিষ্ট গবেষণা হোক। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কাজ করুক।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত