শিরোনাম
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় আগাম প্রস্তুতি রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলোর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় আগাম প্রস্তুতির সম্পূর্ণ করেছে রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলো।
আগামীকাল ৩১ মে (শনিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২০২৫ সেশনের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা।
সরেজমিনে দেখা যায়, আগামীকালের পরিক্ষা কে কেন্দ্র রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলো সকাল থেকে তাদের হেল্প ডেক্স প্রস্তুতসহ নানা কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছে। আগামীকাল শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে
রাজশাহী কলেজের বাহিরে প্রায় দশটির অধিক বিভিন্ন সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্য কেন্দ্র, অভিভাবকদের জন্য বিশ্রামের জায়গা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রিক রাখার ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ। আগামীকালের পরিক্ষার বিষয়ে প্রতিটি সংগঠনের পক্ষে থেকে জানানো হয় তারা শিক্ষার্থীদের সহায়তায় নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, এ বছর রাজশাহী কলেজে ২৪ টি বিভাগের ৪,২৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৫,৮৫৭ জন পরিক্ষার্থী।
১৫,৮৫৭ জন পরিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৮০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৮,৮৪২ জন, মানবিক বিভাগে ২,৪৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৫,৬৯৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০৫টি আসনের বিপরীতে ১,৩২০ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।
এছাড়াও আগামীকালের পরিক্ষা কে কেন্দ্র করে কলেজ প্রশাসনের পক্ষে থেকেও সার্বিক বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রাবির বিষয় পছন্দক্রম শেষ কাল, পূরণ না করলে প্রার্থিতা বাতিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দ করার সময় শেষ হচ্ছে আগামীকাল শনিবার (৩১ মে)। এ প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৬ মে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্ব স্ব ইউনিটের নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
ইউনিটগুলোর নোটিশ অনুযায়ী, এসব ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ হয় ২৬ মে থেকে, যা শেষ হবে আগামীকাল শনিবার (৩১ মে) রাত ১২টায়। এ তারিখের ভিতরেই অনলাইনে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। ফরম পূরণ না করলে সংশ্লিষ্ট ইউনিটে তার ভর্তির কোনো সুযোগ থাকবে না।
বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ওই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।
‘এ’ ইউনিটে আগামী ২ জুন বিভাগসমূহের নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১৬ জুনথেকে শুরু হবে।
আরও পড়ুন
‘বি’ ইউনিটে প্রথম নির্বাচন তালিকা ৪ জুন প্রকাশিত হবে। প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৬ জুন ও ১৭ জুন অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের এদিন সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নম্বর কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে।
ভর্তি কার্যক্রম ১৬ জুন হতে ১৯ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ভর্তির আর কোন সুযোগ থাকবে না।
‘সি’ ইউনিটে ১ম নির্বাচন তালিকা ৪ জুন বিকেলে ও দ্বিতীয় নির্বাচন তালিকা ২১ জুন বিকেলে প্রকাশ করা হবে। প্রথম ভর্তির সম্ভাব্য তারিখ ১৬ থেকে ১৮ জুন। আর দ্বিতীয় ভর্তির সম্ভাব্য তারিখ ২৩ থেকে ২৪ জুন বলে জানানো হয়েছে।
রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির, সম্পাদক তাসিন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’-এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহির আমিনকে সভাপতি ও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট -এর ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাসিন খান কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ( ৩০ মে ) ৩৩ সদস্যবিশিষ্ট একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে.এ.এম. সাকিব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফাইনান্স বিভাগের শিক্ষার্থী নুসরাত ঈশিতা এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো: আব্দুর রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আব্দুল বারিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আইন বিভাগের শিক্ষার্থী মো: মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এস.এম রিজন, প্রচার সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাইনুল ইসলাম রাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক আরবি বিভাগের রাকিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক আরবি বিভাগের ইমরান হাসান ও গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সমাজকর্ম বিভাগের মোছা. নুসরাত জাহান নওরিন।
ছাত্রকল্যাণ সম্পাদক ইতিহাস বিভাগের মো: ফেরদৌস শরিফ, ক্রীড়া সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের শাহিন ইসলাম, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক লোকপ্রশাসন বিভাগের মাসকোয়াত হাসান সৌমিক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবু ছালেহ শোয়েব দায়িত্ব পালন করবেন৷
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের হাসিব জাওয়াদ,আরবী বিভাগের মো: লাবু হোসেন, সমাজকর্ম বিভাগের জাকিয়া ইসলাম রোজা, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মো: আল ফারাবি, আরবি বিভাগের মো: হাবিবুল্লাহ বাহার, সমাজকর্ম বিভাগের শাহজাহান তপু ও স্পোর্টস সায়েন্স বিভাগের মো: কাউসার হোসেন।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, পরিবহণ, খাদ্য সংকট নিরসন, সর্বোপরী শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের মতো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’।
খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকীর দোয়া অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) -এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন সাব সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি নিহত হন। জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক ছিলেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, খান বাহাদুর আহসানউল্লাহ হলের প্রভোস্ট শরীফ মোহাম্মাদ খান।
আরও পড়ুন
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব ক্বারী মুফতি আবদুল কুদ্দুস।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী
টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণবন্ত ও বুদ্ধিবৃত্তিক সংগঠন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ২০২৫-২৬ সেশনের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। যুক্তি, বাকপটুতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী ও সক্রিয় শিক্ষার্থীরা।
২৯ মে (বৃহস্প্রতিবার) ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সাবেক সভাপতি মোসা রোকসানা খাতুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেখ মোহসিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে গণিত বিভাগের জামিরুল ইসলাম মিয়াজী নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মহসিন বলেন, "মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ক্লাব হচ্ছে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি। চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ক্লাব বিতর্ক চর্চা ও প্রসারের কাজ করে যাচ্ছে। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আমি সবাইকে সাথে নিয়ে বিতর্ক চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি যুক্তিবাদী চিন্তাই দেশের মানুষকে যেকোনো সংকটে পথ দেখাতে পারে।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিয়াজী বলেন, "এই দায়িত্ব আমাকে বিতর্কচর্চার ক্ষেত্রকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, যুক্তিভিত্তিক চিন্তা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নেতৃত্ব —এই বিষয়গুলোর সমন্বয়ে আমরা মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের পথচলা আরও বেশি মসৃণ করে তুলতে পারবো।"
কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মাহবুব জুবায়ের, গণিত বিভাগের উম্মে হাবিবা অরভী। সহ-সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের জান্নাতুল নাঈম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের এস এম নাসিমুল হাসান, অর্থনীতি বিভাগের সাবিকুন্নাহার নিউলী, গণিত বিভাগের মো. মনতাসির রহমান জুনায়েদ।
সাংগঠনিক সম্পাদক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মারজিয়া নূর অর্ণ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মো. শেহাব উদ্দিন, বিতর্ক বিষয়ক সম্পাদক মো. সাজিদ আল হাসান, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মোসাম্মৎ জোয়াইরিয়া আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের মো. সাফিন, মিডিয়া সম্পাদক আবু হাঞ্জালা মেরিন, তাহমিনা ইয়াসমিন তিথি ও সৌমিতা দাস, এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনজামামুল হক জয়, ম্যানেজমেন্ট বিভাগের মোসাম্মৎ মেহেরুন নেসা, মো. হাবিবুর রহমান, ফার্মেসি বিভাগের সাব্বির আহমেদ শাওন, বায়োটেকনোলজি বিভাগের শিবাশীষ সরকার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. বাদল মিয়া ও রিফাত হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল্লাহ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিন তাসনিম রেশমা সহ আরও অনেকে।
নতুন কমিটির ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। সকলের প্রত্যাশা, নতুন নেতৃত্বে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি যুক্তিভিত্তিক চিন্তা, বিশ্লেষণ এবং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল মঞ্চ হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।
মো.জাহিদ হোসেন/
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য