শিরোনাম
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে নন-ফিকশন বইমেলা বসছে সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা ২০২২। আগামী সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ৬ষ্ঠ বারের মতো তিন দিনব্যাপী এ বইমেলার আয়োজন করছে।
শনিবার (২৪ ডিসেম্বর) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে নন-ফিকশন বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম। তিনি বলেন, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা।
তিনি আরো বলেন নন-ফিকশন বইমেলা এরইমধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর মেলায় অংশ নিচ্ছে সর্বমোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা। এগুলো হলো আদর্শ, জাতীয় সাহিত্য প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, আলোঘর, ঐতিহ্য, নালন্দা প্রকাশনী, দিব্যপ্রকাশ, তাম্রলিপি, রকমারি, জাগৃতি প্রকাশনী, অনুপম প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, সময় প্রকাশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, আগামী প্রকাশনী, প্রথমা প্রকাশন,এএইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ, অ্যাডর্ন পাবলিকেশন, সংহতি প্রকাশন, শ্রাবণ প্রকাশনী, বাংলা একাডেমি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, বাতিঘর, অন্যপ্রকাশ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, পাঠক সমাবেশ,মাওলা ব্রাদার্স, অনন্যা, কথাপ্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, কাকলী প্রকাশনী, সাহিত্য প্রকাশ, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, স্বরে অ, ডেইলি স্টার বুকস, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান।
মেলায় দর্শনার্থীরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন। বইয়ের বিকিকিনির পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য ফটো কনটেস্ট ও র্যাফল ড্রর আয়োজনও থাকছে।
ঢাবিতে ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে ‘১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব আজ ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, জীবনের সর্বক্ষেত্রে গণিতের পদচারণা রয়েছে। গণিত চিন্তা শক্তির বিকাশ ঘটায়। এমনকি কবিতার মধ্যেও গণিতের প্রয়োগ রয়েছে। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং গণিতচর্চার পাশাপাশি বই পড়ার বিশেষ করে বিজ্ঞানী, দার্শনিক ও মনীষীদের গ্রন্থ পড়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ দশজন করে সর্বমোট ৮২ জন প্রতিযোগী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এদের মধ্যে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষক সমিতির নির্বাচনের দাবি কুবি শিক্ষকদের
গত ১ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের হট্টগোল সৃষ্টি করে বঙ্গবন্ধু পরিষদের একাংশের (ওমর-জাহিদ) শিক্ষকরা। এসময় বাধার মুখে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে নতুন করে নির্বাচনের দাবি করে শিক্ষক সমিতির সভাপতি বরাবর চিঠি দিয়েছেন ওমর-জাহিদ পরিষদের শিক্ষকরা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানান তারা।
চিঠিতে তারা বলেন, শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা। কিন্তু শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি। গঠনতন্ত্রের ১০ এর (ক) ধারা অনুযায়ী অনিবার্য কারণে উল্লিখিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা না গেলে ডিসেম্বর মাসের ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে সাধারণ সভা আহ্বান করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সাধারণ সভা আহ্বান করা হয়নি।
এদিকে গত ২৪ নভেম্বর বর্তমান কমিটির উপর অনাস্থা প্রস্তাব করেন ওমর-জাহিদ পরিষদ। অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ৮ ডিসেম্বর শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভার আয়োজন করলে সাড়া দেননি তারা। শিক্ষক নেতাদের দাবি, ঐদিনের সভায় আসলে নির্বাচন সংক্রান্ত ও অনাস্থার বিষয়ে কথা বলতে পারতেন।
চিঠির বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, এই চিঠির ব্যাপারে আমার কিছু বলার নাই। আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের আয়োজন করেছিলাম ও অনাস্থা দাবির প্রেক্ষিতে জরুরি সাধারণ সভার আয়োজন করেছিলাম। তারা যেভাবে নির্বাচনকে বানচাল করেছে তা শিক্ষকদের সাথে যায় না। আবার প্রক্টর অফিসে বসে আড্ডা দিলেও সাধারণ সভায় আসেনি। আমাদের প্রতি যে অনাস্থা ছিল সেটাও উঠিয়ে নেয়নি। আসলে তাদের হিসেব না মিললে নির্বাচনে এগোবে না।
বাংলা চ্যানেল পাড়ি দিলেন যবিপ্রবি শিক্ষার্থী তারেক
যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে দ্বিতীয় কোন শিক্ষার্থী বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছেন। চ্যানেল পার হওয়া ওই শিক্ষার্থীর নাম মো. তারেক হাসান। তিনি যবিপ্রবি'র পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১০-২০১১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী। এর আগে প্রথম বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেন যবিপ্রবি'র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিতু আক্তার।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ‘১৭তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২০২২’ প্রতিযোগীতার অংশ হিসেবে কক্সবাজার জেলার টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বিস্তৃত বিশাল এই জলপথ সাঁতরে পার হন মোঃ তারেক হাসান। ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বিশাল এই চ্যানেল পাড়ি দিতে তিনি সময় নেন ৭ ঘন্টা ১ মিনিট। "ষড়জ অ্যাডভেঞ্চার" ও "এক্সটিম বাংলা" যৌথভাবে আয়োজন করেছে এই সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগীতায় আরো সাহায্য করেছেন ভিসাথিং, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড এবং এনসিসি ব্যাংক লিমিটেড।
বাংলা চ্যানেল পার হওয়ার ব্যাপারে জানতে চাইলে তারেক হাসান বলেন, এমন একটি প্রতিযোগীতায় অংশ নিয়ে সফল হতে পেরে অনেক ভালো লাগছে। আমি আমার বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পারছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তীর।
তিনি আরো বলেন, নতুন প্রজন্ম যেন আমার থেকে অনুপ্রেরণা নিতে পারে বরং ভয় না পায় এজন্য ও আমার এই প্রতিযোগীতায় অংশ নেওয়া।
বাংলা চ্যানেলের মতো এতো বড় জলপথ পাড়ি দেওয়ার অনুপ্রেরনা কোথা থেকে পেলেন জানতে চাইলে তিনি বলেন, অনেক আগে থেকে আমি চ্যানেল পার হওয়ার এই ভিডিও দেখতাম এবং তখন থেকে চাইতাম আমি নিজেও এমন এডভেঞ্চার টাইপের কিছু করব। সেই থেকে অনুপ্রেরণা পেয়ে আমার এই যাত্রা। সাহায্য সহযোগিতা পেলে আরো ভালো কিছু করতে পারবেন বলেও জানান তিনি।
জানা যায়, এবারের প্রতিযোগিতায় একজন মেয়ে সহ মোট ৩২ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। এর মধ্যে ২০ জন প্রতিযোগী সফলভাবে চ্যানেল পাড়ি দিতে সক্ষম হন।
বিভাগীয় শিক্ষার্থীর এ সফলতার বিষয়ে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দেওয়ার গৌরব অর্জন করায় তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন। তারেকের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। খেলাধুলা সম্পর্কিত বিভাগের বাইরে অন্য বিভাগে পড়ালেখা করেও নিজের প্রচেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে এমন সফলতা অর্জন করা সম্ভব সেটা তারেক প্রমান করেছে। তার এ সফলতায় অন্যরা অনুপ্রাণিত হবে বলে বিশ্বাস করি।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের এই বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালে বাংলা চ্যানেলে সাঁতার অনুষ্ঠিত হয়। সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।
কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদ কমিটির নেতৃত্বে চন্দন ও রাকিব
নাবিদ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত উত্তরবঙ্গ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'উত্তরবঙ্গ ছাত্র পরিষদে'র কমিটি গঠন করা হয়েছে ।
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সদ্য বিদায়ী সভাপতি ফজলুল হক রাফি ও মডারেটর মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চন্দন কুমার রায়কে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তরিকুল ইসলাম আশরাফুল, জামিন, শাহরিয়ার সৌমিক, আব্দুস সাত্তার, লিটন মিয়া, শাহিনুর ইসলাম, নুরনবী নাঈম, মাহমুদুল হাসান মুন্না, এ আর রিফাত, জুবায়ের বিশ্বাস, সুজন মিয়া, বাবুল হোসেন, আহসান হাবীব, মিজানুর রহমান, মো: আবু আনসারী, মাহমুদুল সুজন, আব্দুল্লাহ আল কাফি। যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান কবির, জগদীশ রায়, মোঃ আহাদ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, রবীন্দ্রনাথ বর্মন, মো: রবিউল ইসলাম, অজয় চন্দ্র বর্মন, গৌতম রায়, সোহেল রানা, শরীফ হাসান ফাহিম, কৌশিক আহমেদ, মো: নাসির, জিয়ারুল ইসলাম, তাপস রায়, আবু সায়ের রায়হান, জেরিন আক্তার, নীলুফা ইয়াসমিন রিক্তা, শাহিন আক্তার মিতু, নিলুফা নীলু, মোছা: রিতা।
সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদ, ফাহিম মোর্শেদ, মো: আব্দুল্লাহ রহমান, সোহান তালুকদার, মুনতাযিম বিল্লাহ, তালহা জুবায়ের, আবছায়ার মল্লিকা, তামান্না ইয়াসমিন, উজ্জ্বল হোসাইন, আব্দুর রহিম, আনিস চৌধুরী, হাসিবুল ইসলাম শান্ত, শাকিল আহমেদ সবুজ, মোঃ আরিফুল ইসলাম। অর্থ বিষয়ক সম্পাদক দিলুর রহমান সাদী, উপ বিষয়ক সম্পাদক মো: মাহাবুবুর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক রকি খান, উপ দপ্তর বিষয়ক সম্পাদক অর্জুন চন্দ্ৰ বৰ্মন, প্রচার বিষয়ক সম্পাদক সঞ্জীব আহমেদ, উপ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিফা তাসফিয়া তাকি ও রুমা রানী দেবশর্মা, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আরাফাত সাফী, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক তনয় সরকার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো: মাহামুদুল হাসান (নয়ন ), উপ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী মিরাজ, ছাত্রী বিষয়ক সম্পাদক মারিয়া রহমান শারমিন, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক ইফতা আরা নিশিতা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শিশির, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সেজান খান, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক জাফর হাবিব।
আজীবন সদস্য, জাহেদুল ইসলাম, রবিউল হাসান রকি, মুমিন মোহাম্মদ, মাহমুদুন নবী, বিপুল চন্দ্র পাল
উল্লেখ্য, এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য