ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৩ ২৩:৪৭
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে কাল

কুবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর ও অন্যান্য ছুটি শেষে আগামীকাল রোববার (৭ মে) খুলছে কুমিলা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি-কার্যক্রম সকাল ৯.০০টা থেকে শুরু হয়ে বিকাল ৫.০০টা পর্যন্ত চলবে এবং সকল দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.আমিরুল হক চৌধুরী।

এদিকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য চলাচলকারী পরিবহনগুলো (বাস-মিনিবাস-মাইক্রো) পূর্বের নির্ধারিত (রমজানের আগের) সময়সূচি অনুযায়ী বিভিন্ন রুটে চলাচল করবে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদ জুয়েল।

প্রঙ্গগত, গত মাসের ১০ তারিখ হতে এ ছুটি শুরু হয় এবং শেষ হয় ৬ মে (শনিবার) । শিক্ষার্থীরা এ বছর মোট ২৫ দিনের ছুটি পেয়েছে। অন্যদিকে ১৬ দিনের ছুটি পেয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গেন্ডারিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক
    ৬ মে, ২০২৩ ১১:৪৪
    নিজস্ব প্রতিবেদক
    গেন্ডারিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু

    সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে তিতাসের গ্যাসের লাইন মেরামতের সময় বিস্ফোরণের দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মেহেদী হাসান শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

    পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৫ টা ৫০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

    ঘটনা সূত্রে জানা যায়, ধুপখোলা মাছ বাজারে একটি বাড়ির পাশের মুদি দোকানের সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। ঘটনার দিন কাঁচা বাজার করতে গিয়েছিলেন শাওন। বাজার করা শেষে বাসায় ফেরার সময় বিস্ফোরণটি ঘটে। এতে তিনি দগ্ধ হয়েছিল। এ ঘটনায় শাওন সহ আরও আট জন দগ্ধ হয়।

    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘ধূপখোলা বাজারে গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনায় আহত আমাদের ছাত্র মেহেদী হাসান শাওন শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার তার মৃত্যুতে শোকাহত। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

    নিহত শাওনের বন্ধু মো. হাসান আলী জানান, আমার বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। বাজার করার জন্য বাজারে গেলে এই ঘটনাটি ঘটে বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, শাওনের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল লতিফ। বর্তমানে তিনি গেণ্ডারিয়া ডিস্ট্রিলারি রোডের একটি মেসে থাকতেন। নিহত এক ভাই এক বোন সে ছিল সবার মধ্যে বড়।

    শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, গেন্ডারিয়া থেকে আগুনের ঘটনায় শনিবার সকাল ছয়টার দিকে আইসিইউ এর ২০ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

    গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা এস আই নাজমুল ইসলাম বলেন, ‘পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এঘটনায় আগুনে পুড়ে যাওয়ার একটি মামলা হয়েছে।’

    এদিকে শাওনের মৃত্যুতে তার পরিবার এ বন্ধুবান্ধবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

    এর আগে পহেলা মে সকালে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধুপখোলা বাজারে রাস্তার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন আহত হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আরও তিন জন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন আব্দুল রহিম (৫০) মিম আক্তার (২১) ও নাতি আলিফ (২)।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নেতৃত্বের কোন্দলে অ্যালামনাই টিকে না : জবি উপাচার্য

      নিজস্ব প্রতিবেদক
      ৬ মে, ২০২৩ ০:৯
      নিজস্ব প্রতিবেদক
      নেতৃত্বের কোন্দলে অ্যালামনাই টিকে না : জবি উপাচার্য

      জবি প্রতিনিধি: নেতৃত্বের কোন্দলে অ্যালামনাই টিকে থাকে না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

      শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

      ইমদাদুল হক বলেন, নেতৃত্ব সবার মধ্যে থাকে না, এটি চেয়েও নেয়া যায় না। নেতৃত্ব অর্জন করে নিতে হয়। অনেক সময় নেতৃত্বের কোন্দলে অ্যালামনাই টিকে না।

      উপাচার্য বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় এখন আউট কাম বেইজড এডুকেশনের আওতায় এসেছে। এখন আর সিলেবাস ভিত্তিক শিক্ষা নেই। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইকিউএসি চালু করেছেন।

      উপাচার্য আরও বলেন, বর্তমানে যে অতিরিক্ত তাপমাত্রা এর পিছনে জিওগ্রাফি বিভাগের কাজ করতে হবে। অ্যালামনাই যদি একটি রিসার্চ সেন্টার খুলে দেন তাহলে আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরও এগিয়ে যাবে।

      তিনি বলেন, আমাদের ৭ একর জায়গা ২০ হাজার শিক্ষার্থী ও ৭ শত শিক্ষক পুরোদমে ক্লাস হলে হাটা বসা কষ্ট হয়ে যায়। আপনারা জানেন ছাত্রীদের জন্য একটি হল আছে, সেখানে ১২০০ ছাত্রী থাকেন। আন্দোলনের মধ্যেই কিন্তু তা প্রতিষ্ঠিত হয়েছে।

      পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়টি নানারকম আন্দোলন সংগ্রামের ফলে প্রতিষ্ঠিত হয়। তখন ২৭ এর (৪) দ্বারা একটি আইন পাস হয় সে দ্বারাতে বলা ছিল যে বিশ্ববিদ্যালয় পাঁচ বছর পর নিজস্ব আয়ে চলবে। পরবর্তীতে এর বিরুদ্ধে আন্দোলন হয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার সাথে বলেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত টাকা কিভাবে দিবেন। তখন একটি আইনের মধ্যমেই জাতীয় সংসদে একটি বিলের মাধ্যমে এই আইনটি বাতিল করা হয়। তারপর এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

      তিনি আরও বলেন, ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যায়ন করবে কীভাবে বাংলাদেশের মানুষ কে বাসযোগ্য করার জন্য আমরা অবদান রাখবো। আমাদের শিক্ষার্থীরা সেদিকেই আছে।

      অনুষ্ঠান শেষে ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ইডেন মহিলা কলেজের অধ্যাপক মল্লিক গোলাম রসুলকে সভাপতি ও বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদারকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাকৃবিতে ঢাবির 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

        নিজস্ব প্রতিবেদক
        ৬ মে, ২০২৩ ০:০
        নিজস্ব প্রতিবেদক
        বাকৃবিতে ঢাবির 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

        বাকৃবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (৬ মে) অনুষ্ঠিত হবে। আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৮৬৪৬ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে।

        শুক্রবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো নজরুল ইসলাম।

        তিনি বলেন, শনিবার (৬ মে) ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৮৬৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বাকৃবির মোট ১৭৭টি কক্ষে এবারের 'খ' ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

        এছাড়াও আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাকৃবিতে ১২ মে 'ক' বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে 'গ' ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাসুমার অকাল মৃত্যু

          নিজস্ব প্রতিবেদক
          ৫ মে, ২০২৩ ১৭:৫৩
          নিজস্ব প্রতিবেদক
          রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাসুমার অকাল মৃত্যু

          বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ আজ শুক্রবার ১২.০৩ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন।

          তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।মৃত্যুবরণকারী শিক্ষার্থীর নাম জিসান আরা মাসুমা।তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের নরিনা এলাকার বাসিন্দা।

          সহপাঠীদের সূত্রে জানা যায়, মাসুমা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। টানা ১১ দিন আইসিইউতে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২.০৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

          এদিকে মাসুমার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মাসুমার একজন সহপাঠী বলেন, মাসুমা একজন মেধাবী শিক্ষার্থী ছিল। দীর্ঘদিন অসুস্থতার মধ্যেও সবসময় ভাল রেজাল্ট করে আসছিলো। অত্যাধিক অসুস্থতার কারণে ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে না পারায় ৩য় বর্ষে পুনরায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো।

          অপর এক সহপাঠী বলেন, এতদিন তার সাথে এক ক্লাসে বসে ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি। আজ সে আমাদের মাঝে নেই, সত্যিই মেনে নেওয়ার মতো না। অসুস্থতার কারণে অনেক কষ্ট পেয়েছে। আজ একটি পবিত্র দিনে সে মৃত্যুবরণ করেছে, আমি তার মাগফেরাত কামনা করছি।

          ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ তথা মাসুমার শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার জানায়, ওর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি খুব কমই দেখেছি। সারা বছর মেয়েটা অসুস্থ থাকতো ট্রিটমেন্ট চলার কারণে থাকতো কখনো দেশে অথবা বাইরের কোনো হাসপাতালে তাই ক্লাস করতে পারতো না। পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল যখন গত বছর পরীক্ষা দিতে পারে নি এইবার রিএডমিশন নেয়ার কথা ছিল জুনিয়র ব্যাচের সাথে। আমাকে মাঝে মধ্যেই ফোন দিয়ে বলতো স্যার আমি তো ওই ব্যাচের সাথে পড়বো মিড গুলা এখন দিতে পারছি না, আমি বলেছিলাম আপনি সুস্থ হয়ে আসেন আপনার মিড আটকে থাকবে না। আজ সব কিছুর উর্ধ্বে চলে গেলেন মাসুমা মাসুমার রিএডমিশনের প্রপোজাল টা অব্দি আমরা ওইদিন একাডেমিক কমিটি তে গ্র্যান্টেড করে দিয়েছিলাম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে মাসুমার মত মেধাবী খুব কমই আসবে। সৃষ্টিকর্তা মাসুমা- কে পরপারে চিরশান্তি প্রদান করুক। আর আমার সকল শিক্ষার্থী সুস্থ থাকুক।

          উল্লেখ্য যে, জিসান আরা মাসুমা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১২ তম হয়েছিলেন। পরবর্তীতে বিভাগের পরীক্ষায়ও তিনি সবসময় সেরা ৩ এর মধ্যে ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত