শিরোনাম
বাকৃবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি ড. আনিসুর, সম্পাদক ওয়াশিম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান মজুমদার (টিটু) এবং সাধারণ সম্পাদক হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে. জে. ওয়াশিম ইকবাল চৌধুরী মনোনীত হয়েছেন ।
রবিবার (২২ জুন) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে 'দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৫' অনুষ্ঠিত হয়।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আসমাউল হুসনা নূপুর ও মুনসুন ফারজানা মোমী, সহ-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন জিম, সাংগঠনিক সম্পাদক কাজী শাকিল, কোষাধ্যক্ষ মো মোবারক হোসেন, দপ্তর সম্পাদক মেহবুবা আক্তার সায়মা, ব্যবস্থাপনা সম্পাদক সুমাইয়া নূর, মূদ্রণ ও প্রকাশনা সম্পাদক, যোগাযোগ সম্পাদক সানজানা জেবিন, ক্রীড়া সম্পাদক মো হাফিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুন্না দে, সাহিত্য সম্পাদক আফিয়া সাইয়ারা অর্ণি, তথ্যপ্রযুক্তি ও নথিপত্র বিষয়ক সম্পাদক দিগন্ত দত্ত, জনসংযোগ সম্পাদক জুবাইরিয়া বিনতে হোসাইন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক খালিদ মাহমুদ।
এছাড়াও সকল পদের সহকারী হিসেবে ১১ জনসহ মোট ২৯ জন এ কমিটিতে মনোনীত হয়েছেন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে নকশার আলোকে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ করতে কমিটি গঠন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় জলাশয়ের চারপাশে রিটেইনিং স্ট্রাকচার নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরামর্শক প্রতিষ্ঠানের প্রণীত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত মূল নকশা ও ডিটেইল ড্রইং পর্যালোচনা করে সংস্কারের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২২ জুন) উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এলপিআইসি (লোকাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি)–এর সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে এবং সদস্যসচিব উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম। ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, সংস্কারকাজ ডিপিপিতে বরাদ্দকৃত অর্থের মধ্যেই সম্পন্ন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অধ্যাপক ড. তপন কুমার সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, হলের প্রভোস্ট, প্রকৌশলীবৃন্দ ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।
অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা দাবি রাবি ছাত্রশিবিরের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাডেমিক, প্রশাসনিক, আবাসন সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কারসহ ২০টি সেগমেন্টে মোট ১২৫টি প্রস্তাবনা রাবি প্রশাসনের কাছে উপস্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।
রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবিগুলো উপস্থাপন করে। এর আগে উপাচার্যের কাছে তাদের প্রস্তাবনা জমা দেন।
তাদের দাবির সেগমেন্টগুলো হলো: অ্যাকাডেমিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কার, আবাসন সংক্রান্ত সংস্কার, খাদ্য ব্যবস্থাপনা সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, চিকিৎসা কেন্দ্র সংস্কার, পরিবহন ব্যবস্থায় সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় উপাসনালয় সংস্কার, টিএসসিসি সংস্কার, বিভিন্ন সংগঠনগুলোর অবকাঠামো অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনা, বিভিন্ন একাডেমিক, আবাসিক ও প্রশাসনিক ভবনগুলোর ওয়াশরুম সংস্কার, ভর্তি ও ফরম ফিলাপে পেমেন্ট সিস্টেম আধুনিকীকরণ, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা এবং শিক্ষার্থীদের অন-ক্যাম্পাস চাকরির ব্যবস্থা করা।
এসময় তারা ৩১ জুলাইয়ের মধ্যে রাকসু নির্বাচন সম্পন্ন করা এবং এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা দেওয়ার দাবি জানান।
রাবি ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দায়িত্ব গ্রহণের ৮ মাস পার হয়ে গেলেও তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি এই প্রশাসন। আমাদের প্রদত্ত যেসব দাবি স্বল্প সময়ের মধ্যে সংস্কার সম্ভব, সেই দাবিগুলো নিয়ে প্রশাসন কাজ শুরু না করলে আমরা মাঠের আন্দোলনে নামতে বাধ্য হবো।
ঢামেক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ৫ দফা দাবিতে অনড়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন। আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন। বরং, সরকারের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টাকে সরেজমিনে উপস্থিত হয়ে ফজলে রাব্বী হল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২২ জুন) ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আব্দুল্লাহ আল নোমান ও তৌহিদুল ইসলাম তানভীর।
তারা বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে থেকে কোনো ইতিবাচক সমাধান বের হয়ে আসেনি। কর্তৃপক্ষ ৫ দফা দাবির অগ্রগতির বিষয়ে আমাদের কোনো নির্দিষ্ট রূপরেখা বা সময়সূচি দিতে পারেনি। ফলে আমরা চরম অনিশ্চয়তা ও হতাশায় রয়েছি।
শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়ে দেন, আন্দোলন চলাকালীন তারা হল ত্যাগ করবেন না এবং হলে অবস্থান করেই আন্দোলন চালিয়ে যাবেন।
আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে একটি প্রতিনিধিদলসহ ফজলে রাব্বী হলে সরেজমিনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে ৫ দফা দাবির সমাধানে একটি সুস্পষ্ট ও কার্যকর রূপরেখা তুলে ধরতে হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত

মন্তব্য