ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মেডিকেল কলেজ ছাত্রাবাসে আছড়ে পড়েছে বিমান, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

অনলাইন ডেস্ক
১২ জুন, ২০২৫ ১৭:৪০
অনলাইন ডেস্ক
মেডিকেল কলেজ ছাত্রাবাসে আছড়ে পড়েছে বিমান, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে আজ বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। গুজরাট থেকে লন্ডনগামী বিমানটির বহু যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমানটি কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর সেখানে হৃদয়বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃস্টি হয়। ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি।

তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, এ দুর্ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে। মূলত তিনি ওই ছাত্রাবাসের শিক্ষার্থীদের কথা বলেছেন। তিনি বলেন, “আহমেদাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন। আমরা এত তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করছি।”

বিমানটি বিধ্বস্তের পরপরই সেখানে বিশালাকৃতির আগুনের কুণ্ডলি দেখা যায়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বলা হচ্ছে বিমানটি ৮২৫ ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের দিকে যাওয়া একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: আলবাওবা

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আহমেদাবাদে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয় ও ৫৩ ব্রিটিশ নাগরিক

    অনলাইন ডেস্ক
    ১২ জুন, ২০২৫ ১৭:৩৭
    অনলাইন ডেস্ক
    আহমেদাবাদে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয় ও ৫৩ ব্রিটিশ নাগরিক

    ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনেটের মধ্যে বিধ্বস্ত হয়। আবাসিক এলাকায় বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন।

    বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আকস্মিকভাবে নিচে নামতে শুরু করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে।

    বিমান বিধ্বস্তের কিছুক্ষণ পর ওই ফ্লাইটে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই ১৭১ ফ্লাইটে ১৬৯ ভারতীয় নাগরিক, ৫৩ ব্রিটিশ নাগরিক, কানাডীয় এক নাগরিক ও পর্তুগালের সাতজন নাগরিক ছিলেন।

    No description available.

    এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, আহমেদাবাদের সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়েছে এআই ১৭১ ফ্লাইট।

    বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা শুরু করা এআই১৭১ ফ্লাইটটি আজ উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে উড্ডয়ন করা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডীয় ও ৭ জন পর্তুগিজ নাগরিক।’’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই আকস্মিক আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি

      অনলাইন ডেস্ক
      ১২ জুন, ২০২৫ ১৭:৩৪
      অনলাইন ডেস্ক
      ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই আকস্মিক আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি

      ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনেটের মধ্যে বিধ্বস্ত হয়। আবাসিক এলাকায় বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন।

      • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত নিয়ে যা জানা যাচ্ছে

      ১. বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আকস্মিকভাবে নিচে নামতে শুরু করে।

      বিজ্ঞাপন

      ২. প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে।

      ৩.  এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘‘আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ আজ (১২ জুন) দুর্ঘটনার কবলে পড়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি এবং শিগগিরই এই বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।’’

      ৪. বিমান বিধ্বস্তের স্থানের ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘন কালো ধোঁয়ার কুন্ডলি আকাশে উড়ছে। ঘটনাস্থলে দুই ডজনের বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

      ৫. কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে তৎপরতা পরিচালনা করছেন।

      ৬. জরুরি পরিষেবা সংস্থাগুলোর নির্বিঘ্নে উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট এড়াতে বিকল্প রুটও চালু করেছে কর্তৃপক্ষ।

      ৭. ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয় বিমান দুর্ঘটনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। দেশটির বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু এক বিবৃতিতে বলেছেন, ‘‘আহমেদাবাদে বিমান বিধ্বস্তের খবর শুনে আমি মর্মাহত ও শোকাহত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। আমি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং সব বিমান ও জরুরি সেবা সংস্থাগুলোকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া চিকিৎসা সহায়তা ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। 

      ৮. লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর এক বিবৃতিতে বলেছে, ‘‘আজ আহমেদাবাদ বিমানবন্দর থেকে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি গ্যাটউইকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অবতরণ করার কথা ছিল।’’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভারতে বিমান বিধ্বস্ত : ‘জরুরি সংকেত’ পাঠিয়েছিলেন পাইলট

        অনলাইন ডেস্ক
        ১২ জুন, ২০২৫ ১৭:২৯
        অনলাইন ডেস্ক
        ভারতে বিমান বিধ্বস্ত : ‘জরুরি সংকেত’ পাঠিয়েছিলেন পাইলট

        গুজরাটের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু মুহূর্ত পরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই১৭১। বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা আন্তর্জাতিকভাবে ব্যবহৃত জরুরি সংকেত বা বিপদ সংকেত ‘মেডে’ পাঠিয়েছিলেন। কিন্তু এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এসিটি) থেকে সেই সংকেতের কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

        সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, বিমানবন্দরটি বর্তমানে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

        বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে, আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি। বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন — এর মধ্যে ২ জন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী। এ ছাড়া যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

        ডিজিসিএ জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলটরা জীবন ঝুঁকির সংকেত ‘মেডে’ পাঠান, যা জরুরি পরিস্থিতিতে বিশ্বব্যাপী ব্যবহৃত একটি সংকেত।

        তবে সেই সংকেতে এটিসি কোনো প্রতিক্রিয়া দেয়নি।

        ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শী

        একটি ১৭ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হচ্ছে। বিধ্বস্ত হওয়ার পরপরই আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই অবস্থিত বলে জানা গেছে।

        এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট এআই১৭১, যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল, আজ ১২ জুন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি এবং যথাসম্ভব দ্রুত পরবর্তী আপডেট দেবো।’

        এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শঙ্কা প্রবল। দমকল বাহিনী ও জরুরি পরিষেবা কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

        উদ্ধার অভিযান চলছে এবং ব্ল্যাক বক্স উদ্ধার ও বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। 

        সূত্র : এনডিটিভি

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ভারতে ২৪২ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

          অনলাইন ডেস্ক
          ১২ জুন, ২০২৫ ১৭:২৫
          অনলাইন ডেস্ক
          ভারতে ২৪২ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

          ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে।

          টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিমানটি এয়ারইন্ডিয়ার।

          এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল।

          এখন পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

          এদিকে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় নিরাপত্তার কারণে আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত