ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানীমূলক স্লোগান দিয়ে হামলা চালান রাবির ছাত্রজোট

ক্যাম্পাস প্রতিনিধি
২৮ মে, ২০২৫ ২০:২৩
ক্যাম্পাস প্রতিনিধি
শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানীমূলক স্লোগান দিয়ে হামলা চালান রাবির ছাত্রজোট

গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহবাগ বিরোধী ঐক্যে'র আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানীমূলক স্লোগান দিয়ে হামলা চালায় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বাম সংগঠনের নেতাকর্মীরাও এ হামলায় অংশ নেন।

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় শাহবাগ বিরোধী ঐক্যে'র আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের  শাহবাগ বিরোধী ঐক্যের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম।

লিখিত বক্তব্য তাঁরা জানান, 'তথাকথিত গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে বাম-শাহবাগী গোষ্ঠী সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিল ডাকেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি কিছুটা বিলম্ব করি। যখন জানতে পারি তারা কর্মসূচি করছেন না তখন পরিবহন চত্বরের একটি ফাঁকা জায়গায় আমরা সমবেত হই। পরিবহন চত্বরে শাহবাগ বিরোধী ঐক্য'র বিভিন্ন সংগঠক ও নেতৃবৃন্দ যখন বক্তব্য দিচ্ছিলেন।  ঠিক সেই মুহূর্তে বাম সংগঠনের গুটিকয়েকজন মশালধারী আমাদের শিক্ষার্থীদের 'রাজাকার, জামাআত-শিবির' বলে বুলিং করে। তারা স্লোগান দিয়ে বারবার মশাল নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। ইচ্ছে করেই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভিক্টিম কার্ড খেলার পুরোনো চেষ্টা চালায়। এক পর্যায়ে আমাদেরকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। কিছু ডিলের আঘাতে আমাদের সহযোদ্ধা তারেক আহত হয়। এরপরই মূলত ঘটনার সূত্রপাত ঘটে। 

উল্লেখ্য তাদের পূর্বঘোষিত মিছিল সন্ধ্যা সাড়ে টায় হওয়ার কথা থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা শুরু করে রাত সাড়ে  ৮টায়।

এসময় তিনি আরো বলেন, "শাহবাগে মব ক্রিয়েট করে দেশে হাসিনার ফ্যাসিবাদের বীজ রোপণ করেছিলো লাল সন্ত্রাসীরা। ইনসাফ ও ন্যায়ের লড়াইয়ে আঞ্জাম দিতে গতকাল রাবিতে সেই শাহবাগতন্ত্রের বিরুদ্ধে আমরা 'শাহবাগবিরোধী ঐক্য' একত্রিত হয়েছিলাম। শাহবাগই মূলত হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠতে সহযোগিতা করেছে। পাশাপাশি চব্বিশ পরবর্তী বাংলাদেশে 'রাজাকার, জামাআত -শিবির' ট্যাগ দিয়ে যারা দেশের নাগরিকদের নাগরিক অধিকার ও মানবিক অধিকারকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে। তবে এ লড়াই হবে আইনি লড়াই, এ লড়াই হবে বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলও লালবাহিনীর ফাঁদে পা দিয়ে বিবৃতি ও মিছিল করেছে বলে তারা বলেন, ১৩ সালে শাহবাগে সৃষ্ট মবের পরিপূর্ণ বিরোধিতা করেছিলো ছাত্রদল। শাহবাগবিরোধী ঐক্যের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে আমরা ছাত্রদলকে পাশে পাবো ভেবেছিলাম। কিন্তু শাহবাগ নিয়ে ছাত্রদলের বর্তমান স্ট্যান্ড চরমভাবে প্রশ্নবিদ্ধ। অথচ এই শাহবাগই বিএনপির সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীদের ডিহিউম্যানাইজ করে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলা সাজিয়ে ফাঁসির সম্মতি উৎপাদন করেছিলো।

