শিরোনাম
জবি প্রেসক্লাবের নির্বাচন ১১ মে
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রগতিশীল চিন্তাধারা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) নির্বাচন বৃহস্পতিবার (১১ মে) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সংগঠনটির বর্তমান সভাপতি ও নির্বাচন সমন্বয়কারী মো. মোস্তাকিম আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘জবি প্রেসক্লাব বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সাংবাদিক সংগঠন। সত্য প্রকাশে প্রেসক্লাব কখনো আপোস করে না। এরই ধারাবাহিকতায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ১১ মে নতুন কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন ফরম গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় ৪০৪ নম্বর কক্ষে ভোটগ্রহণ হবে। একই দিন বেলা সাড়ে ৩টায় ভোটের ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘নির্বাচন সকলের সহযোগীতায় অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচিত নেতৃত্ব সংগঠনকে আরও বেশি গতিশীল করবে বলে আশা করি।’
সাকিবুল ইসলাম/
শিক্ষার্থীদের নানামুখী সমস্যা নিরসনে ইবি ছাত্রলীগের ৩৩ দাবি
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন সমস্যা দূরীকরণে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (৯ মে) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপিটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভুঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ প্রমূখসহ ছাত্রলীগের অর্ধশত কর্মী।
স্মারকলিপিতে ছাত্রলীগের পক্ষ থেকে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, আবাসিক সংকট নিরসন, মেগা প্রজেক্ট বাস্তবায়ন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত, মাদক ও র্যাগিং নির্মূলসহ উপাচার্য বারবর ৩৩ দফা দাবি করা হয়েছে।
আরও পড়ুন: ইবিতে ছাত্রলীগের ৩৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপিতে যা আছে
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের অফিসারদের আমাদের যখন প্রয়োজন তখন পাওয়া যায় না। দুপুর ১ টার পরতো কাউকেই দেখা যায় না। কল দিলে বলে কালকে আসেন, ব্যস্ত আছি, লাঞ্চের পর আসেন। আমাদের দাবি এগুলো বন্ধ করা আর তাদের জবাবদিহিতা নিশ্চিত করা। এছাড়াও দাবিগুলোর বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, স্মারকলিপিতে আমাদের যে ৩৩টি পয়েন্ট রয়েছে এর প্রত্যকটিই সাধারণ শিক্ষার্থীদের জন্য যৌক্তিক দাবি। এই দাবিগুলো সবকয়টাই সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের কোনো নিজস্ব দাবি নয়। আমরা চাই স্বাধীনতা পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় দ্রুত আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হোক।
এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আপনাদের দাবিদাওয়া গুলোর সাথে আমরা সম্পূর্ণ একমত। ইনশাআল্লাহ এগুলো করতে পারলে শুধু আপনাদের না আমাদের মধ্যেও স্যাটিসফ্যাকশন তৈরি হবে।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ মে) সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে দৈনিক আমার সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নবাব মো: শওকত জাহান কিবরিয়াকে সভাপতি এবং দৈনিক কালবেলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি নওশাদ আল সাইম (ফটোগ্রাফার), যুগ্ম সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা ভট্টাচার্য (পূর্ব-পশ্চিম বিডি), সাংগঠনিক সম্পাদক শাকিল বাবু (প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক- রোকন বাপ্পী (দৈনিক খোলা কাগজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন (স্বদেশ প্রতিদিন) হিসেবে নির্বাচিত হয়েছে।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- নিহার সরকার অংকুর (দেশ রূপান্তর), সিফাত শাহরিয়ার প্রিয়ান (আরটিভি অনলাইন), বায়েজিদ হাসান, মোঃ আশিকুর রহমান (ডেইলি সান), জাকির হোসেন (ফটোগ্রাফার), জান্নাত জাহান জুঁই (সান নিউজ), আবু ইসহাক অনিক (দৈনিক আলোকিত সকাল) এবং অর্ণব আচার্য্য (বাহান্ন নিউজ)।
সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তপন কুমার সরকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার কমিটির অনুমোদন দেন। নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
https://therisingcampus.com/%e0%a7%ac%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95/
ইবিতে ছাত্রলীগের ৩৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপিতে যা আছে
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ক্যাম্পাসের নানা সমস্যা দূরীকরণের লক্ষ্যে ৩৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৯ মে) দুপুর ১ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপির মাধ্যমে এসব দাবি জানান তারা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখিত ৩৩ দফা দাবিগুলো হলো: গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, আবাসিক হলের লাইব্রেরিতে মানসম্মত বই ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায়, হলের খাবারের মান বৃদ্ধি, আবাসিক সংকট নিরসন, আবাসিক হল ও ভবনসমূহে দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত ও মানসম্মত ওয়াশরুম নিশ্চিতকরণ, মেগা প্রজেক্ট দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন, শ্রেণিকক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সংকট নিরসন, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের প্রাচীর সংস্কার ও মেরামত, টিএসসিসিতে নিয়মিত সভা-সেমিনারের ব্যবস্থা, পরিবহন ভোগান্তি নিরসন, চিকিৎসা কেন্দ্রে মানসম্মত ও জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভোগান্তি নিরসন ও উক্ত অফিস ডিজিটালাইজেশন, ব্যাংকে ই- ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত, সার্টিফিকেট উত্তোলনের ভোগান্তি নিরসন ও উক্ত অফিস ডিজিটালাইজেশন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করণ, প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা নিশ্চিত, মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ছাত্রকল্যাণ তহবিল থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যক ফলজ, বনজ, ঔষধি গাছ লাগানোর পদক্ষেপ গ্রহণ, জাতীয় স্থাপনাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত, টিএসসিসি সার্বক্ষণিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্তকরণ, কেন্দ্রীয় লাইব্রেরি সকল শিক্ষার্থীর জন্য সার্বক্ষণিক খোলা রাখার ব্যবস্থা, সকল শিক্ষার্থীর জন্য আধুনিক স্মার্ট কার্ড নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদকরণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বের ব্যপারে জবাবদিহিতা নিশ্চিত, বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নাল ওয়েবসাইটে অনলাইনে প্রকাশ, নিরাপদ পানি নিশ্চিত করণ ও উপরোক্ত সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানায় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীরা।
স্মারক লিপি প্রদানকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো আমাদের দলীয় কার্যালয়ে আলাপ আলোচনা করেছি। এখন পর্যন্ত ৩৩ টা অসঙ্গতি এবং সংকট সনাক্ত করেছি। আশাকরি এই দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত শিক্ষকরা সমাধানের চেষ্টা করবেন। এমন কাজে শাখা ছাত্রলীগ সবসময় পাশে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আপনাদের দাবি দাওয়ার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত। আমরা বিষয় গুলো দেখবো। এগুলো করতে পারলে আমাদেরও স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। এগুলো সবগুলোই বিবেচনায় নেয়া হলো এবং আমরা এগুলা করব। এজন্য আমাদের আপনাদের সকলের সহযোগিতা দরকার।’
শাওনের মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবী জবি শিক্ষক সমিতির
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জবিশিস)।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠিও পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকার ধূপখোলা বাজারের রাস্তার পাশে ওয়াসার পানির লাইন স্থাপনের সময় গ্যাসলাইন ছিদ্র হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে গুরুতর দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে সকালে ইন্তেকাল করেছেন। প্রিয় শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
আরও বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত ঘটনায় দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মেহেদী হাসান শাওনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে।
এর আগে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে তিতাসের গ্যাসের লাইন মেরামতের সময় বিস্ফোরণের দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যু হয়েছে। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৫ টা ৫০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার দিন কাঁচা বাজার করতে গিয়েছিলেন শাওন। বাজার করা শেষে বাসায় ফেরার সময় বিস্ফোরণটি ঘটে। এতে তিনি দগ্ধ হয়েছিল। এ ঘটনায় শাওন সহ আরও আট জন দগ্ধ হয়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য