এসময় ছাত্র মিশনের সভাপতি জি এ ছাব্বির বলেন, "আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তারা বলেছে আমরা সরেজমিনে ঘটনার পর্যবেক্ষণ করেছি এবং এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে বিচারিক কার্যক্রম শুরু করা হবে দ্রুতই। তারা (বাম) যখন প্রশাসন ভবনের মধ্যে ছিলো তখন আমরা প্রশাসনের কাছে জানাই, আমরা ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে চাই। আপনারা তাদের (বাম) ডাকেন আমরা তাদের সাথে বসে মিউচুয়াল করতে চাই। ছাত্র উপদেষ্টা, প্রক্টর তাদেরকে অনেক অনুরোধ করেছে মিউচুয়াল করতে কিন্তু তারা রাজি হয়নি। আরেকটি খুব হাস্যকর বিষয় হচ্ছে, ছাত্রদল ক্যাম্পাসে এসে দাবি করে প্রোক্টরের পদত্যাগের। যেখানে সমস্যা হয়েছে বামদের সাথে আমাদের সেখানে ছাত্রদলের এ ধরনের দাবি হাস্যকর।"

এসময় বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক মো. মাহফুজার রহসান, সাবেক সমন্বয়ক মো. নুরুল ইসলাম শহীদ, ছাত্র মিশনের সদস্য সচিব জসীম বানা উপস্থিত ছিলেন।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের সংঘর্ষে আহত ১০

ক্যাম্পাস প্রতিনিধি
২৮ মে, ২০২৫ ২০:১৫
ক্যাম্পাস প্রতিনিধি
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের সংঘর্ষে আহত ১০

শাহাবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'শাহাবাগবিরোধী ছাত্র ঐক্য' মঞ্চের বিক্ষোভ মিছিল চলাকালীন 'গণতান্ত্রিক ছাত্রজোট'-এর মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় দুপক্ষের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের পরিববন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ২ পক্ষের প্রায় ১০ জন আহত হওয়ার খবর শোনা গেছে। 

আহতরা হলেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারিক আশরাফ, ছাত্র গণমঞ্চ আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাউসার আহমেদ ও সদস্য আহমেদ ইমতিয়াজ। 

অন্যদিকে শাহবাগবিরোধী ঐক্যমঞ্চের শাহরিয়ার তারিফ, তরিকুল, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম শহীদ ও জি এ সাব্বির ও নওসাজ্জামান (শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক।)

শাহবাগবিরোধী ঐক্যমঞ্চের নওসাজ্জামান বলেন, আজকের আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা পেছন থেকে মশাল নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি-সহ ৬ জন আহত হয়েছে। এর দায় তাদের নিতে হবে। 

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের রাকিবুল ইসলাম (ছাত্র ইউনিয়নের সভাপতি) বলেন, জামায়াত নেতা রাজাকার এটিএম আজহারের দায়মুক্তির বিষয়ে আমরা মশাল মিছিলের আয়োজন করি। এসময় কয়েক দফায় ছাত্রশিবিরের ক্যাডাররা আমাদের উপর আক্রমণ করে। 

তিনি আরো বলেন, এ হামলার নেতৃত্বে ছিল ছাত্রমিশনের সভাপতি জি এ সাব্বির ও শিবিরের মিডিয়া, প্রচার সম্পাদক নওসাজ্জামান এবং ছাত্রশিবিরের বিভিন্ন হলের সভাপতিরাও ছিল।

মন্তব্য

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

অনলাইন ডেস্ক
২৮ মে, ২০২৫ ১৯:১৭
অনলাইন ডেস্ক
জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. অণিমা রায়৷ তিনি অধ্যাপক ড. ঝুমুর আহমেদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (২৮মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন, কলা অনুষদ-কে সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অণিমা রায়কে পরবর্তী ৩ বছরের জন্য সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আগামীকাল ২৯ মে থেকে কার্যকর হবে।

মন্তব্য

উপাচার্যের কর্মশালা দিয়ে রাবিপ্রবিতে সপ্তাহব্যাপী বিতর্ক উৎসব শুরু

ক্যাম্পাস প্রতিনিধি
২৮ মে, ২০২৫ ১৮:৩৭
ক্যাম্পাস প্রতিনিধি
উপাচার্যের কর্মশালা দিয়ে রাবিপ্রবিতে সপ্তাহব্যাপী বিতর্ক উৎসব শুরু

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিতর্ক উৎসব।

উদ্বোধনী দিনে সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এশিয়ান সংসদীয় বিতর্কের উপর দেড় ঘন্টাব্যাপী কর্মশালা পরিচালনা করেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

কর্মশালায় বিতর্ক পরিচিতি, বিতর্কের মূল কাঠামো, এশিয়ান সংসদীয় বিতর্কের আদ্যোপান্ত, দল গঠন ও দলীয় অনুশীলন সহ বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন রাবিপ্রবি উপাচার্য। 

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ আয়নুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন রাবিপ্রবির সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর মোঃ মাঈনুদ্দিন।

আয়োজকরা জানান, বিতর্ক শুধু যুক্তির অনুশীলন নয়, এটি সহনশীলতা, শৃঙ্খলা ও দলগত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ার একটি প্ল্যাটফর্ম। তাই বিতর্কচর্চা বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমের একটি শক্তিশালী স্তম্ভ হয়ে উঠতে পারে। এই দর্শন থেকেই রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজন করছে "সাংগঠনিক সপ্তাহ ২০২৫", যেখানে সপ্তাহব্যাপী বিতর্কের বিভিন্ন আয়োজনের পর নতুন বিতার্কিকদের অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই ভবিষ্যতের যুক্তিবান, মানবিক এবং সচেতন প্রজন্ম।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিতর্কের বিভিন্ন বিষয়ের উপর কর্মশালা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মাভাবিপ্রবিতে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শামীম - সম্রাট

    অনলাইন ডেস্ক
    ২৮ মে, ২০২৫ ১৮:৩৫
    অনলাইন ডেস্ক
    মাভাবিপ্রবিতে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শামীম - সম্রাট

    টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “৷ কমিটি রিভিল এন্ড মেম্বারস মিট-আপ ২০২৫ ” শীর্ষক এক বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

    মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আয়োজনে ঘোষিত হয় নতুন নেতৃত্বের নাম। অনুষ্ঠানে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় কার্যনির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করেন তৎকালীন সভাপতি মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক এস. কে. সাকিব ভূঁইয়া। একইসঙ্গে তাঁরা আনুষ্ঠানিকভাবে চতুর্থ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করেন।

    নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মো. শামীম কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিএমবি বিভাগের শিক্ষার্থী মো. ‌শাহিদুল ইসলাম সম্রাট।

    এই কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি সাফী সাদিক (পরিসংখ্যান), যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিম, নাজমুস সাকিব সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক ‌(পদার্থ বিজ্ঞান) ও  (ইএসআরএম), সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রবিন (সিএসই), বশিরুল হাসান (টিই), এনামুল কবির (এফটিএনএস), সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাইন মাহমুদ (সিএসই), দপ্তর সম্পাদক হযরত শাহজালাল (পরিসংখ্যান), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাতুল ইসলাম (পরিসংখ্যান), উপ-প্রচার সম্পাদক ফাহিমুল ইসলাম (সিএসই), সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুর রহমান (পরিসংখ্যান) ও সৌম্য দাস করুণা (সিএসই), ক্রীড়া সম্পাদক (ইএসআরএম), শিক্ষা ও গবেষণা সম্পাদক শান্ত কুমার প্রামাণিক (হিসাববিজ্ঞান), পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব (ইএসআরএম) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

    অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. মো. ইকবাল মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‌মাভাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম।

    "কমিটি রিভিল এন্ড মেম্বারস মিট-আপ ২০২৫” এ ছিল নানা আকর্ষণীয় আয়োজন। ছেলেদের জন্য সেভ বেলুন , মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সবার জন্য নাস্তা ও চা-আড্ডা মিলিয়ে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়।

    নবনির্বাচিত সভাপতি মো. শামীম কবির বলেন, “গাজীপুর জেলার শিক্ষার্থীদের জন্য এই অ্যাসোসিয়েশনটি একটি পরিবার, এক ভরসার স্থান। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমরা এলামনাই, সাবেক সদস্য এবং সকল শিক্ষার্থীদের সহযোগিতায় অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও সক্রিয় করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এলামনাইদের সঙ্গে সুদৃঢ় নেটওয়ার্ক গড়ে তুলে ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কর্মশালা এবং নেতৃত্ব বিকাশ ও প্রতিভা উন্মোচনে সহায়ক বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচির আয়োজন করবো।"

    সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সম্রাট বলেন, “ নতুন কমিটির পক্ষ থেকে আমাদের মূল লক্ষ্য হবে গাজীপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী, সহায়ক ও প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা আগামিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা এবং নেতৃত্ব বিকাশের কার্যক্রম চালু করবো, যাতে সদস্যরা নিজেদের প্রতিভা বিকাশে সুযোগ পায়। আমরা চাই অ্যাসোসিয়েশন একটি পরিবারের মতো হোক—যেখানে সকল সদস্য একে অপরের পাশে থাকবে।"

    প্রাসঙ্গিক
      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত